
শাহিন মিয়া (অষ্টগ্রাম)
আজ রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর অধিকাংশ ছাত্র-ছাত্রী তাদের স্কুলে যাওয়ার সময়আলোচনা সমালোচনার গুঞ্জন শোনা যায়।
ছাত্র-ছাত্রীদের বক্তব্য হল,আমরা যখন আমাদের স্কুল ড্রেস পড়ে স্কুলে আসি তখন বিভিন্ন গাড়ি চলাচল করে গাড়ির চাকায় আমাদের পরিষ্কার কাপড়-চোপড় এই নোংরা পানিতে নষ্ট হয়ে যায়।
স্থানীয় এলাকাবাসী জানায়,এখানে একটা বিল্ডিং মানিক দেবের যার পানি পড়ে রাস্তা ভেঙ্গে ধসে পড়ছে এবং সব সময় রাস্তায় নোংরা পানি লেগে থাকছে ।অপরদিকে একটা নোংরা পানির ড্রেন গেছে রাস্তার উপর দিয়ে এটা হারাধন বণিকের বাড়ির ময়লা পানির ড্রেন ।
স্থানীয়রা আরো বলেন, কোন বিবেকবান ব্যক্তি রাস্তার উপর দিয়ে বাড়ির পানির ড্রেন করতে পারেনা ।ব্যক্তিগত স্বার্থে দেশের সম্পদ এভাবে নষ্ট করা উচিত নয়।তারা আরো জানায় আওয়ামী লীগের সময়ে সর্বোচ্চ ক্ষমতা বলে তারা এ কাজ করেছে।
এ বিষয়ে মানিক দেবের সাথে যোগাযোগ করতে গেলে মানিক দেব ফোন রিসিভ করে নাই।
আরাধন বনিক বিষয়ে বলেন,আমি আগামী শুক্রবারের ভিতরে এ ড্রেন বন্ধ করে দেব । তিনি এ কথা স্বীকার করে বলেন , যে ড্রেন রাস্তার উপর দিয়ে গেছে তার কোন সরকারী অনুমতি নেন নি তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান,রাস্তার উপর দিয়ে পানির ড্রেন মোটেও কাম্য নয়।উনারা আমাদের উপজেলা পরিষদ থেকে কোন অনুমতি নেন নাই ।আমি এর দ্রুত ব্যবস্থা নেব।




























