শিরোনাম
চন্দনাইশে শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ চন্দনাইশে এমপিকে প্রটোকল দিতে গিয়ে চন্দনাইশে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা হয়নি আমতলীতে কাশফুলের ছোঁয়ায় নারীদের কাশবনে আগমন টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের নতুন কমিটি,সভাপতি শাহাদৎ হোসেন, সম্পাদক মিজানুর রহমান অষ্টগ্রামে মানিক দেব এবং আরাধন বণিকের বাড়ির নোংরা পানিতে ধসে পড়ছে মানুষের চলাচলের রাস্তা রাস্তা মেরামত ও সাঁকো তৈরি করে দিয়ে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ নাজিম উদ্দিন লাভলু তেতৈতলা স:প্রা:বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা শেরপুরের শ্রীবরদীতে সাড়ে ৬ লক্ষ টাকার ভারতীয় জনসন সাবান আটক চাটখিলে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি,৪ ভরি স্বর্ণ-নগদ টাকা ও জমির দলিল লুট চাটখিলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে মাটির মা ফাউন্ডেশন-এর যুগপূর্তি উদযাপিত

প্রকাশিত:শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ মাটির মা ফাউন্ডেশন-এর যুগপূর্তি উপলক্ষে 'মায়ের ঘর সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৬ ' উদযাপিত হয়েছে ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) দিনব্যাপী। টাঙ্গাইলের মধুপুর শালবনবিহারের চুনিয়া কটেজে সকাল ১০ টায় যুগপূর্তি উৎসব উদ্বোধন করেন বরেণ্য সাংবাদিক ও কবি বাদল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা'র সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক রফিকুর রশীদ, সাংবাদিক কাজী রফিক, কবি মাহমুদ কামাল। উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি সরকার জাকির হোসেন, মধুপুরের ইউএনও সাইফুল ইসলাম, মধুপুর থানার অফিস ইনচার্জ ফজলুল হক। যুগপূর্তি উৎসবে সারাদেশ থেকে প্রায় তিন শতাধিক কবি, শিল্পী, সাংবাদিক, সংগঠক অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে সাংবাদিক ও কবি বাদল চৌধুরী বলেন,
মাটির মা ফাউন্ডেশন অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছে। আর আমি অপলক চোখে দেখেছি— একটি ছোট্ট বীজের মহীরুহে রূপান্তর। সূচনালগ্ন থেকেই মানবিকতার প্রদীপ হাতে নিয়ে, সংস্কৃতির সাতরঙা পাখা মেলে বিরামহীনভাবে উড়ে চলেছে— টাঙ্গাইলের শালিয়াবহ থেকে সারাদেশ, সীমান্ত পেরিয়ে বিশ্বময়।
তিনি আরও বলেন, মাটির মা ফাউন্ডেশন কোনো সাইনবোর্ড সর্বস্ব সংগঠন নয়, কোনো কমিটির খাতায় আটকে থাকা নাম নয়, এটি একটি আত্মার প্রত্যাবর্তন। মাটির দিকে ফিরে চলার নিরবিচ্ছিন্ন সুফি কাফেলা।
আমি বিশ্বাস করি, সংগঠনের কেন্দ্রীয় মায়ের ঘরটি আর কোনো একক ঘর নয়, সেটি বিশ্বের প্রতিটি হৃদয়ে একটি করে ঘর হয়ে গেছে। যদি আমরা মাটিকে ধারণ করতে পারি, মানুষকে বরণ করতে, স্রষ্টাকে স্মরণ করতে পারি— তাহলেই তো আমাদের মুক্তি।

প্রধান অতিথির বক্তব্যে সরকারের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি বলেন, বারো বছর ধরে স্বমহিমায় টিকে রয়েছে মাটির মা ফাউন্ডেশন, যা সত্যিই প্রশংসনীয়।

আমি সংস্কৃতি পরিবারের সন্তান, আমার চাচা লোকমান হোসেন ফকির ছিলেন বরেণ্য সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিদের অন্যতম। সারজীবন সুর সংগীতের সাধনা করে গেছেন।

আর যুগপূর্তি অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে আমার পরম শ্রদ্ধেয় চাচা, আমার জীবনের বটবৃক্ষ, জাতীয় সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা গীতিকবি লোকমান হোসেন ফকির-এর স্মৃতিতে।এই জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, শিক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতি তো বটেই যে কোনো ভালো কাজে আমাদের পরিবারের সহায়তা হাত প্রসারিত থাকবে। আমি গর্বিত ও আনন্দিত, আমাদেরই এলাকার সন্তান
মুক্তা সারাদেশ তথা বিশ্বময় সেবার মহান ব্রত নিয়ে মাটির মা ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমি বিশ্বাস করি, মাটির মা ফাউন্ডেশন একদিন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।

পরিশেষে তিনি বলেন, মাটির মা ফাউন্ডেশন-এর এই আলোক-যাত্রা যুগ থেকে যুগান্তরে প্রবাহিত হোক— মাটি থেকে মানুষে, মানুষ থেকে সমৃদ্ধ বাংলাদেশে।


সভাপতির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা কবি মতিয়ারা মুক্তা বলেন, একযুগ পূর্ণ হলো।
যখন শুরু করেছিলাম, তখন আমার হাতে কিছুই ছিল না। না মূলধন, না কোনো অফিস। না কোনো বড় পরিকল্পনা। ছিল শুধু বুকভরা সাহস আর স্বপ্ন।

এই একযুগে অনেক ঝড় গেছে, অনেক ভাঙন গেছে, অনেক না-পাওয়ার বেদনা গেছে। অনেক রাত আমরা না ঘুমিয়ে কাটিয়েছি, অনেক দিন আমরা না খেয়ে কাজ করেছি। কিন্তু কখনো হাল ছাড়িনি।

তিনি আরও বলেন, যুগপূর্তির উৎসবে আমার কোনো ভাষণ নেই, আমার শুধু একটি আঁচল পাতা আছে। সেই আঁচলে পেতেই আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আর আগামী যুগের জন্য আমার কোনো বড় স্বপ্ন নেই। আছে শুধু একটি ছোট্ট প্রার্থনাময় আহ্বান—আসুন, মানুষের পাশে দাঁড়াই। হৃদয়ের ভাষায় কথা বলি।
পরিশেষে বলি আমার মাটি, আমার মা, আমার মানুষ, আমার দেশ, আমার সন্তান— তোমাদের জয় হোক।

উৎসব মঞ্চের নামকরণ করা হয় কবি রফিক আজাদ মঞ্চ।উৎসব উৎসর্গ করা হয়েছে সুরসাধক লোকমান হোসেন ফকির-কে। দিনব্যাপী কবিকণ্ঠে কবিতাপাঠ, লোকমান হোসেন ফকির এবং সুফিকথন নিয়ে আলাদা দুটি সেমিনার পর্ব, আবৃত্তি, সংগীত, নৃত্য পরিবেশন, যাদু প্রদর্শন ছাড়াও ছিলো ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠিখেলা।


আরও খবর




মনপুরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জে পেটে করে ২ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৩

চন্দনাইশে শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ

চন্দনাইশে এমপিকে প্রটোকল দিতে গিয়ে চন্দনাইশে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা হয়নি

আমতলীতে কাশফুলের ছোঁয়ায় নারীদের কাশবনে আগমন

উলিপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের নতুন কমিটি,সভাপতি শাহাদৎ হোসেন, সম্পাদক মিজানুর রহমান

অপহরণ মামলার দ্রুত বিচার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব‌্যবসায়ী সোহাগের আবেদন

ময়মনসিংহে ড্রামে ভর্তি বস্তাবন্দি নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন মুল ঘাতক গ্রেফতার

কৃত্রিম আলো নয়,চাঁদের আলোতেই টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য

কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় - ধর্মমন্ত্রী কায়কোবাদ

রায়গঞ্জে আগুনে পুড়ল বসতঘর, নিঃস্ব পরিবার

এ আর ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির সৌজন্যে বাঁশখালীতে শতাধিক বন্যার্তদের সহায়তাকারীকে সম্মাননা স্মারক প্রদান

ভোলায় মহিষ চুরির প্রতিবাদে মানববন্ধন

রাঙ্গাবালীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি


এই সম্পর্কিত আরও খবর

মনপুরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জে পেটে করে ২ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৩

চন্দনাইশে শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ

চন্দনাইশে এমপিকে প্রটোকল দিতে গিয়ে চন্দনাইশে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা হয়নি

আমতলীতে কাশফুলের ছোঁয়ায় নারীদের কাশবনে আগমন

উলিপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের নতুন কমিটি,সভাপতি শাহাদৎ হোসেন, সম্পাদক মিজানুর রহমান

অপহরণ মামলার দ্রুত বিচার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব‌্যবসায়ী সোহাগের আবেদন

ময়মনসিংহে ড্রামে ভর্তি বস্তাবন্দি নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন মুল ঘাতক গ্রেফতার

কৃত্রিম আলো নয়,চাঁদের আলোতেই টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য