শিরোনাম
শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬

ঘরে ঘরে ‘মৃত্যুবোমা’ এলপিজি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দেশের বিভিন্ন জেলায় একের পর এক বাসাবাড়িতে ঘটছে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ। কখনো রান্নাঘরে, কখনো শোবার ঘরের পাশে রাখা সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে মুহূর্তে পুড়ে যাচ্ছে ঘর-বাড়ি, ছিন্নভিন্ন হচ্ছে পরিবার। দীর্ঘদিন ধরে পাইপলাইনে গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকায় এলপিজির ওপর নির্ভরতা বাড়লেও নিয়ন্ত্রক সংস্থার তদারকির ঘাটতিতে বাড়ছে ঝুঁকিও। ঘরে ঘরে ‘মৃত্যুবোমা’ এলপিজি এখন রান্নাঘরের জ্বালানিতে পরিণত হয়েছে। নজরদারির অভাবে বাড়ছে বিস্ফোরণ ও প্রাণহানি। 


শহরকেন্দ্রিক ব্যবহারের পাশাপাশি এখন গ্রামগঞ্জেও ব্যাপক হারে ব্যবহার হচ্ছে এলপিজি। কিন্তু জনপ্রিয় হয়ে ওঠা এই জ্বালানির বাজারে মান নিয়ন্ত্রণ, সেফটি চেক ও রিফিলিং প্রক্রিয়ায় শৃঙ্খলা না থাকায় ঘরে ঘরে ঢুকে পড়েছে ‘মৃত্যুদূত’।



বেসরকারি এলপিজি কোম্পানির রিফিলিং স্টেশনগুলোতে নিয়মিত সেফটি ইনস্পেকশন করা হয় কি না—তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। রেগুলেটর, হোসপাইপ, সিলিন্ডারের মেয়াদ কিংবা লিকেজ টেস্ট—বেশিরভাগ ক্ষেত্রেই উপেক্ষিত। ফলে একটি ছোট ত্রুটি থেকেই ঘটে যাচ্ছে ভয়াবহ দুর্ঘটনা।


এদিকে বাজারে থাকা সব সিলিন্ডার যাচাই-বাছাইয়ের সক্ষমতা তাদের নেই বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 



নাম প্রকাশ না করে এক কর্মকর্তা  বলেন, আমাদের জনবল ও প্রযুক্তি দুটোই সীমিত। তবু অভিযানে গেলে প্রাথমিক ত্রুটি অনেক পাওয়া যায়, বিশেষ করে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার।


সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় একই চিত্র—সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে ঘরে জমা হচ্ছে আর চুলা বা সুইচ অন করার সঙ্গে সঙ্গে ঘটছে ভয়াবহ বিস্ফোরণ। অনেক সময় বাচ্চারা আগুনে দগ্ধ হচ্ছে, বয়স্কদের মৃত্যু হচ্ছে সিলিন্ডার বিস্ফোরণে।


দমকল বাহিনী বলছে, এলপিজিসংক্রান্ত দুর্ঘটনার হার গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।


    আরও পড়ুন: দেশীয় গ্যাসে জোর, ১৫০ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার


ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, নিয়ম মেনে ইনস্টলেশন না করা, নকল রেগুলেটর, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার আর ব্যবহারকারীর অজ্ঞতার কারণেই ৭০ শতাংশ দুর্ঘটনা ঘটে।



দেশে নিবন্ধিত কয়েকটি বড় ব্র্যান্ডসহ অসংখ্য ছোট কোম্পানি অনুমোদন ছাড়া বাজারে সিলিন্ডার সরবরাহ করছে। অনেক সময় পুরনো ও স্ক্র্যাপ সিলিন্ডার রঙ করে বিক্রি করা হয়।


গবেষকরা বলছেন, তদারকি না থাকলে এই সেক্টর বিপজ্জনক পর্যায়ে যাবে।


সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে রান্নাঘর থেকে শুরু করে দোকান, হোটেল কিংবা বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার খুবই সাধারণ বিষয়। তবে কখনো কখনো এই সিলিন্ডারই হয়ে উঠে ভয়াবহ বিস্ফোরণের উৎস, যার ফলে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে মৃত্যু, ঘরবাড়ি ধ্বংস এমনকি প্রতিবেশীরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। অথচ একটু সতর্ক থাকলেই এসব দুর্ঘটনা সহজেই এড়ানো সম্ভব।


ব্যবসায়ীরা জানান, সারাদেশে যে এলপিজি বিক্রি হয় সেই সিলিন্ডারগুলো নির্দিষ্ট সময় পরপর পরীক্ষার প্রয়োজন হয়। সিলিন্ডারের মুখের ভালব তো একেবারে গ্রাহকের ঘরেই থাকে। সেই দায়িত্ব গ্রাহককে নিতে হবে। সাধারণত দুই বছর পর পর ভালব বদল করা উচিত হলেও গ্রাহক বছরের পর বছর একই ভালব ব্যবহার করেন। এতে ভালবে ছিদ্র তৈরি হয় আর সেখান থেকে গ্যাস বের হয়ে ঘরের মধ্যে জমে থাকে। বদ্ধঘরে এভাবে গ্যাস জমে গেলে আগুনের সংস্পর্শে এলেই ঘটে দুর্ঘটনা।




জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ব্যাপকভাবে সচেতনতামূলক প্রচার চালিয়েই এসব দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। তাদের মতে, দেশে যে সব দুর্ঘটনা ঘটে তার বেশির ভাগই প্রতিরোধ করা সম্ভব। এজন্য গ্রাহকদের সচেতন হওয়া জরুরি।


তার বলছেন, এলপিজি নিরাপদ জ্বালানি—কিন্তু বাজার নিয়ন্ত্রণ ও পরীক্ষণ ব্যবস্থার অনিয়ম এটিকে ভয়ংকর করে তুলছে। সরকারকে দ্রুত সিলিন্ডার ট্র্যাকিং সিস্টেম চালু করতে হবে।


এদিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বলছে, লোকবল সংকটে থাকায় এলপিজির সিলিন্ডারের মান নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোনো সেল কাজ করছে না। তবে এবিষয়ে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে।


বিইআরসি’র এক কর্মকর্তা জানান, সিলিন্ডারের মেয়াদ, রিফিলিং স্টেশন সেফটি এবং রেগুলেটরি স্ট্যান্ডার্ড নিয়ে কঠোর নির্দেশনা আসছে। তবে বাস্তবায়নে সব সংস্থার সমন্বয় দরকার।



যাত্রাবাড়ীর বাসিন্দা সাবেক সেনা কর্মকর্তা বলেন, এলপিজি দুর্ঘটনা এখন অহরহ ঘটছে। বাড়িওয়ালা হিসেবে সবসময় ভয় কাজ করে। কারণ আমার বাড়িতে অনেকগুলো মানুষ বসবাস করেন। সিলিন্ডারে সমস্যা থাকলে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। 


তিনি জানান, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। দুর্বল তদারকি ও অব্যবস্থাপনায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এলপিজি ব্যবহার। সরকারি-বেসরকারি কারও কার্যকর পদক্ষেপ নেই। কেন দুর্ঘটনা ঘটছে, সে বিষয়েও সঠিক তথ্য নেই। উল্টো বিস্ফোরণের পর গ্রাহক, সরবরাহকারী ও নিয়ন্ত্রণ সংস্থা পরস্পরের ঘাড়ে দায় চাপাচ্ছে।


সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ২৪ নভেম্বর এক্সটেনশনে একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানে স্বাভাবিকভাবে রান্নার কাজ চলছিল। এ সময় গ্যাস সিলিন্ডার পরিবর্তনের মুহূর্তে আগুনের সংস্পর্শে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।


এর আগে ১৯ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডারের গ্যাসের আগুনে চারজন দগ্ধ হয়েছেন। গ্যাস সিলিন্ডারের নিচে ছিদ্র করার সময় হঠাৎ দ্রুতগতিতে গ্যাস বেরিয়ে পাশের চায়ের দোকানের আগুনে ছড়িয়ে পড়ে। 


শুধু ঢাকা আর গাজীপুর নয়, দেশের বিভিন্ন জায়গায় এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দগ্ধ হয়ে মৃতুহারও কম নয়। গত সেপ্টেম্বরে চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়। আগস্টে গাজীপুরে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।




সঠিক ব্যবহার করলেই এলপিজি তুলনামূলক নিরাপদ। এজন্য—মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার না করা এবং নিয়মিত লিকেজ টেস্ট করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ- সিলিন্ডার কখনো শোবার ঘর/বন্ধ জায়গায় না রাখা। ভালোমানের রেগুলেটর ও হোসপাইপ ব্যবহার করা৷ এছাড়া গন্ধ পেলে সঙ্গে সঙ্গে চুলা, সুইচ, ইলেকট্রিক বোতাম অফ রাখা। 


এদিকে এলপিজির নিয়ন্ত্রক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিইআরসিতেও সিলিন্ডারের মান যাচাই-বাছাইয়ের কোনো সেল নেই বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। 


তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটছে, এটা সত্য। আমরা ছোট্ট একটি টিম নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করছি। এখানে লোকবল খুবই কম। ফলে আমরা সে রকম তদারকি করতে পারছি না। তবে আমরা কোম্পানিগুলোকে এবিষয়ে চিঠি দেব যেন তারা সিলিন্ডারের মান নিশ্চিত করে। আমাদের একটি টিম ইতোপূর্বে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সঙ্গে কথা বলেছে। এছাড়া দুর্ঘটনা রোধে আমরা জনসচেতনতামূলক কাজ করছি। 



সিলিন্ডারের মান নিয়ন্ত্রণে কোনো সংস্থা না থাকায় দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেন জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ড. ইজাজ হোসেন। 


তিনি  বলেন, সরকারের উচিত সবার আগে মান নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া। প্রয়োজনে কোনো সংস্থার মাধ্যমে একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করা। সেই স্ট্যান্ডার্ড মানছে কি না তা কঠোরভাবে মনিটরিং করতে হবে। কোম্পানিগুলোকে জোর করতে হবে এই মান নিয়ন্ত্রণ করতেই হবে। নিয়ন্ত্রণ না করলে কঠোর শাস্তির ব্যবস্থা করাও জরুরি। 


কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, দেশের গ্যাস সরবরাহ ও সংযোগ কতটা ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। ফলে ঘটছে দুর্ঘটনা-প্রাণহানি। গ্রাহকের কাছে ঝুঁকিপূর্ণ সিলিন্ডার দিয়ে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর কোনো দায় নেই। এটা দুঃখজনক। 


আরও খবর




ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা

সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬

ছয় দশকের অপেক্ষা শেষে অনুমোদন পেল 'পদ্মা ব্যারাজ' প্রকল্প

ডিএনসিসির ২০২২ সালে নেয়া প্রকল্প শেষ হয়নি আজও

পাউরুটিতে মিলল ক্যানসারের উপাদান, ঘি তৈরি হচ্ছে পামওয়েল ও সুগন্ধি দিয়ে