শিরোনাম
সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

‎ঘুষ বাণিজ্যের অভিযোগে কানুনগো বদলি, একই অভিযোগে বহাল এডিসি

প্রকাশিত:শুক্রবার ২৩ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২৩ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎ ‎নরসিংদী প্রতিনিধি: ‎নরসিংদী জেলা প্রশাসনের এল.এ (ভূমি অধিগ্রহণ) শাখায় ঘুষ বাণিজ্যের অভিযোগে এক কর্মকর্তাকে বদলি করা হলেও একই অভিযোগে অভিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তা স্বপদে বহাল থাকায় জেলায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ‎অভিযোগ সূত্রে জানা যায়, অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের বিল উত্তোলনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘুষ দিতে হয়—এমন অভিযোগ গণমাধ্যমে প্রকাশের পর নরসিংদী জেলা কার্যালয়ে কর্মরত কানুনগো মোস্তফা জামান আব্বাসিকে রাজবাড়ীতে বদলি করা হয়। তবে একই অভিযোগে অভিযুক্ত নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম এখনো নিজ পদে বহাল রয়েছেন। ‎ ‎একই ঘটনায় একজন কর্মকর্তা বদলি হলেও অপরজন বহাল থাকায় বিষয়টি নিয়ে নরসিংদীতে নানা প্রশ্ন উঠেছে। অনেকের ধারণা, মূল অভিযোগকে হালকা করতেই কেবল সার্ভেয়ার-কানুনগোকে বদলি করা হয়েছে। ‎ ‎অভিযোগটি বর্তমানে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারের মাধ্যমে তদন্তাধীন রয়েছে। জানা গেছে, নরসিংদী পৌর শহরের ব্রাহ্মন্দী এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে সামসু উদ্দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে সেটি বিভিন্ন দাপ্তরিক ডায়েরিতে নথিভুক্ত হয়। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ঢাকা বিভাগীয় কমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। ‎অভিযোগে বলা হয়, নরসিংদীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্পের জন্য বিলাসদী মৌজার আরএস-৩৬৬, ৩৬৩ ও ৩৬৪ দাগে প্রায় ৪২.৮৩ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। এর মধ্যে আরএস-৩৬৬ দাগের জমির প্রকৃত মালিক সামসু উদ্দিন হলেও ঘুষ না দেওয়ায় দীর্ঘ সময় ধরে তিনি ক্ষতিপূরণের বিল উত্তোলন করতে পারেননি। ‎ ‎পরবর্তীতে ভাতিজা ও ভাতিজা বৌয়ের মাধ্যমে একটি ভুয়া পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে বিল উত্তোলনের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট দলিল বাতিল করা হলেও প্রকৃত মালিককে অবহিত না করে বিল অন্যদের কাছে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ‎ ‎এছাড়া আরএস-৩৬৪ দাগের সরকারি জমি নিয়ে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগও উত্থাপন করা হয়েছে। অভিযোগকারী আরও জানান, এসব ঘটনার পর তিনি ও তার পরিবার প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন এবং জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। ‎ ‎অভিযোগকারীর দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক এবং অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য দ্রুত পরিশোধ করা হোক। একই সঙ্গে তদন্ত চলাকালে সংশ্লিষ্ট সকল কর্মকর্তার বিরুদ্ধে সমানভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।


আরও খবর




সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

৩ কিলোমিটার সড়কে ২৭ বাঁক, আতঙ্কে চালক-যাত্রীরা

লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের হুঁশিয়ারি

কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল ও লকডাউন কর্মসূচি ঘিরে আটক ৩

গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতার

টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল ধ্বংসের পর প্রতিশোধের হামলা,রক্তাক্ত নৌকার মাঝি

রাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত

মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম

আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি


এই সম্পর্কিত আরও খবর

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

৩ কিলোমিটার সড়কে ২৭ বাঁক, আতঙ্কে চালক-যাত্রীরা

লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের হুঁশিয়ারি

কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল ও লকডাউন কর্মসূচি ঘিরে আটক ৩

গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতার

টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল ধ্বংসের পর প্রতিশোধের হামলা,রক্তাক্ত নৌকার মাঝি

রাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত

মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার