শিরোনাম
অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

ঘুষ ফেরত চাইতে গিয়ে থানায় মারধরের অভিযোগ, পরে মা-মেয়েকে এক মাসের কারাদণ্ড

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ইয়ার রহমান আনান:কক্সবাজার ব্যুরোকক্সবাজারের পেকুয়া থানায় ঘুষের টাকা ফেরত দাবি করাকে কেন্দ্র করে এক কলেজছাত্রী ও তার মাকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ঘটনাটি ঘটে বুধবার (৪ মার্চ) বিকেলে পেকুয়া থানায়।কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—চট্টগ্রাম সিটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জুবাইদা জন্নাত (২৩) এবং তার মা রেহেনা মোস্তফা রানু (৩৮)। তারা পেকুয়া উপজেলার সাবেক গুলদি এলাকার মৃত নুরুল আবছারের কন্যা ও স্ত্রী।ভুক্তভোগী পরিবারের দাবি, জুবাইদার পৈতৃক জমি সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। মামলার তদন্ত দায়িত্বে ছিলেন পেকুয়া থানার এসআই পল্লব। অভিযোগ রয়েছে, তদন্ত প্রতিবেদন তাদের পক্ষে দেওয়ার আশ্বাস দিয়ে জুবাইদার কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেন ওই কর্মকর্তা। তবে পরে তিনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিবেদন না দিয়ে বিপক্ষে তদন্ত প্রতিবেদন জমা দেন।এ বিষয়ে জানতে ও নেওয়া টাকা ফেরত চাইতে বুধবার বিকেলে জুবাইদা তার মাকে সঙ্গে নিয়ে পেকুয়া থানায় যান। পরিবারের অভিযোগ, সেখানে টাকা ফেরতের বিষয়টি উত্থাপন করতেই এসআই পল্লবসহ কয়েকজন পুলিশ সদস্য ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মারধর করেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মা ও মেয়েকে থানার ভেতরে শারীরিকভাবে হেনস্তা করা হয় এবং ধাক্কা দিতে দিতে থানার গেট পর্যন্ত নিয়ে যাওয়া হয়।তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই নারী ও তার মেয়ে থানায় এসে সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। এ ঘটনার পর পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল আলমকে বিষয়টি জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সরকারি কাজে বাধা এবং পুলিশ কর্মকর্তার সঙ্গে হাতাহাতির অভিযোগে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পৈতৃক সম্পত্তি রক্ষার জন্য আইনি লড়াই করতে গিয়ে তারা উল্টো পুলিশি হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন।এ বিষয়ে ইউএনও মাহবুবুল আলম বলেন, থানায় সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশের সঙ্গে হাতাহাতির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। বিষয়টি আইন অনুযায়ী পরবর্তী সময়ে নিষ্পত্তি হবে।অন্যদিকে পেকুয়া থানার ওসি খাইরুল আলমের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে কয়েকটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি পুলিশের ওপর হামলার অভিযোগ তুলেছেন এবং ঘুষ নেওয়ার বিষয়ে তার জানা নেই বলে জানিয়েছেন।



আরও খবর




অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ