শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৭ মার্চ ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৭ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

দূষণমুক্ত আধুনিক গণপরিবহন হিসেবে বৈদ্যুতিক বাসের কদর বিশ্বজুড়ে। দেশে এ ধরনের বাস চালুর একাধিক উদ্যোগ নেয়া হলেও, নানা কারণে আলোর মুখ দেখেনি। সর্বশেষ উদ্যোগটি ছিল গেল বছর বিশ্বব্যাংকের অর্থায়নে ৪০০টি ইলেকট্রিক বাস কেনার প্রকল্প। কথা ছিল, ৫ বছর মেয়াদি প্রকল্পটিতে বিশ্বব্যাংক ঋণ দেবে ১৭৫ মিলিয়ন ডলার বা ২১৩৫ কোটি টাকা, আর ৩৪৬ কোটি টাকার অর্থায়ন করবে বাংলাদেশ সরকার। বাস কেনা ছাড়াও পরিবহন সেক্টরের সংস্কারও ছিল প্রকল্পটির উদ্দেশ্য।

 

প্রকল্পের শর্তে ছিল বাসের মান ও সেবা নিশ্চিত করতে পাবলিক ট্রান্সপোর্ট ফান্ড বা স্থায়ী তহবিল গঠন করতে হবে। এ নিয়ে অংশীজনদের সঙ্গে কয়েক দফা আলোচনার পর নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের ঠিক একদিন আগে গেল ১৭ ফেব্রুয়ারি, অর্থ বিভাগ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়কে জানিয়ে দেয় প্রকল্পে নিজেদের অসম্মতির কথা।



ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার কে এম তৌফিকুল হাসান বলেন, এই প্রকল্পটা শুধু ৪০০ বাস কেনার প্রজেক্ট নয়। আমরা বাস কিনব এবং বাসগুলো যাতে অপারেশনাল রাখতে পারি, সেটির ভিত্তিতেই আমরা পাবলিক ট্রান্সপোর্ট ফান্ডের প্রস্তাবটি দিয়েছিলাম। এবং আমরা যে ফিজিবিলিটি স্টাডি করেছি বা ওয়ার্ল্ড ব্যাংকের যে ট্যাকনিক্যাল টিম আছে, সবার সঙ্গেই বসেছি। মূলত, পাবলিক ট্রান্সপোর্ট ফান্ড ব্যতীত এটি গঠন করা সম্ভব না। 


তবে গেল ২ মার্চ সচিবালয়ে এক বৈঠকে ঢাকায় পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস চালুর আগ্রহের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর আবারও আলোচনায় উঠে আসে প্রসঙ্গটি। গেল ৩ মার্চ বিশ্বব্যাংকের সাথে বৈঠকে বসে মন্ত্রনালয়। সচিব জানান, সিদ্ধান্ত হয় বাতিল হওয়া প্রকল্পটি নিয়ে নতুন করে আলোচনার।


সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, এটি যেকোনো প্রকল্পের মতোই আমরা দেখতে চাচ্ছি আমাদের জনস্বার্থ কতটা ওখানে আছে। এবং এটিও দেখতে চাচ্ছি, এই প্রকল্পের মাধ্যমে ইলেকট্রিক বাস চালুর বিষয়টি কতটা বাস্তবায়িত হবে। ইলেকট্রিক বাস নিয়ে অন্য কোন প্রকল্পও ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলেও জানান মন্ত্রণালয়ের সচিব।


আমলাতান্ত্রিক জটিলতা, ত্রুটিপূর্ণ রুট পারমিট, বাস মালিক সিন্ডিকেটের দৌরাত্ম্য কিংবা সড়কে বিশৃঙ্খলা—দীর্ঘ দিনেও ঢাকার মত একটি মেগাসিটিতে আধুনিক গণপরিহন চালু না হওয়ার পেছনে এমন নানা কারনকে দায়ি করা হয়। নতুন সরকারের সদিচ্ছায় এখন দেখার বিষয়, একটি সুশৃঙ্খল গণপরিহন ব্যবস্থার আক্ষেপ নগরবাসীর ঘুচে কি না।


আরও খবর




কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী