শিরোনাম
হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পরিবর্তনের দাবি ছাত্র প্রতিনিধিদের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৪ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৪ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আনুপাতিক ও আসনভিত্তিক দুই মাধ্যম রেখেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পরিবর্তনের দাবি গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র প্রতিনিধিদের। চাইলে গণপরিষদ পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বও নিতে পারবে, মত জাতীয় নাগরিক কমিটির। তবে, বিএনপি বলছে এমন কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না, যা জাতীয় নির্বাচনের সময়কে দীর্ঘায়িত করে। নির্বাচন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ মনে করেন, দলমতের অংশগ্রহণ নিশ্চিত করেই সংবিধানের পরিবর্তন প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।


৭২ এর সংবিধান। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয়া স্বাধীন বাংলাদেশের পরিচালনার প্রথম ও প্রধান আইন। তবে, গত পাঁচ দশকে এর যেমন বারবার কাটা-ছেঁড়া হয়েছে, তেমনি বিতর্কও কম হয়নি এই সংবিধান নিয়ে।


১৯৭০ সালে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচিতদের নিয়ে দেশ স্বাধীনের পর গঠিত হয় গণপরিষদ। লাখো শহীদের রক্তে ভেজা বাংলাদেশের সংবিধান প্রণয়ণের দায়িত্ব পরে ৪০৬ জন সদস্যদের ওপর। যার মধ্যে অধিকাংশ সদস্য ছিলেন আওয়ামী লীগের। মাত্র ৮ মাসে বাংলাদেশ পায় রাষ্ট্র পরিচালনার দলিল।


দ্রুত সময়ে সম্পাদিত হওয়ায় বাহবা মিললেও, বিরোধীমতের গুরুত্ব না দেয়ার অভিযোগও আছে এই সংবিধান নিয়ে। ৩ বছর যেতে না যেতেই আনা হয় বড় পরিবর্তন। সংসদীয় ব্যবস্থা বাদ দিয়ে আনা হয় বাকশাল তথা একদলীয় ব্যবস্থা। তখন থেকেই শুরু সংবিধানের কাটা-ছেঁড়া। এরপর যখন যে সরকার এসেছে নিজেদের মতো করে সংবিধানে পরিবর্তন এনেছে। আর এই সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলসহ নানা সংশোধন এনে শেখ হাসিনা হয়ে ওঠেন কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী। যার শেষ হয় ২৪ এর গণঅভ্যুত্থানে। কিন্তু কেন?


জাতীয় নাগরিক ঐক্য কমিটির সারোয়ার তুষার বলেন, ‘বিশ্বব্যাপী নতুন সংবিধান করার পদ্ধতি হচ্ছে গণপরিষদ কাছে যেতে হবে। এটা সংসদ নির্বাচনের মতো একটা নির্বাচন। ওখানকার নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান প্রণয়ন করবেন। বিভিন্ন দল যেমন সংসদ নির্বাচনে অংশ এখানেও তাই হবে। আমরা একটি মিশ্র প্রস্তাবনা দিয়েছি যার কিছু হোক আসনভিত্তিক এবং কিছু হোক আনুপাতিকভিত্তিক। এভাবে করলে সকলের প্রতিনিধিত্ব থাকবে। আগামী নির্বাচনে যারা জয়ী হবে তারা গণপরিষদ গঠন করবে আর তারাই দেশ পরিচালনা করবে। আর সংবিধান একটা সুনির্দিষ্ট একটা সময়সীমা থাকে। ’


পৃথিবীর দেশে দেশে সংবিধান প্রণয়নে গণপরিষদ গঠন নতুন কিছু নয়। তবে, তার গঠন প্রকিয়া আলাদা হয়েছে দেশ ভেদে। এবারের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠনের শিক্ষার্থীরা চাইছেন, আসন আর আনুপাতিক এই দুইয়ের মিশ্রণে হোক গণপরিষদ নির্বাচন, যাদের উপর সুনির্দিষ্ট দায়িত্ব থাকবে সংবিধান পরিবর্তন। ছাত্র প্রতিনিধিদের প্রস্তাব, সব দলের ঐকমত্য থাকলে গণপরিষদের নির্বাচিত প্রার্থীরা পরবর্তীতে দেশ পরিচালনার দায়িত্বও নিতে পারেন।


তবে প্রশ্ন উঠেছে, রাজনীতির মাঠে দিন দিন সংস্কারের চেয়ে সামনে চলে আসছে জাতীয় নির্বাচনের প্রসঙ্গটি। সেখানে দেশের বড় দুই দল বিএনপি, জামাতের গণপরিষদ নির্বাচন নিয়ে ভাবনা কি?


বিএনপি নেতা আবদুস সালাম বলেন, ‘ কোনো কিছুতেই বেশি সময় নেবে এমন প্রক্রিয়ায় যাওয়া যাবে না। যেহেতু জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক ষড়যন্ত্র আমরা ফেস করে আসছি।ছাত্ররা অবশ্যই প্রস্তাব করতে পারে। তবে সেই প্রস্তাবনা নিয়ে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তি ছাড়া কোনো কিছু করা যাবে না। তবে আমি বুঝতে পারি না জাতীয় নির্বাচন যদি হয় আর জনগণ যদি একটা ম্যানডেট দেয় তাহলে সেখানে আমাদের জনগণের ম্যানডেট নিতে আমাদের সমস্যা কোথায়?’


জামায়াতে ইসলামী বাংলাদেশ প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, ‘গণপরিষদ গঠন করা হলে সেখানে রাজনৈতিক ঐকমত্য লাগবে। রাজনৈতিক ঐকমত্য ব্যতীত গণপরিষদ গঠনের বক্তব্য গ্রহণযোগ্য হবে না।’


নির্বাচন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের মতে, গণপরিষদ বা জাতীয় নির্বাচন যেকোনো প্রক্রিয়ায় সব দল মতের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সব রাজনৈতিক দলকে এক হয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে।


নির্বাচন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, ‘যে নির্বাচনটা হবে সেটা গণপরিষদ নির্বাচন হিসেবে হতে পারে। সেটার হবার পর সংবিধানটা অ্যাপ্রুভ করার পরে এই পরিষদ আরো একটা আইন করে পার্লামেন্ট তৈরি করতে পারে। আর পার্লামেন্টের মাধ্যমে কিন্তু সংবিধান পাশ করতে হবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দরকার, সুশাসন দরকার, সাম্য দরকার, ন্যায় বিচার দরকার, এটাকে সামনে রেখে যাই হয় তাই আমরা গ্রহণ করতে চাই।’


এখন দেখার অপেক্ষা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় জনমুখী সংবিধান পরিবর্তনের প্রশ্নে কি পদক্ষেপ নেয় রাজনৈতিক দলগুলো। 


আরও খবর




গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী