শিরোনাম
নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জের সুন্দইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে চরম নোংরা পরিবেশ স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

প্রকাশিত:মঙ্গলবার ১২ মে ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১২ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎ ‎মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ ‎ ‎গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৭নং তালুককাননপুর ইউনিয়নের সুন্দইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বিরাজ করছে চরম অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, বারান্দা, অফিস কক্ষ, শিক্ষক মিলনায়তন এমনকি প্রধান শিক্ষকের রুমেও ময়লা-আবর্জনা ও ধুলাবালির স্তূপ জমে থাকার অভিযোগ উঠেছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে শিক্ষার্থীরা। ‎ ‎সম্প্রতি সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন শ্রেণিকক্ষের মেঝেতে জমে আছে ধুলাবালি ও ময়লা। অনেক বেঞ্চ-ডেস্ক অপরিষ্কার অবস্থায় রয়েছে। বারান্দাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে আবর্জনা। কোথাও কোথাও দুর্গন্ধও ছড়াচ্ছে। বিদ্যালয়ের পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও এলাকাবাসী। ‎ ‎শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নেই। ফলে প্রতিদিন নোংরা পরিবেশে ক্লাস করতে বাধ্য হচ্ছে তারা। ‎ ‎বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষিকা  শাহনাজ জেসমিন বলেন,বিদ্যালয়ে পরিচ্ছন্নতার জন্য পর্যাপ্ত জনবল নেই। সীমিত সামর্থ্যের মধ্যে পরিবেশ ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে। কিছুদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সমস্যা হয়েছে, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ‎অর্থ সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণেও নিয়মিত রক্ষণাবেক্ষণে সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো। ‎ ‎বিদ্যালয়ের কয়েকজন সহকারী শিক্ষক জানান, ‎শিক্ষকদের রুমও অনেক সময় অপরিষ্কার থাকে। ধুলাবালির কারণে স্বাভাবিক পরিবেশে কাজ করা কঠিন হয়ে পড়েছে। বিদ্যালয়ে নিয়মিত পরিচ্ছন্নতাকর্মী না থাকায় সমস্যা দিন দিন বাড়ছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা দরকার। ‎ ‎দশম শ্রেণির শিক্ষার্থী  সাদিয়া অভিযোগ করে বলে,প্রতিদিন ধুলাবালির মধ্যে ক্লাস করতে হয়। বেঞ্চে বসতে গেলেও আগে পরিষ্কার করতে হয়। ‎শ্রেণিকক্ষ ও বারান্দায় এত ময়লা যে অনেক সময় দুর্গন্ধে বসে থাকা কঠিন হয়ে যায়। এতে পড়াশোনায় মনোযোগ নষ্ট হয়। বিদ্যালয়ের পরিবেশ সুন্দর না থাকলে পড়ালেখার আগ্রহও কমে যায়। ‎ ‎অভিভাবকরা বলছেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যদি এতটা নোংরা হয়, তাহলে সেখানে শিক্ষার্থীদের সুস্থভাবে পড়াশোনা করা কঠিন। ‎সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে আমরা চিন্তায় থাকি। ধুলাবালি ও ময়লার কারণে তারা অসুস্থ হয়ে পড়তে পারে। বিদ্যালয় কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে এমন পরিবেশ কোনোভাবেই কাম্য নয়। ‎ ‎গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান মুঠো ফোনে  বলেন,বিষয়টি আমাদের নজরে এলে অবশ্যই তদন্ত করা হবে। যদি বিদ্যালয়ে পরিচ্ছন্নতা রক্ষায় অবহেলার প্রমাণ পাওয়া যায়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ‎“বিদ্যালয়ের পরিবেশ শিক্ষাবান্ধব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয় এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” ‎ ‎স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা দ্রুত বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ পরিবেশে শিক্ষা নিশ্চিত করতে অবিলম্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। ‎ ‎একটি শিক্ষা প্রতিষ্ঠান জাতির ভবিষ্যৎ গড়ার কারখানা। অথচ সুন্দইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বর্তমান চিত্র সেই আদর্শ ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।


আরও খবর




কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন