শিরোনাম
শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬

হজ ব্যবস্থাপনায় প্রতিবন্ধকতা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৪ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৪ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

এবার হজ ব্যবস্থাপনায় নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এখনো হজ ব্যবস্থাপনায় ৮০ শতাংশ কাজ শেষ হলেও বাকী কাজ আটকে আছে। ফলে সময়মতো হজ প্রত্যাশীরা হজে যেতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন এজেন্সি মালিকরা।


তারা বলছেন, এখনো বাংলাদেশের সকল হজ যাত্রীর মিনার জোন চূড়ান্ত হয়নি। পূর্ণাঙ্গ ও ফাইনাল ফ্লাইট সিডিউল ঘোষণা হয়নি। এখনো হজ অফিস থেকে মুনাজ্জিমদের ভিসা দেয়নি তারা। অনেক এজেন্সির সৌদি অ্যাকাউন্টে টাকা জমা হয়নি, হজে যাওয়ার আগে টিকা নেওয়ার কথা বলা হলেও কোনো হাসপাতালে টিকা পৌঁছায়নি, সৌদি ই-হজ সিস্টেমে ভিসার অপশন এখনো ওপেন হয়নি। 


তবে এসব প্রতিবন্ধকতা নিরসনে হজ্জে এজেন্সির মালিকরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। 


এ নিয়ে বুধবার (২৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ২০২৪ সালের হজ ব্যবস্থাপনার সকল প্রতিবন্ধকতা দ্রুত নিরসনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। ২০২৪ সালের অপারেটিং হজ এজেন্সির মালিকরা এই এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।


অপারেটিং হজ এজেন্সি মালিকদের পক্ষে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন আল-কুতুব হজ ট্রাভেলসের স্বত্বাধিকারী হাবিবুল্লাহ মুহাম্মদ কুতুবুদ্দীন।


এজেন্সি মালিকরা মনে করছেন এই হজ অব্যবস্থাপনার নেপথ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অবহেলা বা দায়িত্বহীনতার ফলে এসব জটিলতা তীব্র আকার ধারণ করছে। এছাড়াও মন্ত্রণালয়ের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মক্কা হজ মিশনের কিছু কর্মকর্তাদের অবহেলা বা দায়িত্বহীনতার ফলে এসব জটিলতা বেড়েছে। এগুলোর দ্রুত সমাধান না হলে এবারের হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার আশঙ্কা প্রবল হচ্ছে বলে ধারনা করছেন তারা।



হাবিবুল্লাহ মুহাম্মদ কুতুবুদ্দীন লিখিত বক্তব্যে বলেন, এখনো বাংলাদেশের সকল হজযাত্রীর মিনার জোন চূড়ান্ত হয়নি, পূর্ণাঙ্গ ও ফাইনাল ফ্লাইট সিডিউল ঘোষণা করা হয়নি। টিকিট নিশ্চিত না করে কিভাবে এজেন্সি মক্কা-মদিনার বাড়ি ভাড়া করবে। গত ২৫ ফেব্রুয়ারি হজ অফিস হতে মুনাজ্জিম ভিসা দেওয়ার কথা বলে সকল কাগজপত্র জমা নিয়ে এখনো মুনাজ্জিম ভিসা দেওয়া হয়নি। কিছুদিন আগে আবার জানালেন আমরা যেন বিজনেস ভিসায় মক্কায় যাই। বিজনেস ভিসার জন্য টাকা জমা দিয়ে বিধি মোতাবেক সবকিছু করে প্রত্যাখ্যাত হয়েছি। ধর্ম মন্ত্রণালয় বলেছিল- বিজনেস ভিসা নিতে কোনো অসুবিধা হলে তাদেরকে জানাতে। জানিয়েও কোনো প্রতিকার হয়নি। বর্তমানে ওমরা ভিসাও বন্ধ আছে। বিনা নোটিশে ওমরা ভিসা বন্ধ রাখা হলেও মন্ত্রণালয় বা হজ মিশন এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিয়েছেন বলে আমাদের জানা নেই। ২২ এপ্রিল এক সার্কুলারে মোনাজ্জেমদের জন্য ‘হজ মিশন ভিসা’ দেওয়ার কথা জানানো হয়। দীর্ঘদিন যাবত আমরা হজের কাজের সাথে জড়িত আছি। এমন ভিসার নাম আমরা এই প্রথমবার শুনলাম।


তিনি বলেন, ভিসার প্রকৃতিতে বলা হয়েছে- এই ভিসা নিয়ে এখন এজেন্সির সুবিধামত যেতে পারবে এবং হজযাত্রীদের দায়িত্বপালন শেষে প্রত্যাবর্তন করবে। সৌদি সরকারের সিদ্ধান্ত মোতাবেক হজ মিশন ভিসায় গমন করে হজের নিশ্চয়তা প্রদান করে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। চিঠির এই ভাষায় আমাদের কাছে সুস্পস্টভাবে প্রতিয়মান হচ্ছে যে, অন্যান্য বছরের ন্যায় অপারেটিং হজ এজেন্সিকে মোনাজ্জেম ভিসা দেবে না, এই মিশন ভিসা দিয়েই আমাদের বাড়ি ভাড়াসহ আনুসাঙ্গিক কাজ করে হজযাত্রীদের সার্ভিস দিয়ে হজ শেষে বাড়ি ফিরতে হবে। এই ভিসায় মোনাজ্জেমরা এহরামের কাপড় পরতে পারবেন না, হজ করতে পারবেন না, মোনাজ্জিম যদি এহরামের কাপড় পরতে না পারেন তবে হজযাত্রীদের পরিচালনা, তাদের নিয়ে দোয়া করা, তাদের সালাতে ইমামতি করা এগুলো কিভাবে সম্ভব হবে? কারণ মিনা আরাফাতে যিনি হাজী নন তার ইমামতি, দোয়া ইত্যাদি কি হজযাত্রীদের কাছে গ্রহণযোগ্য হবে? হজযাত্রীদের আবেগ অনুভূতিকে কি আরাফাতের ময়দানে পাগড়ী, টুপি পরে জাগ্রত করা যাবে?


‘এছাড়াও এখনই যদি আমাদের বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়- হজযাত্রীদের ভিসা করা, তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়া, তাদেরকে সাথে নিয়ে যাওয়া, বকেয়া টাকা কালেকশন করাসহ বাংলাদেশ পর্বের এই বিশাল কর্মযজ্ঞ কে করবে? এতে হজ ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যদি একান্ত মিশন ভিসায় আমাদের বাড়ি ভাড়া করার কাজে যেতেই হয় তবে মোনাজ্জেমদের জন্য বারকোড ভিসার ব্যবস্থা করতে হবে। এখনো অনেক এজেন্সির সৌদি অ্যাকাউন্টে টাকা জমা করা হয়নি। কিভাবে তারা বাড়ি ভাড়া করবে? ২০ এপ্রিল হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে টিকা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। এখনো সরকার নির্ধারিত কোন হাসপাতালে টিকা পৌঁছায়নি এবং টিকা দেওয়া শুরু হয়নি। আগামী ৯ মে হজ ফ্লাইট শুরু হবে। এতোগুলো জরুরি, গুরুত্বপূর্ণ কাজ এখনো সম্পন্ন হয়নি। সৌদি ই-হজ সিস্টেমে ভিসার অপশন এখনো ওপেন হয়নি,’ বলেন তিনি।


তিনি আরও বলেন, আমরা আশা করি প্রধানমন্ত্রী সদয় দৃষ্টি দিলে এসব জটিলতা দ্রুত সমাধান হয়ে যাবে ইনশা আল্লাহ। আর এসব জটিলতা নিরসন না করে হজ এজেন্সিকে হজ আইনে শাস্তির হুমকি দিলে সমস্যার সমাধান হবে না। যারা বিধি মোতাবেক কাজ করবে না তারা আইনের আওতায় আসবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এখানে যেসব সমস্যাগুলোর কথা তুলে ধরা হয়েছে এগুলোর সমাধান করার দায়িত্ব ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও মক্কার হজ্জ মিশনের। যার যে কাজের দায়িত্ব তিনি সে কাজ যথাযথভাবে যথা সময়ে না করলে তার দায়ভার সংশ্লিষ্টদের উপরই বর্তায়।


এসময় এজেন্সি মালিকরা হজ ব্যবস্থাপনার সকল প্রতিবন্ধকতা দ্রুত নিরসনের জন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করে আট দফা দাবি জানান।


তাদের দাবির মধ্যে অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশি সকল হাজীর মিনার জোন নির্ধারণ করে ই-হজ সিস্টেমে আপডেট, ফাইনাল ফ্লাইট সিডিউল ঘোষণা ও অপারেটিং সকল এজেন্সির হজযাত্রী অনুপাতে টিকিট নিশ্চিত করা, অপারেটিং এজেন্সির মোনাজ্জেমদের জন্য মোনাজ্জেম ভিসার দ্রুত ব্যবস্থা করা হোক। অথবা মিশন ভিসা শুধুমাত্র বাড়ি ভাড়ার কাজে ব্যবহারের ঘোষণা দিয়ে পরবর্তীতে অন্যান্য বছরের ন্যায় মোনাজ্জেমদের জন্য বারকোড ভিসার বিষয়টি নিশ্চিত করা খুবই প্রয়োজন।


এছাড়াও হজযাত্রীর আনুপাতিক হারে সরকারি ও বেসরকারি হাজীদের জন্য বারকোড ভিসা বিতরণ নিশ্চিত করা, যাদের সৌদি অ্যাকাউন্টে এখনো রিয়াল জমা হয়নি তাদের অ্যাকাউন্টে দ্রুত সময়ের মধ্যে রিয়াল জমার ব্যবস্থা করা দরকার। অপারেটিং হজ এজেন্সির অ্যাকাউন্টে গত বছরের মতো যার যার অ্যাকাউন্টে সে রিয়াল পাঠানোর ব্যবস্থা করতে হবে। বর্তমান ব্যবস্থায় সৌদি অ্যাকাউন্টে টাকা ঢুকতে প্রায় দেড় মাস সময় লাগছে। ভিসা করার সময় যদি কারো অ্যাকাউন্টে ১ পয়সাও কম থাকে তবে ওই হাজীর আর হজ করা সম্ভব হবে না। সৌদি সরকারের বিবিধ চার্জ একেবারে চূড়ান্ত হিসাব করে পাঠানো অনেকটা অসম্ভব ব্যাপার। মেনেনজাইটিস ও ইনফ্লুয়িঞ্জা টিকা প্রদানের দ্রুত ব্যবস্থা করা হোক। ভিসা ইস্যু কার্যক্রম অন্যান্য বছরের ন্যায় সর্বশেষ হজ ফ্লাইটের এক সপ্তাহ পূর্ব পর্যন্ত চালু রাখতে হবে। অতীত ইতিহাস সাক্ষী- অনেক হজযাত্রী সকল প্রস্তুতি গ্রহণের পর মৃত্যুবরণ করেন, কেউ বা মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যান, বিভিন্ন এক্সিডেন্টের কারণে অনেকে শত ইচ্ছা থাকা সত্বেও হচ্ছে যেতে পারেন না। তখন তাদের স্থলে যদি অন্য হাজীর ভিসা করা না যায় তবে যিনি হজে যেতে পারলেন না তার সম্পূর্ণ টাকাই গচ্ছা যায়। ভিসা ইস্যু এতো আগে বন্ধ হয়ে গেলে প্রচুর অর্থ অহেতুক সৌদি আরবে চলে যাবে। এতে দেশের অনেকে ক্ষতি হবে। বিষয়টি সৌদি সরকারকে বুঝাতে পারলে সৌদি সরকার বাস্তব অবস্থা অবশ্যই বিবেচনা করবেন।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— আল কাবা হজ এজেন্সির এইচএম বরকতউল্লাহ, এম সেতারা ট্রেডের সেলিম হোসেন আজাদী, মহসিন উদ্দীন ও মাসুদুর রহমান প্রমুখ।


আরও খবর




ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা

সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬

ছয় দশকের অপেক্ষা শেষে অনুমোদন পেল 'পদ্মা ব্যারাজ' প্রকল্প

ডিএনসিসির ২০২২ সালে নেয়া প্রকল্প শেষ হয়নি আজও

পাউরুটিতে মিলল ক্যানসারের উপাদান, ঘি তৈরি হচ্ছে পামওয়েল ও সুগন্ধি দিয়ে