
বিশেষ প্রতিনিধি:
জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ।
তার এই অর্জনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আড়াইহাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এবং দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ শহিদুল ইসলাম শহিদ।
শুভেচ্ছা বার্তা শহিদুল ইসলাম শহিদ বলেন, "নজরুল ইসলাম আজাদ এমপি সাহেবের এই অভাবনীয় অর্জন আড়াইহাজারের সর্বস্তরের জনগণের প্রত্যাশা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নয়ন ও পল্লী অঞ্চলের সার্বিক অগ্রযাত্রায় নতুন এই দায়িত্ব প্রাপ্তি মাইলফলক হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




























