
আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তেলিয়া গ্রামের বাসিন্দা মোছাঃ ইছমাতুন নেছা ব্যক্তি পর্যায়ের বৃক্ষরোপণ (শ্রেণি-গ) ক্যাটাগরিতে "বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫" অর্জনের গৌরব লাভ করেছেন।
বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে "বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫"-এর বিজয়ীদের ঘোষণা দেন। এ সময় ব্যক্তি পর্যায়ের বৃক্ষরোপণ (শ্রেণি-গ) ক্যাটাগরিতে মোছাঃ ইছমাতুন নেছার নাম ঘোষণা করা হয়।
দীর্ঘদিন ধরে ব্যক্তি উদ্যোগে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এ জাতীয় সম্মাননা অর্জন করেন। তিনি বিশিষ্ট রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এবং জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃত মোক্তার হুসাইন তালুকদার এর সহধর্মিণী।
মোছাঃ ইছমাতুন নেছা বলেন, "বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫ অর্জন করতে পেরে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই সম্মাননা আমার জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার। দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে যে কাজ করে আসছি, তার জাতীয় স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত। ভবিষ্যতেও আরও বেশি করে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে কাজ করে যেতে চাই। আমি সবাইকে অন্তত একটি করে গাছ লাগানো এবং সেই গাছের পরিচর্যা করার আহ্বান জানাই। এই অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবার দোয়া কামনা করছি।





























