শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে দুই মাদক সম্রাট গ্রেপ্তার মানবতার ফেরিওয়ালা শিল্পপতি আল মুজাহিদ মল্লিক সোনারগাঁও উপজেলাবাসীর আস্থার প্রতীক পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে লালবাগে বিনামূল্যে চিকিৎসা,ওষুধ ও চশমা বিতরণ গঙ্গাচড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ প্রদান জেলেদের সরকারি চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ পত্নীতলায় বিড়ালের টিকাদান কর্মসূচি পত্নীতলায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া
বুধবার ১৭ জুন ২০২৬
বুধবার ১৭ জুন ২০২৬

জাবির ‘র‍্যাগজোন’ ভবনে মাদক, প্রশাসনের অভিযানে সিলগালা

প্রকাশিত:সোমবার ০৫ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:সোমবার ০৫ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোঃ ইব্রাহিম হোসেন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষা সমাপনী উৎসব আয়োজনের জন্য বরাদ্দকৃত ‘র্যাগজোন’ ভবনে অভিযান চালিয়ে মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ও ব্যবহৃত বিছানাপত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য ভবনটি সিলগালা করে দেওয়া হয়েছে।রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর সংলগ্ন ওই ভবনে এই আকস্মিক অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল আহমেদ ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. কে. এম. রাশিদুল আলম, জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব এবং নিরাপত্তা শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষা সমাপনী উৎসবের আয়োজন সংশ্লিষ্ট কাজের জন্য ভবনটি বরাদ্দ থাকলেও অভিযান চলাকালে ভবনটির বিভিন্ন কক্ষ থেকে মদের বোতল, গাঁজাসহ নানা ধরণের মাদকদ্রব্য এবং ব্যবহৃত বিছানাপত্র জব্দ করা হয়।অভিযানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন, “অভিযানে আমরা মদের বোতল, মাদকদ্রব্য ও ব্যবহৃত বিছানাপত্র উদ্ধার করেছি। ক্যাম্পাসে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড যাতে ভবিষ্যতে আর না ঘটে, তা নিশ্চিত করতেই ভবনটি সিলগালা করা হয়েছে। ভবনটি বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার অধীনে স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে।”ভবনটি অপব্যবহারের বিষয়টি নিশ্চিত করে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল আহমেদ বলেন, “৪৫তম ব্যাচের সমাপনী উৎসব পালনের জন্য নির্দিষ্ট সময়ের জন্য র্যাগজোনের এই ভবনটি তাদের ব্যবহার করতে দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী অনুষ্ঠান শেষে প্রশাসনের কাছে চাবি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তারা তা করেনি। আজ অভিযান চালিয়ে আমরা এখানে মাদকদ্রব্য ও বিছানাপত্র পেয়েছি, যা অত্যন্ত উদ্বেগজনক।”তিনি আরো বলেন, “এই এলাকাটি বিশ্ববিদ্যালয়ের লেকের খুব কাছাকাছি, যেখানে প্রতিবছর অতিথি পাখির সমাগম ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে এবং ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ড না হয়, সে জন্য র্যাগজোনটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেওয়া হয়েছে।


আরও খবর




মুরাদনগরে পৃথক অভিযানে দুই মাদক সম্রাট গ্রেপ্তার

মানবতার ফেরিওয়ালা শিল্পপতি আল মুজাহিদ মল্লিক সোনারগাঁও উপজেলাবাসীর আস্থার প্রতীক

পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে লালবাগে বিনামূল্যে চিকিৎসা,ওষুধ ও চশমা বিতরণ

এশার নামাজ পড়ে ফিরব’, রাতে নিখোঁজ হয়ে সকালে মিলল নিয়ামুলের মরদেহ!"

বগুড়ায় প্রতিমন্ত্রীর দুর্নীতির সংবাদ প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন।

সাতক্ষীরায় জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিব

নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের বৈঠক, মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ

গঙ্গাচড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ প্রদান

জেলেদের সরকারি চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

কাজিপুরে ইছামতী নদীতে অজ্ঞাত মরদেহ ঘিরে চাঞ্চল্য

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

পত্নীতলায় বিড়ালের টিকাদান কর্মসূচি

পত্নীতলায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

‘মুখ দেখে বিচার নয়’—ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে পুলিশ সুপার

গাইবান্ধা টিভি ফেসবুক পেজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে পৃথক অভিযানে দুই মাদক সম্রাট গ্রেপ্তার

মানবতার ফেরিওয়ালা শিল্পপতি আল মুজাহিদ মল্লিক সোনারগাঁও উপজেলাবাসীর আস্থার প্রতীক

পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে লালবাগে বিনামূল্যে চিকিৎসা,ওষুধ ও চশমা বিতরণ

এশার নামাজ পড়ে ফিরব’, রাতে নিখোঁজ হয়ে সকালে মিলল নিয়ামুলের মরদেহ!"

বগুড়ায় প্রতিমন্ত্রীর দুর্নীতির সংবাদ প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন।

সাতক্ষীরায় জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিব

নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের বৈঠক, মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ

গঙ্গাচড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ প্রদান

জেলেদের সরকারি চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

কাজিপুরে ইছামতী নদীতে অজ্ঞাত মরদেহ ঘিরে চাঞ্চল্য