শিরোনাম
সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

জন্ম থেকেই হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচতে চায় দুই বছরের শিশু মিম্না

প্রকাশিত:বুধবার ২৫ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:বুধবার ২৫ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোঃ সম্রাট আলী, দৌলতপুর 

 বাবা চলতে পারেন না, আর মা কথা বলতে পারেন না। দুই প্রতিবন্ধী মা-বাবার কোলজুড়ে আসে মিম্না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তার অসুস্থতাও। মাত্র দুই বছর বয়সেই জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়ে লড়ছে ছোট্ট মেয়েটি। জন্মের পর থেকেই হৃদযন্ত্রে ছিদ্রজনিত জটিলতায় ভুগছে সে। অন্য শিশুদের মতো স্বাভাবিকভাবে দৌড়ে বেড়ানো, খেলাধুলা করা বা হাসিখুশি সময় কাটানো তার পক্ষে সম্ভব হয় না। চিকিৎসকদের ভাষ্য, দ্রুত অস্ত্রোপচার না করলে তার শারীরিক অবস্থা আরও জটিল হয়ে পড়তে পারে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের চা-ব্যবসায়ী শারীরিক প্রতিবন্ধী মোঃ মিনারুল ইসলাম (মিনার পাখি)-এর একমাত্র কন্যা মোছাঃ মেঘলা আক্তার মিম্না (২)।

মিম্নার বাবা জানান, জন্মের পর থেকেই তার শারীরিক জটিলতা ধরা পড়ে। বিভিন্ন সময়ে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও অবস্থার উন্নতি হয়নি। গত ২৭ জানুয়ারি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল-এ শিশুটির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ইলিয়াস পাটোয়ারী জানান, মিম্নার হৃদযন্ত্রে ছিদ্র রয়েছে এবং দ্রুত অপারেশন করা জরুরি। অন্যথায় তার শারীরিক ঝুঁকি বাড়তে পারে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, অস্ত্রোপচারের জন্য প্রায় তিন লাখ টাকার প্রয়োজন হতে পারে। কিন্তু একজন ক্ষুদ্র দোকানদার হিসেবে এত বড় অঙ্কের অর্থ জোগাড় করা শিশুটির পিতার পক্ষে সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে যে সামান্য সঞ্চয় ছিল, তা চিকিৎসা ব্যয়ে শেষ হয়ে গেছে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দা আশিক ইকবাল জানান, মিনারুল ইসলাম অনেক দিন আগে সৌদি প্রবাসী ছিলেন। সেখানে কাজ করার সময় ভবনের তৃতীয় তলা থেকে পড়ে গিয়ে কোমর ও পায়ে গুরুতর আঘাত পান। তখন থেকেই তিনি আর স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না। বর্তমানে চায়ের দোকান থেকে কোনোরকমে তার সংসার চলে। ছোট শিশু মিম্নার চিকিৎসার জন্য তিনিও সবার সহযোগিতা কামনা করেন।

অসহায় পিতা মোঃ মিনারুল ইসলাম আরও বলেন, “আমার মেয়েটাকে বাঁচাতে চাই। সবার কাছে হাতজোড় করে অনুরোধ করছি, যার যার সামর্থ্য অনুযায়ী একটু সাহায্য করলে আমার মেয়েটা নতুন জীবন পেতে পারে।”

শিশুটির চিকিৎসা সহায়তায় আগ্রহীরা ০১৪০১৭১৭৩৭০ নম্বরে যোগাযোগ করে সহযোগিতা করতে পারেন। এছাড়া সরাসরি যোগাযোগ করা যাবে মোঃ মিনারুল ইসলামের ব্যক্তিগত নম্বরে।

স্থানীয় সচেতন মহল সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, যাতে ছোট্ট মিম্না সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।


আরও খবর
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬





প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

দৌলতপুরের আল্লারদর্গা বাজারে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ


এই সম্পর্কিত আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন