
বিশেষ প্রতিনিধি : মহান জুলাই গণঅভ্যুত্থান-২৪-এর শহীদদের স্মরণে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া, কবর জিয়ারত এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন জুলাই যোদ্ধা সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, শহীদ-আহত সেলের নির্বাচিত প্রতিনিধি ও ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সিনিয়র আহ্বায়ক আবু হাসান।মঙ্গলবার বিকালে তিনি মহান জুলাই গণঅভ্যুত্থান-২৪-এর শহীদ মো. আলম সরদার, আবুল বাশার ও আনাস বিল্লাহ-এর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করেন।পরিদর্শনকালে একটি শহীদ পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল দেখতে পেয়ে আবু হাসান ব্যক্তিগত উদ্যোগে ওই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।পরে আবু হাসানের নেতৃত্বে প্রতিনিধি দল শহীদ মো. আলম সরদার, আবুল বাশার ও আনাস বিল্লাহ-এর কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরার শেখ জাকির হোসেনের বাড়ির সামনে সংঘটিত ঘটনায় তারা শহীদ হন।এ সময় চঞ্চল, আলমগীর হোসেন, কাজিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।





























