শিরোনাম
সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন জয় দাস নাটোরে বিনামূল্যে দুই হাজার গাছের চারা বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬

জুটন নাকি রেনু, কে হতে যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান?

প্রকাশিত:সোমবার ০৬ মে ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৬ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জাহিদ হাসান মুক্তার,পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ জুটন নাকি রেনু, কে হতে যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান? এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তবে সরেজমিন ঘুরেফিরে সাধারণ ভোটারের মতামতের ভিত্তিতে এটুকু নিশ্চিত হওয়া গেছে যে, দুজনের মধ্য থেকে যে কোন একজন এ চেয়ারটিতে বসতে যাচ্ছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় সর-গরম চা'য়ের স্টল থেকে শুরু করে পাড়া-মহল্লা, অফিস,হাট-বাজার সর্বত্র। কথা একটাই কে হচ্ছেন উপজেলা চেয়ারম্যান? কে ভাইস চেয়ারম্যান? মহিলা ভাইস-চেয়ারম্যান পদে কেই-বা এগিয়ে, এনিয়ে ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। জানা গেছে, পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং সংরক্ষিত মহিলা চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু (মোটর সাইকেল), পদত্যাগকারী ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন (আনারস), আলহাজ্ব মো. মকবুল হোসেন (কৈ মাছ), একেএম দিদারুল হক (দোয়াত কলম) ও হাবিবুর রহমান চুন্নু (হেলিকপ্টার)। এর মধ্যে চারজন প্রার্থী শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত থাকলেও প্রচারণা বন্ধ রয়েছে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান চুন্নু'র। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জুয়েল মিয়া (মাইক), সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক বাচ্চু (তালা) ও আতাউর রহমান সোহাগ (উড়োজাহাজ) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল (কলস) ও উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ললিতা আক্তার বিথী (ফুটবল) প্রতীক নিয়ে লড়ছেন। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। সাধারণ ভোটারদের সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক,আছে বেশ জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে, জয়ের আশায় দিন -রাত ভোটারের দ্বারেদ্বারে ঘুরে বেড়াচ্ছেন তিনি। অপরদিকে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমদাদুল হক জুটন। জয়ী হতে তিনিও রাতদিন প্রচারণায় রয়েছেন।সাবেক এমপি একেএম শামছুল হক গোলাপ মিঞার ছেলে একেএম দিদারুল হক প্রার্থী হয়ে পিতার ইমেজকে কাজে লাগিয়ে জোর প্রচারণায় ব্যস্ত রয়েছেন।উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ মো. মকবুল হোসেন উপজেলা পরিষদে সচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন।তাছাড়া ভাইস চেয়ারম্যন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও শেষ মুহূর্তে বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।গতকাল বৃষ্টি হওয়ায় তীব্র দাবদাহ্ থেকে প্রার্থী এবং ভোটারদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে বোরো মৌসুম চলমান থাকা ও বিরোধী দলের অংশগ্রহণ না থাকায় নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে নানা মত রয়েছে। জানা গেছে, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৪ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার সংখ্যা এক লাখ ১২ হাজার চারজন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে পাকুন্দিয়া উপজেলার ৮৫টি কেন্দ্রে আগামী ৮মে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকা প্রয়োগ করবেন।


আরও খবর




রাষ্ট্রপতির আদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ড. হীরা সোবাহান

বরগুনা-২ আসনের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই

মন্ত্রী যখন শিক্ষক:তাহিরপুরের চার বিদ্যালয়ে ববি হাজ্জাজের ব্যতিক্রমী পরিদর্শন

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীয়ায় মিলেনিয়াম পাম্পে প্রশাসনের অভিযান, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টায় সতর্কতা

চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার

মুরাদনগরের পুকুরে অজ্ঞাতনামা লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে চিত্রা সেতুর উচ্চতানিয়ন্ত্রণ বারে ধাক্কা, গরু ব্যবসায়ীর করুণ মৃত্যু

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সাতক্ষীরায় শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

ফেনীতে ছুরিকাঘাতে হত্যা: ২৪ ঘণ্টার আগেই আসামি গ্রেফতার

শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

হালুয়াঘাটে তিন মাস ধরে বন্ধ কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

রাষ্ট্রপতির আদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ড. হীরা সোবাহান

বরগুনা-২ আসনের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই

মন্ত্রী যখন শিক্ষক:তাহিরপুরের চার বিদ্যালয়ে ববি হাজ্জাজের ব্যতিক্রমী পরিদর্শন

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীয়ায় মিলেনিয়াম পাম্পে প্রশাসনের অভিযান, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টায় সতর্কতা

চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার

মুরাদনগরের পুকুরে অজ্ঞাতনামা লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে চিত্রা সেতুর উচ্চতানিয়ন্ত্রণ বারে ধাক্কা, গরু ব্যবসায়ীর করুণ মৃত্যু