শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

জ্বালানি তেলের দাম কমার সুফল পাচ্ছেন না জনগণ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১০ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ১০ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জ্বালানি তেলের দাম কমার সুফল জনগণ সহজে পাচ্ছেন না। দাম কমার সঙ্গে ভোক্তার সুবিধা নিশ্চিত করার কোনো গাইডলাইন এখনো তৈরি হয়নি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে গত শুক্রবার (৮ মার্চ) থেকে দেশে জ্বালানি তেলের দাম কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে।


জ্বালানির দাম কমলে বা বাড়লে কৃষি, শিল্প, গার্হস্থ্য বা পরিবহনে নতুন দাম কীভাবে কার্যকর হবে, এমন কোনো পরিকল্পনা এখনো প্রকাশ করা হয়নি।


ডিজেল ও কেরোসিনের বিক্রয় মূল্য লিটারে ৭৫ পয়সা কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা করা হয়েছে। প্রতি লিটার অকটেনের দাম ১৩০ টাকা থেকে কমিয়ে ১২৬ টাকা ও পেট্রল ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে।


দেশে ব্যবহৃত জ্বালানি তেলের ৭৫ শতাংশই ডিজেল। এটি সাধারণত সেচে ও পরিবহনে ব্যবহার করা হয়। ফলে দাম কমার প্রভাব ভোক্তা পর্যায়ে খুব বেশি পড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 


বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে বাস্তবায়ন কাঠামো শক্তিশালী নয়। এখানে তেলের দাম কমলে পরিবহন ভাড়া কমে না। কিন্তু দাম বাড়ার সঙ্গে সঙ্গে ভাড়া বেড়ে যায়। এ অবস্থায় তেলের দাম স্থিতিশীল রাখতে বিকল্প উদ্যোগ নিতে হবে। বিশ্ববাজারে দাম কম থাকার সময় দেশে বেশি দামে জ্বালানি বিক্রির বাড়তি মুনাফা আলাদা তহবিলে রাখতে হবে। আবার বিশ্ববাজারে দাম বাড়তি থাকলে অভ্যন্তরীণ বাজারে সেই তহবিল থেকে ভর্তুকি দিতে হবে। 


কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, ‘দাম কমানোর লাভ পাবেন মালিকরা। কোনো খাতেই লাভের গুড় জনগণের কল্যাণে আসবে না।’ তিনি বলেন, ‘নামসর্বস্ব দাম কমানো একধরনের অজুহাত। লুণ্ঠনমূলক নীতিতে কয়েক দশকে যেভাবে দাম বেড়েছে, কমানোর হার সে তুলনায় কিছুই না। সবচেয়ে সংকটের বিষয় হচ্ছে, জ্বালানি খাতে যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, জনগণের স্বার্থ বিবেচনায় না নিলে তার সমাধান সম্ভব না। যৌক্তিক মূল্যহার নির্ধারণ করতে যে গণশুনানি ছিল, সেটিও বিধি করে সরকার নিজের হাতে নিয়ে নিয়েছে। ফলে জনগণের বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন যে মূল্য নির্ধারিত হয়েছে তা বাজারমূল্য নয়। এই দাম কমার প্রভাব বিদ্যুৎ, উৎপাদনশীল খাত বা কৃষিতে পড়বে না। তাহলে লাভটা হয়েছে কার? লাভটা সামগ্রিক অর্থে হবে ওই মালিক গোষ্ঠীর।’ 


শামসুল আলম ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘পেট্রল তো আমদানি করতে হয় না। এটি আমাদের বাই প্রোডাক্ট। এই পণ্যটির দাম নিয়েও জনগণকে প্রতারিত করা হচ্ছে।’ 


সম্প্রতি এক আলোচনায় জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম জানিয়েছেন, ‘সরকার নামমাত্র দাম কমিয়েছে। আন্তর্জাতিক বাজারে বর্তমান তেলের যা দাম সে অনুসারে দাম আরও কমা উচিত ছিল। কী পদ্ধতিতে হিসাব করেছে তা স্পষ্ট নয়। বিপিসির আর্থিক বিষয়ে স্বচ্ছতা নিয়ে আগে থেকেই প্রশ্ন রয়েছে।’ তিনি আরও বলেন, ‘তেলের দাম কমেছে, কিন্তু পরিবহন ভাড়া না কমলে এর সুফল তো জনগণ পাবেন না।’


কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, বিশ্ববাজারের সঙ্গে দাম সমন্বয়ে বাংলাদেশের ভোক্তাদের ক্ষেত্রে সুফল পাওয়া যাবে না। কারণ জ্বালানি তেলের দাম কমানো হলে বাস বা ট্রাকের ভাড়া কমবে না। তেলের দাম বাড়ানো হলে পরিবহন ভাড়া বেড়ে যাবে। অর্থাৎ দাম ওঠানামার কার্যক্রমের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি। ক্যাবের সুপারিশ ছিল জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে হবে।



আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী