শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

কবিতা, প্রেম ও দ্রোহের দ্বৈতজগত : আসছে ‘দেবীসমগ্র (১)’ ও ‘দেবীসমগ্র (২)’

প্রকাশিত:বুধবার ০২ জুলাই ২০২৫ | হালনাগাদ:বুধবার ০২ জুলাই ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


তানজিদ শুভ্র:

বাংলা কবিতার পরিসরে এক ব্যতিক্রমী, গীতিনাট্যঘন ও দার্শনিক আবহে লেখা দ্বিখণ্ড কাব্যগ্রন্থ নিয়ে হাজির হচ্ছেন কবি মো. সেলিম হাসান দুর্জয়। ‘দেবীসমগ্র (১)’ ও ‘দেবীসমগ্র (২)’ শিরোনামে কাব্যগ্রন্থদ্বয় প্রকাশিত হচ্ছে চলতি মাসের প্রথম সপ্তাহে।

প্রেম, আরাধনা, দ্রোহ ও আত্মশুদ্ধির এক অভূতপূর্ব কাব্যিক যাত্রা তুলে ধরা হয়েছে এই দ্বি-পর্বের কাব্যে। যেখানে দেবী কখনো প্রেমিকা, কখনো পূজিতা আর কখনো চরম বাস্তবতায় রূপ নিয়েছেন দ্রোহিণীতে।

‘দেবীসমগ্র (১)’-এ পাঠক পাবেন এক ঐশ্বরিক প্রেমের পূজা—যেখানে দেবী চারুলতা হয়ে উঠেছেন প্রেমমন্দিরের লক্ষ্মীপ্রতিমা, সরস্বতী ও সময়তরু। কবিতা ও সংলাপের ধ্বনিতে ফুটে উঠেছে এক মরমী প্রেমানুভব।

অন্যদিকে ‘দেবীসমগ্র (২)’-এ সেই প্রেমিকের ভাঙন, বিরহ, শুদ্ধিকরণ এবং শেষে ঋষিপথে যাত্রা প্রতিফলিত হয়েছে গীতিনাট্যরীতিতে। দেবী এখানে প্রেমের প্রতিমা নন—তিনি স্মৃতি, বিভ্রম, অনুতাপ আর আত্মোপলব্ধির প্রতিচ্ছবি।

দ্বিতীয় খণ্ডে ‘দেবীর প্রতিউত্তর’ নামে একটি উপপর্বে কবি-সৃষ্ট জগতের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দেবীর করুণ মিনতি এবং আত্মসমর্পণের অনন্য কাব্যিক রূপ পাঠকদের মনে নাড়া দেবে বলেই আশা করা যায়।

‘দেবীসমগ্র’ কাব্যগ্রন্থদ্বয় প্রকাশ করছে মেহেদী পাবলিকেশন্স। প্রথম খণ্ড দেবীসমগ্র (১)-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা এবং দ্বিতীয় খণ্ড দেবীসমগ্র (২)-এর মূল্য ২৫০ টাকা। বই দুটি সহজেই পাওয়া যাবে অনলাইন অর্ডারের মাধ্যমে রকমারি এবং ই-বই বিতান এ।

এই দ্বিখণ্ড কাব্যের গঠনও অনন্য। প্রতিটি খণ্ডে রয়েছে অন্তঃসত্ত্বা কবিচেতনার নানা উপপর্ব, যেখানে প্রেম, স্মৃতি, আত্মসংলাপ ও মানবিক বিপর্যয়ের স্তরে স্তরে গড়ে উঠেছে কবির কাব্যিক বিশ্ব। আলোচিত কিছু উপপর্বের মধ্যে রয়েছে ‘প্রেমোপলব্ধির অরুণাবর্ত’, যেখানে প্রেমের সূচনালগ্নে কবি ও দেবীর মিলনের প্রতিধ্বনি ধ্বনিত হয়েছে; ‘স্মৃতির পদচিহ্ন’, যেখানে সম্পর্কের রেশ ধরে কবিতায় ফুটে উঠেছে বিচ্ছিন্ন মুহূর্তের কাব্যিকতা; ‘শুদ্ধকল্প’, যেখানে কবি প্রেম ও মায়ার গণ্ডি ছাড়িয়ে আত্মশুদ্ধির এক অন্তর্গত সত্যে উপনীত হন।

দ্বিতীয় খণ্ডে রয়েছে ‘দেবীহীন সৃষ্টি’, যেখানে প্রেমহীন এক মানবিক জগতের গীতিনাট্য রচিত হয়েছে; ‘দেবীর প্রতিউত্তর’, যেখানে একা ও বিস্মৃত দেবীর আত্মপ্রকাশ ফুটে উঠেছে কবিতার দার্শনিক উচ্চারণে; আর ‘ঋষিকবির মহাকাব্য’ অংশে দেখা যায় প্রেমবর্জিত এক মহাজগত নির্মাণের কাব্যিক প্রয়াস। সবশেষে ‘নির্বাণপত্র ও দেবলোকের পথচিহ্ন’ পর্বে কবি ও দেবীর অলৌকিক মিলনের চিহ্ন হয়ে ওঠে অনন্ত আত্মত্যাগ ও কল্পলোকের প্রতিচ্ছবি।

কবির সৃষ্ট ‘দেবীসমগ্র’ নিছক প্রেম নয়, এ যেন প্রেম, পতন ও পুনর্জন্মের এক মহাকাব্যিক মানচিত্র।

শুভ্র/


আরও খবর
গল্প: দত্তর

বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬

কংক্রিটের শহর

বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬





লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

গল্প: দত্তর

কংক্রিটের শহর

কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬ পেলেন শামীমা নাইস

শাম্মী তুলতুলের কবিতা মা আমার বিশ্ব

দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা

প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

বইমেলায় আসছে নাহিদ আহসানের 'মায়ের নীল শাড়ি'

রাজশাহীতে গুণিজন সম্মাননা পেলেন কবি শামীমা নাইস