শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

খুলছে সুন্দরবনের দুয়ার, স্বস্তির বাতাসে সুদের ঘ্রাণ সাথে বনদস্যুর আতঙ্ক

প্রকাশিত:সোমবার ৩১ আগস্ট ২০২৬ | হালনাগাদ:সোমবার ৩১ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: দীর্ঘ তিন মাস যাবৎ বন্ধ সুন্দরবনের দুয়ার। নদীতে নেই কোন নৌকা, জাল ফেলেননি জেলে। নিস্তেজ ছিল সুন্দরবনের ভেতরকার দৃশ্যে। দীর্ঘ এই বিরতিতে একদিকে প্রকৃতি পেয়েছে স্বস্তি, অন্যদিকে সুন্দরবননির্ভর হাজারো পরিবারের ঘরে বেড়েছে অভাব ও ঋণের চাপ।আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সেই অপেক্ষার অবসান হচ্ছে। খুলছে সুন্দরবনের অবারিত দুয়ার।মাছ ও কাঁকড়া আহরণের আশায় আবারও সুন্দরবনের নদী-খালে নৌকা নামাবেন উপকূলের জেলে-বাওয়ালিরা। খুলে দেওয়া হচ্ছে পর্যটনকেন্দ্রগুলোও। ফলে দীর্ঘ তিন মাস পর সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের জনপদে ফিরেছে কর্মচাঞ্চল্য।তবে বনে ফেরার আনন্দের পাশাপাশি জেলে-বাওয়ালিদের মনে রয়েছে আতঙ্ক। তিন মাস আয় বন্ধ থাকায় অনেক পরিবারকে মহাজনের কাছ থেকে চড়া সুদে দাদন নিতে হয়েছে। কেউ নিয়েছেন এনজিও ঋণ। বন খুললেও এবার ভালো মাছ-কাঁকড়া পাওয়া যাবে কি না, সেই অনিশ্চয়তার সঙ্গে আছে বনদস্যু ও চাঁদাবাজির ভয়।গত সোমবার শ্যামনগরের বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ও গাবুরা এলাকার বিভিন্ন ঘাট ঘুরে দেখা যায়, বনে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত জেলে-বাওয়ালিরা। দীর্ঘদিন অলস পড়ে থাকা নৌকায় দেওয়া হচ্ছে আলকাতরা। কোথাও চলছে মেরামত, কোথাও জাল সেলাই। ইঞ্জিন পরীক্ষা, দড়ি, বরফ রাখার পাত্র ও মাছ ধরার অন্যান্য সরঞ্জামও প্রস্তুত করছেন জেলেরা।বুড়িগোয়ালিনীর জেলে মাসুম বিল্লাহর পরিবারে সদস্য ছয়জন। সুন্দরবন বন্ধ থাকায় গত তিন মাস সংসার চালাতে তাঁকে এনজিও থেকে ঋণ নিতে হয়েছে। এলাকায় বিকল্প কাজের সুযোগও তেমন নেই।মাসুম বিল্লাহ বলেন, সুন্দরবন বন্ধ থাকলে তাঁর ঘরে চুলা জ্বালানো কঠিন হয়ে পড়ে। অভাবের কারণে নিষেধাজ্ঞার সময় গোপনে বনে যাওয়ার কথাও ভেবেছিলেন। কিন্তু বনদস্যুর ভয় এবং ধরা পড়ার আশঙ্কায় শেষ পর্যন্ত যাননি। তাঁর ভাষায়, ‘এখন বন খোলার খবরে মনে হচ্ছে বুকে নতুন শ্বাস ফিরে পেয়েছি।’ একই এলাকার জেলে সাইদুর রহমান বলেন, তিন মাস ধারদেনা করে সংসার চালাতে হয়েছে। এখন বনে গিয়ে মাছ-কাঁকড়া ধরে আয় করে সেই ঋণ শোধ করাই তাঁদের প্রধান লক্ষ্য।মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর প্রজনন সুরক্ষায় গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে জেলে, বাওয়ালি, মৌয়াল ও পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। একই সময়ে বন্ধ ছিল সব ধরনের বনজ সম্পদ আহরণ।বন বিভাগ বলছে, তিন মাসের এই বিরতিতে সুন্দরবনের প্রাণ-প্রকৃতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। বিভিন্ন নদী ও খালে মাছের উপস্থিতি বেড়েছে। সুন্দরী, গেওয়া, কেওড়া, বাইন ও ছইলাসহ বিভিন্ন উদ্ভিদের ঘনত্বও বেড়েছে। মানুষের আনাগোনা কম থাকায় বাঘ, হরিণ, কুমির, বানর, বন্য শূকর ও লাল কাঁকড়াসহ বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণ বেড়েছে।ট্রলার মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, নিষেধাজ্ঞার কারণে প্রায় দেড় থেকে দুই হাজার ট্রলার শ্রমিক গত তিন মাস কার্যত বেকার ছিলেন। পর্যটকদের প্রবেশ শুরু হলে তাঁদের কর্মসংস্থানও আবার চালু হবে। সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বন বিভাগে ১৪টি পর্যটনকেন্দ্র রয়েছে। প্রতিবছর এসব কেন্দ্রে কয়েক লাখ পর্যটক ভ্রমণে আসেন। পাশাপাশি বন বিভাগের কাছ থেকে নির্ধারিত ফি দিয়ে প্রায় ৫০ হাজার বনজীবী বছরের বিভিন্ন সময়ে সুন্দরবন থেকে মাছ, গোলপাতা ও মধুসহ বিভিন্ন বনজ সম্পদ আহরণ করেন।বন খুললেও ইচ্ছেমতো সুন্দরবনে প্রবেশের সুযোগ থাকছে না। জেলে-বাওয়ালি ও অন্যান্য বননির্ভর মানুষকে বৈধ পাস ও পারমিট নিয়ে নির্ধারিত নিয়ম মেনে বনে প্রবেশ করতে হবে। সংরক্ষিত এলাকা ও অভয়ারণ্যে সাধারণভাবে ইচ্ছেমতো প্রবেশ করা যাবে না। যদিও অবৈধ সুবিধা নিয়ে কোন কোন বনকর্তার যোগসাজসে চলে এপ্রবেশ।বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের পশ্চিম বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের জন্য এবার প্রায় ছয় হাজার নৌযানকে বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে বন ও বন্যপ্রাণী রক্ষায় নজরদারি জোরদারের প্রস্তুতিও নেওয়া হয়েছে।সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের সম্পদ আহরণ ও পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল।সুন্দরবনের দুয়ার খুলছে, তাই উপকূলে ফিরেছে জীবিকার আশা। এখন প্রশ্নএই বনের সম্পদ কি জেলেদের ঘরে স্বস্তি ফেরাবে, নাকি নতুন করে তাদের সামনে দাঁড়াবে ঝুঁকি ও অনিশ্চয়তা?


আরও খবর




অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল