
মো: রুবেল মোল্লা, মহিপুর (পটুয়াখালী ) প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দা নূর একাডেমির উদ্যোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদপত্র ও বৃত্তির অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১০টায় মহিপুর কারিতাস হলরুমে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন। বিশেষ হিসেবে অতিথি ছিলেন সাবেক সোনালী ব্যাংক মহিপুর শাখার ব্যবস্থাপক মোঃ আবুল হোসেন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ, কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মানিক, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল আলম, ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান, দা নূর একাডেমির পরিচালক মোঃ জাকির হোসেন ও প্রধান শিক্ষক হাফেজ মোঃ মজিবুর রহমান। এ সময় একাডেমির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে দা নূর একাডেমির অবদান ও শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন।
আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র, সম্মাননা স্মারক ও বৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।




























