শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

কোথাও যাতে ভোক্তাদের হয়রানি না হয়: প্রধানমন্ত্রী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৩ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৩ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু ব্যবসায়ী রমজান মাসে পণ্য মজুত করে দাম বাড়িয়ে মুনাফা লুটতে চায়। সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। আমাদের সব সময় লক্ষ রাখতে হবে বাজার পরিস্থিতির দিকে। কোথাও যেন ভোক্তাদের হয়রানি হতে না হয়। আমাদের দেশে পণ্যের উৎপাদন বাড়াতে হবে। পরনির্ভরশীলতা কমাতে হবে।


রবিবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


ডিসিদের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে পণ্যের উৎপাদন বাড়াতে হবে। পরনির্ভরশীলতা কমাতে হবে। আমাদের অনেক কিছু বিদেশ থেকে আমদানি করতে হয়। আমাদের উর্বর মাটি, দক্ষ মানুষ ও বিশাল জনগোষ্ঠী আছে। গ্রাম পর্যায়ে মানুষকে একটু প্রশিক্ষণ দিলে তারা ভালো কাজ করতে পারে। উৎপাদন বহুমুখী করা, শুধ কৃষি নয়, এ ছাড়া পশু পালন, মাছের চাষ, হাঁস-মুরগি পালন, হস্তশিল্পসহ বহু বিষয় আছে, একটু উদ্বুদ্ধ করলে মানুষ উৎপাদন করবে।


স্বাধীনতার পর সরকারি কর্মচারীদের ট্যাক্স দেওয়া মওকুফ করা হয়েছিল কারণ তখন পূর্ণাঙ্গ বেতন দেওয়া যেতো না। সে রকম আর্থিক অবস্থা ছিল না। কারেন্সি নোট ছিল না, রিজার্ভ ছিল না। সে জন্য তাদের ট্যাক্স সরকার দিয়ে দিত। পরবর্তী সময়ে সবার সেই সামর্থ্য হয়েছে। এখন সবাই ইনকাম ট্যাক্স দিচ্ছেন। সে ক্ষেত্রে দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা যতটা বৃদ্ধি পাচ্ছে, ততটা ইনকাম ট্যাক্স দিচ্ছে না। সেই ব্যাপারে যদি মানুষকে সচেতন করা যায়, উদ্বুদ্ধ করা যায়, তাহলে সমস্যা একে একে দূর হবে বলে আমি বিশ্বাস করি।


প্রধানমন্ত্রী বলেন, আমরা অর্থনৈতিক অঞ্চল করে দিয়ে দিয়েছি। আমাদের যুব সমাজ দু-চারটা পরীক্ষা দিয়েই চাকরির জন্য ঘুরে বেড়ায়। আমরা তাদের উদ্বুদ্ধ করছি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প করে দিয়েছি। যুবসমাজকে এসব কাজে ব্যস্ত রাখতে হবে। পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রমে তাদের সম্পৃক্ত করতে হবে।


সরকারপ্রধান বলেন, আর্থিকভাবে দেশ কতটুকু স্বচ্ছল হবে, সেই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নতি কতটুকু হবে, সেটা বিবেচনা করেই প্রকল্প গ্রহণ। শুধু বড় বড় প্রকল্প আর টাকা অঙ্ক, সেই প্রকল্প আমি গহণ করি না। অনেক সময় যাদের কাছ থেকে ঋণ নিই, তারাও বড় প্রকল্প নিয়ে আসে। কিন্তু আমি সব সময় বিবেচনা করি দেশের জন্য কোনটা প্রয়োজন, তার থেকে মানুষ কতটা উপকৃত হবে, তার রিটার্ন কী আসবে।


তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন হয় মন্ত্রণালয় থেকে, কিন্তু জেলা প্রশাসক হিসেবে, কমিশনার হিসেবে জমি দেওয়ার সময় আপনাদের কাছ থেকে নেয়। তাই জমি যদি আপনারা দেবেন, সব যখন আপনারা করবেন, তাহলে নজরদারি করবেন না কেন? কাজেই সব প্রকল্পে নজরদারি করার অধিকার আপনাদের আছে। সেটা আপনারা করবেন।


অতীত ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এবারের নির্বাচন সবচেয়ে সুষঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে।’


শেখ হাসিনা বলেন, প্রকৃতপক্ষে যারা নির্বাচনই চায়নি, তাদের লক্ষ্য ছিল দেশে যেন কোনও নির্বাচন না হয়। অনির্বাচিত, অস্বাভাবিক পরিস্থিতি যাতে আবার সৃষ্টি না হয়, যা ’৭৫-এর ১৫ আগস্টের পর থেকে দীর্ঘ ২১ বছর দেশের মানুষ কষ্ট ভোগ করেছে।


স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেওয়া পদক্ষেপ স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশে ফিরে ১৯৯৬ সালে সরকার গঠনের কথা উল্লেখ করেন তিনি।


প্রথমবার সরকারে এসে নানা উন্নয়ন কর্মকাণ্ড নেওয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসায় সেই উন্নয়নের ধারা ধরে রাখেনি। একটা সরকারের ধারাবাহিকতা বজায় না থাকলে উন্নয়নটা টেকসই হয় না, দমশ্যমান হয় না—সেটাই প্রমাণিত সত্য।


আরও খবর




কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী