শিরোনাম
নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক
সোমবার ০২ নভেম্বর ২০২৬
সোমবার ০২ নভেম্বর ২০২৬

লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১২ জুলাই ২০২৬ | হালনাগাদ:রবিবার ১২ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


জেলা প্রতিনিধি (ভোলা):

ভোলার লালমোহন মমিন নেছা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আবু বকর ছিদ্দিক'র বিরুদ্ধে টিউশন ফি ও বৃক্ষ রোপন না করে অর্থ  আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত বিষয়ে মাদ্রাসা অধিদপ্তরের মহা- পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন, অত্র মাদ্রাসার শিক্ষকদের একাংশ। 

গত ৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা ছুটির পরে প্রতিষ্ঠানের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো: জহির উদ্দিন,মাদ্রাসার শিক্ষকদের একাংশের পক্ষে স্বাক্ষর দিয়ে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করেন,লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মমিন নেছা বালিকা দাখিল মাদ্রাসায় আমরা নিম্ন স্বাক্ষরকারী শিক্ষক ও কর্মচারীগণ ২০০২ সাল থেকে স্ব-স্ব পদে কর্মরত আছি। আমাদের মাদ্রাসার সুপার মাওঃ আবু বকর ছিদ্দিক উপবৃত্তির কার্যক্রম শুরুর পর থেকে অদ্যবদি পর্যন্ত সরকারের দেওয়া টিউশন ফির টাকা ও প্রতি বছর বৃক্ষরোপন কর্মসুচির জন্য প্রদত্ত টাকাগুলো আত্মসাৎ করে আসছে।

 শিক্ষকরা টিউশন ফি ও মাদ্রাসার অভ্যন্তরীন আয়ের টাকার সংক্রান্ত বিষয়ে সুপারের নিকট জানতে চাইলে,সুপার আবু বকর ক্ষমতার অপব্যবহার করে থাকেন এবং বেতন বন্ধ করে দিবে বলে নানা রকম হুমকি ধামকি ও শাস্তির ভয় দেখিয়ে নিজেই ওই টাকা একক ভোগ করেন। 

এছাড়াও অত্র প্রতিষ্ঠানের ২০২৫ সালের অক্টোবর মাসে এনটিআরসিএ'র মাধ্যমে ইংরেজি বিষয়ে আমিনুল ইসলাম নামের এক শিক্ষক যোগদান করেন। যোগদানের পর থেকে বিল করা পর্যন্ত কিছু দিন প্রতিষ্ঠানে থাকলেও, পরবর্তীতে তার নিজ এলাকায় চলে যায়। সেই থেকে আর কখনোই সে মাদ্রাসায় আসেনি। শিক্ষক মো: আমিনুল ইসলাম মাদ্রাসার সুপার আবু বকর এর সাথে সুসম্পর্ক রক্ষা করে বেতন তোলে তার বেতনের একটি অংশ সুপার ভোগ করেন বলে সূত্র  জানায়। 

ইংরেজি শিক্ষক আমিনুল ইসলাম মাদ্রাসায় না আসলেও তার বেতন উত্তলন করে  সুপার ব্যাক্তিগত ভাবে লাভবান হলেও মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র/ছাত্রীগণ ইংরেজী বিষয়েরমত একটি গুরুত্বপূর্ণ পাঠ থেকে বঞ্চিত হচ্ছে। 

এবিষয়ে ইংরেজী শিক্ষক আমিনুল ইসলাম এর ব্যবহৃত মুঠোফোনে কল করে জানতে চাইলে তিনি জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। 

অভিযুক্ত মাদ্রাসার সুপার মাও: আবু বকর নিকট অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান,আমার বিরুদ্ধে আনিত অভিযোগের কোন ভিত্তি নেই। তবে শিক্ষকরা যখন আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, আমাকে ফোন না দিয়ে আমার সাথে দেখা করতেন। এছাড়াও ইংরেজি শিক্ষক আমিনুল ইসলাম এর সম্পর্কে বলেন, মে মাস থেকে তার বেতন বন্ধ করা হয়েছে। 

লালমোহন মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের বলেন, আমি লালমোহনে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। এই ধরনের কোন অভিযোগ সম্পর্কে আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিফাত বিন সাদেক এবিষয়ে বলেন, গত বৃহস্পতিবার এই ধরনের একটি অভিযোগ অফিস শেষ সময়ে পেয়েছি। আজকে জেলায় মিটিং ছিলো। তবে দ্রুত সময়ের মধ্যে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। 

উল্লেখ্য,মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় বৃক্ষরোপণের জন্য শিক্ষা মন্ত্রনালয় থেকে ৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। গাছ না লাগিয়ে ওই টাকা আত্মসাৎ করেন সুপার। এছাড়াও সম্প্রতি ব্যাংক থেকে  টিউশন ফি এর ৮১ হাজার দুই শত টাকা উত্তলন করে আত্মসাৎ করেন সুপার আবু বকর।


আরও খবর




নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে ফুলছড়িতে সেরা গজারিয়া ইউনিয়ন

চমক দেখালো শেরপুরের পিবিআই!

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ