শিরোনাম
হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

লজ্জার ষোলো কলা পূর্ণ করে হোয়াইটওয়াশ বাংলাদেশ

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে ভালো ব্যাটিংয়ের আশা দেখিয়েছিলেন নাজবুল হোসেন শান্ত। বাংলাদেশের অধিনায়কের সেই কথার বিপরীতে গিয়ে আবারো সেই ব্যাটিং ব্যর্থতার উদাহরণ হয়ে রইল কানপুর টেস্ট। বৃষ্টিতে দুইদিন ভেসে যাওয়া ম্যাচে স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হারল সফরকারীরা। দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।  


বাংলাদেশের প্রথম ইনিংসে ২৩৩ রানের জবাবে ভারত ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে । ৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে অতিথিরা দুই উইকেটে ২৬ রান রান তুলে পঞ্চম দিন শুরু করে। ব্যাটারদের ব্যর্থতায় দলটি মাত্র ১৪৬ রানে অলআউট হয়। মাত্র ৯৫ রানের জয়ের লক্ষ্যটা টিম ইন্ডিয়া ১৭. ওভারেই ৩ উইকেট হারিয়ে স্পর্শ করে।  


মেহেদী হাসান মিরাজের ফ্লাইটেড ডেলিভারিতে সুইপ শট খেলেছিলেন রোহিত শর্মা। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দারুণ ক্যাচ নেন হাসান মাহমুদ। তাতে ৮ রানে থামে ভারতীয় অধিনায়কের ইনিংস। এরপর লেগবিফোরে কাটা পড়ে ৬ রানে ফেরেন শুভমান গিল। 


বাকি কাজটা অনায়াসেই সেরে ফেলেন যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি। তৃতীয় উইকেটে তারা ৫৮ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান। ফিফটি পাওয়া জয়সওয়াল ৫১ রানে তাইজুল ইসলামের বলে সাকিব আল হাসানের তালুবন্দি হন। কোহলি ২৯ ও রিশভ পান্ট ৪ রানে অপরাজিত ছিলেন। 


মঙ্গলবার পঞ্চম দিনের শুরুতেই অশ্বিনের লেগ স্টাম্পের বাইরের বলে অহেতুক সুইপ শট খেলতে যান ২ রান করা মুমিনুল। লেগ স্লিপে থাকা লোকেশ রাহুল বল তালুবন্দি করেন। টাইগারদের প্রথম ইনিংসে তিনি ১০৭ রানে অপরাজিত ছিলেন। 


অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে চতুর্থ উইকেটে ৫৫ রানের জুটি গড়েন সাদমান। এরপর ব্যক্তিগত ১৯ রানে শান্ত আউট হন। ভারতের মাটিতে বাংলাদেশি ওপেনার হিসেবে এক ইনিংসে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড গড়া সাদমান ইসলাম ১০১ বলে ১০ চারে ৫০ রানের ইনিংস খেলেন সাদমান। এরপর মনোযোগ হারিয়ে আকাশদীপের বলে জয়সওয়ালের তালুবন্দি হন। খানিক পর মাত্র এক রান করে জাদেজার বলে রিশভ পান্টের গ্লাভসবন্দি হন লিটন দাস। 


সম্ভাব্য শেষ টেস্ট খেলতে নামা সাকিব আল হাসান রানের খাতা না খুলেই আউট হন। জাদেজার বলে ড্রাইভ করতে গিয়েও শেষ মুহূর্তে নিজেকে সামলাতে চেষ্টা করেন সাকিব। ক্লিপ শটে বোলারের হাতে ফিরতি ক্যাচ দিয়ে তাকে ফিরতে হয়। বুমরাহর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ৯ রান করা মিরাজ, রানের খাতা না খুলে এলবিডব্লিউ হন তাইজুল। শেষ ব্যাটার হিসেবে তার বলে বোল্ড হওয়ার আগে ৩৭ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। শেষ ব্যাটার খালেদ আহমেদ ৫ রানে অপরাজিত থাকেন।


ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা জাসপ্রিত বুমরাহর শিকার ৩ উইকেট। আকাশদীপ ঝুলিতে চরেন এক উইকেট।


আরও খবর




হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

দৌলতপুরের আল্লারদর্গা বাজারে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম

লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই