শিরোনাম
মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

ল্যাবএইডে এন্ডোস্কপি করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাহিব

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image
*চিকিৎসকের অপেক্ষায় ৪ ঘণ্টা বসেছিলেন রোগী*হেঁটে হাসপাতালে গেলেও বের হলেন লাশ হয়ে*নানা রোগ ছিল রাহিবের, রিপোর্ট না দেখেই অ্যানেস্থেশিয়া-এন্ডোস্কোপি*ডা. স্বপ্নীল-অ্যানেস্থেসিওলজিস্ট ল্যাবএইডের কেউ নয়, দাবি কর্তৃপক্ষের*অ্যানেস্থেশিয়া দেওয়া হয়নি, তবে শারীরিক জটিলতা ছিল : ডা. স্বপ্নীল

রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে এন্ডোস্কোপি করাতে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্টে রাহিব রেজা (৩১) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর স্টার্টিক ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠানে প্রোডাক্ট ম্যানেজার ও আইটি কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।


স্বজনদের অভিযোগ, ল্যাবএইড হাসপাতালে পরীক্ষার রিপোর্ট না দেখেই রাহিব রেজাকে অ্যানেস্থেশিয়া প্রয়োগ করা হয়। শারীরিক জটিলতার মধ্যেই এন্ডোস্কোপি করা হয়। যে কারণে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং একপর্যায়ে শারীরিক অবস্থা আরও জটিল হয়ে মৃত্যুবরণ করেন।



সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় রাহিব রেজার মৃত্যু হয়।


জানা গেছে, পেটে গ্যাসজনিত সমস্যার কারণে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের (স্বপ্নীল) কাছে যান রাহিব রেজা। এরপর গত ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় ল্যাবএইডে এন্ডোস্কোপি করানোর পরামর্শ দেন ডা. স্বপ্নীল।



১২ ঘণ্টা না খেয়ে চিকিৎসকের জন্য চার ঘণ্টার অপেক্ষা


রোগীর স্বজনরা জানান, রাহিব রেজাকে গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় খালিপেটে ল্যাবএইড হাসপাতালে আসতে বলা হয়। যথাসময়ে তিনি হাসপাতালে এলেও এন্ডোস্কপি শুরু হয় রাত ১১টার দিকে। এর দেড় ঘণ্টা পরও রোগীকে বাইরে না আনা হলে একজন জোর করে এন্ডোস্কোপি রুমে ঢুকে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। এরপর অবস্থা জটিল হলে রাহিব রেজাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সবশেষে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তাকে মৃত ঘোষণা করা হয়।


স্বজনরা বলেন, রাহিবের মৃত্যুতে দায়িত্বরত চিকিৎসক ও টিমের গাফিলতি ছিল। নয়তো সাধারণ একটা পরীক্ষা করতে গিয়ে তার এমন মৃত্যু কোনোভাবেই হতো না। বিশেষ করে ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল কোনোভাবেই দায় এড়াতে পারেন না। অন্য হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি রিপোর্ট না দেখে অ্যানেস্থেশিয়া দেওয়ার কারণে এমনটা হয়েছে।


এন্ডোস্কোপি করার সময় ল্যাবএইড হাসপাতালে উপস্থিত ছিলেন রাহিব রেজার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু ফারহান ইসলাম।  তিনি বলেন, ডা. স্বপ্নীলের বিরুদ্ধে প্রায়ই শুনতাম ঘণ্টার পর ঘণ্টা রোগীদের বসিয়ে রেখে এদিক-সেদিক চলে যেতেন। তারপরও রাহিব যেহেতু তাকে আগে দেখিয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে তার কাছেই এন্ডোস্কোপি করবে, তখন আমিও সেখানে যাই। সন্ধ্যা সাড়ে ৬টায় আমরা সেখানে উপস্থিত হই এবং ডা. স্বপ্নীলের জন্য অপেক্ষা করতে থাকি। ১০টার দিকে তিনি আসেন। এরপর তাড়াহুড়ো করে রাহিবের পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট না দেখেই এন্ডোস্কোপি করাতে নিয়ে যায়।



হেঁটে হাসপাতালে যাওয়া মানুষটা বের হলো লাশ হয়ে


রাহিব রেজার বন্ধু ফারহান ইসলাম বলেন, এন্ডোস্কোপি চলাকালে আমরা বাইরে অপেক্ষা করছিলাম। এরপর দেড় ঘণ্টা পার হলেও তাকে বাইরে আনা হচ্ছিল না। একরকম জোর করেই আমি ভেতরে ঢুকে যাই এবং তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। তখন চিকিৎসকরা জানান তার অবস্থা জটিল, আইসিইউতে নিয়ে যেতে হবে। এরপর সোমবার সকালে তার লাশ আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়।


তিনি বলেন, চারদিন আগে একটা সুস্থ-সবল মানুষ হেঁটে ল্যাবএইড হাসপাতালে এন্ডোস্কপি করার জন্য গেল। এরপর সেখান থেকে তাকে আইসিইউতে নেওয়া হলো। সবশেষে তাকে মৃত ঘোষণা করা হলো। এটা আমরা কেউই মেনে নিতে পারছি না। আমরা চাই অভিযুক্ত যেই হোক, তাকে আইনের আওতায় আনা হোক। আমি আমার বন্ধু হত্যার বিচার চাই।


নানা রোগ ছিল রাহিবের, রিপোর্ট না দেখেই অ্যানেস্থেশিয়া-এন্ডোস্কোপি


রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসক তার সব রিপোর্ট ঠিকভাবে না দেখেই জেনারেল অ্যানেস্থেশিয়া প্রয়োগ করেছেন। এতে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে।


রাহিব রেজার স্ত্রী তাসমিয়া আফরোজ  বলেন, এন্ডোস্কোপির আগে শারীরিক অবস্থা সম্পর্কে জানতে কিছু পরীক্ষা করানো হয়েছিল। কিন্তু ডা. স্বপ্নীল দেরি করে এসে সেই পরীক্ষার রিপোর্টগুলোও দেখেননি। তিনি তাড়াহুড়ো করে রোগীকে অ্যানেস্থেশিয়া দিয়ে এন্ডোস্কোপি শুরু করে দেন।


তিনি বলেন, স্বামী মারা যাওয়ার পর পরীক্ষার রিপোর্টগুলো অন্য চিকিৎসককে দেখালে তারা জানান, রাহিব এন্ডোস্কোপির জন্য ফিট ছিল না, বরং তার বিভিন্ন শারীরিক জটিলতা ছিল। কিন্তু সেগুলো না দেখেই ল্যাবএইডে অ্যানেস্থেশিয়া দিয়ে এন্ডোস্কোপি করা হয়েছে। এ কারণেই তার হার্ট ফেইলিউর হয়েছে বলে অন্য চিকিৎসকরা জানিয়েছেন।


তাসমিয়া আফরোজ বলেন, ডা. স্বপ্নীল আমাদের সন্ধ্যা সাড়ে ৬টায় চেম্বারে আসতে বলেছিলেন এবং এন্ডোস্কোপির আগে ৮ ঘণ্টা কিছু না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু চেম্বারে এসে দেখি তিনি নেই, এমনকি তিনি এসেছেন ১০টার পর। আর এন্ডোস্কোপি করেছেন ১১টার পর। রাহিব দীর্ঘসময় বসে থেকে একবার বলেই ফেলেছিল, এভাবে আর কিছুক্ষণ না খেয়ে থাকলে আমি মারা যাব। তিনি যদি দেরি করেই আসবেন, তাহলে একজন মানুষকে এতক্ষণ কেন খালিপেটে বসিয়ে রাখা হলো? ১২/১৩ ঘণ্টা তাকে না খেয়ে থাকতে হয়েছিল। এরপর আবার অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে।


আইসিইউতে পর্যবেক্ষণে কোনো চিকিৎসক ছিলেন না, দাবি স্ত্রীর


রাহিব রেজার স্ত্রী বলেন, পরদিন (শুক্রবার) আইসিইউতে নেওয়ার পর তাকে পর্যবেক্ষণ করার জন্য হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। লাইফ সাপোর্টে থাকাকালে রাহিবের প্রচন্ড জ্বর আসে। ১০৪ ডিগ্রি জ্বর, অথচ তখনো চিকিৎসকের কোনো খোঁজ নেই।


তিনি বলেন, যখন ১০৬ ডিগ্রি জ্বর, তখন আমাদের জোরাজুরিতে তাদের টনক নড়ে, এরপর নানা চেষ্টা করে তাপমাত্রা কমানো হয়। কিন্তু ততক্ষণে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমার স্বামীকে শুধু ভুল চিকিৎসাই দেওয়া হয়নি, বরং চিকিৎসায় অবহেলাও করা হয়েছে। আমার দুই বছরের ছোট্ট শিশুটিকে এতিম করে দেওয়া হয়েছে।


অ্যানেস্থেসিওলজিস্ট আমাদের কেউ নয় : ল্যাবএইড


জানতে চাইলে ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের-এ-খোদা দ্বীপ বলেন, এন্ডোস্কোপির সম্পূর্ণ প্রক্রিয়াটি ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের তত্ত্বাবধানে হয়েছে। যে অ্যানেস্থেসিওলজিস্ট অ্যানেস্থেশিয়া দিয়েছেন, তিনি ডা. স্বপ্নীলের ব্যক্তিগত অ্যানেস্থেসিওলজিস্ট। তিনি আমাদের হাসপাতালের কেউ নন। ডা. স্বপ্নীলও আমাদের কেউ নন। তিনি শুধু আমাদের এখানে চেম্বার করেন। তিনি এন্ডোস্কোপিসহ যা যা করেন, তার সব কিছু ব্যক্তিগত টিম নিয়ে করেন।


তিনি বলেন, এন্ডোস্কোপি করানোর সময়ই রোগীর কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে আমরা জেনেছি। এরপরই আমরা রোগীকে পেয়েছি ও সঙ্গে সঙ্গে আইসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়া শুরু করেছি।



চিকিৎসায় গঠন হয়েছিল ছয় সদস্যের মেডিকেল বোর্ড


ল্যাবএইড হাসপাতালের এ কর্মকর্তা বলেন, আমরা বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা-৩টার দিকে তাকে কার্ডিয়াক অ্যারেস্ট অবস্থায় পাই। আইসিইউতে নেওয়ার পরই রোগী ভ্যান্টিলেশনে চলে গেছেন। আসার সঙ্গে সঙ্গে আমরা তাকে মেকানিক্যাল ভ্যান্টিলেশনে দিয়েছি। আমরা ৭২ ঘণ্টা চেষ্টা করেছি। কিন্তু দুঃখজনকভাবে তিনি মারা গেছেন।


দ্বীপ বলেন, আমরা তার চিকিৎসায় ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছিলাম। সেখানে একজন করে মেডিসিন বিশেষজ্ঞ, গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট, পালমোলজিস্ট, নেফ্রোলজিস্ট, নিউরোলজিস্ট এবং আইসিইউর চিকিৎসক ছিলেন। এই ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক তাকে চিকিৎসা দিয়েছেন। তারা রোগীর পরিবারকে সম্পূর্ণ পরিস্থিতি জানিয়েছেন। এরপর সোমবার সকালে রোগী মারা গেছেন।


তিনি আরও বলেন, রোগীর পরিবার আমাদের কাছে লিখিত বা মৌখিক কোনো অভিযোগ করেননি। তারা লাশ নিয়ে যাওয়ার সময়ও বলেছেন, হাসপাতালের ওপর তাদের কোনো ক্ষোভ নেই। তারা হাসপাতালের সেবায় সন্তুষ্ট। তারা সম্পূর্ণ বিল দিয়ে যাননি। আমরাও তাদের কোনো চাপ দিইনি।


রোগীকে কোনো অ্যানেস্থেশিয়া দেওয়া হয়নি : ডা. স্বপ্নীল


ভুল চিকিৎসা ও অবহেলা প্রসঙ্গে ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ মিথ্যা ও মনগড়া বলে দাবি করেন। ডা. স্বপ্নীল বলেন, আমরা ওই রোগীকে কোনো অ্যানেস্থেশিয়াই দিইনি। তাকে ঘুম পাড়িয়ে আমরা এন্ডোস্কোপি করেছি। এন্ডোস্কোপি করার সময়ও সে নরমাল ছিল। এরপর যখন তাকে এন্ডোস্কপি রুম থেকে অন্য রুমে নেওয়া হয়, তখন নার্স জানান তার অবস্থা খারাপ হচ্ছে, পালস পাওয়া যাচ্ছে না, অক্সিজেন সেচুরেশন পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে তখন তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে।


তিনি বলেন, অবস্থা খারাপের দিকে গেলে আমরা তার স্বজনকে সার্বিক অবস্থা জানাই এবং আইসিইউতে নেওয়ার কথা বলি। তাদের সম্মতিতে আইসিইউতে নেওয়ার পর তার দ্বিতীয় কার্ডিয়াক অ্যারেস্ট হয়।


এন্ডোস্কোপির আগে শারীরিক জটিলতার কথা স্বীকার করলেন চিকিৎসক


সাধারণত এন্ডোস্কোপি জন্য চিকিৎসক রোগীর রিপোর্টগুলো ভালোভাবে দেখেন এবং শারীরিক সক্ষমতার বিষয়ে নিশ্চিত হন। তবে রাহিব রেজার ক্ষেত্রে পরীক্ষা করা হলেও দেখা হয়নি পরীক্ষার সব রিপোর্ট। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডা. স্বপ্নীল বলেন, আমরা আইসিইউতে চিকিৎসাকালীন সময়ে দেখেছি যে তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (নাক ডাকা ও ঘুম কম হওয়ার সমস্যা) ছিল। যাদের একটু ভারী শরীর, তাদের এ সমস্যা হয়ে থাকে। পাশাপাশি ওই রোগীর রক্তে ইনফেকশনসহ নানা জটিলতা ছিল। সবমিলিয়ে তার শ্বাস-প্রশ্বাসের সক্ষমতা কম্প্রোমাইজড ছিল না। এসব কারণেই তার সমস্যা বেশি হয়ে গেছে।


তিনি আরও বলেন, চিকিৎসার ক্ষেত্রে আমরা যা যা করেছি এবং যেভাবে করেছি, সবকিছুই নিয়ম মেনে করা হয়েছে। আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি মনে করি না আমাকে দোষারোপ করার কোনো সুযোগ আছে।


আরও খবর




হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ

দুর্ঘটনায় পঙ্গুত্ব, চিকিৎসার অর্থ নেই; প্রতিবন্ধী কার্ডের অপেক্ষায় কেন্দুয়ার শামীম

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শ্রীপুর বাজারে মাদক নির্মূলে জনসচেতনতা সভা, কার্যকর কমিটি গঠনের আহ্বান পুলিশের

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে যাচ্ছেন নাহিদ ইসলাম