
সাগর হোসেন ফিরোজ স্টাফ রিপোর্টার :ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডলসহ মো. হাসিবুল (২৫) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (১১ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ঠাকুরগাঁও পরিচালিত বিশেষ মোবাইল কোর্ট অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।ডিএনসি সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযানটি পরিচালিত হয়। এ সময় ৪ পিস টাপেন্টাডলসহ হাসিবুলকে আটক করা হয়। অভিযানে প্রসিকিউশন হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম আশরাফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক যুবককে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলার সর্বত্র মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।





























