শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

মাঠে সেনাবাহিনী, আতঙ্ক কাটিয়ে ফিরছে স্বস্তি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা ব্যবস্থা চরমভাবে ভেঙে পড়ে। বিশেষ করে ১৮-২০ জুলাই ঢাকার বাড্ডা, রামপুরা, বনানী, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায় রীতিমতো চলে ধ্বংসাত্মক তাণ্ডবলীলা। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ভবন, সেতু ভবন, মেট্রোরেল স্টেশনসহ অসংখ্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এছাড়া অগ্নিসংযোগ করা পুলিশের গাড়িসহ অনেক ব্যক্তিগত যানবাহনে।



এমন অবস্থায় রাজধানীতে সৃষ্টি হয় ভীতিকর এক অবস্থা। ভেঙে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা। মানুষ ঘর থেকে বের হওয়ার সাহস পেতেন না। শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভোগান্তি চলে যায় চরম পর্যায়ে। তখন বিভিন্ন মহল থেকে দাবি ওঠে সরকার যেন দ্রুত পরিস্থিতি সামাল দিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে।



এই ভীতিকর অবস্থা ও নৈরাজ্য বন্ধ করে শান্তি ফেরাতে গত ১৯ জুলাই মধ্য রাত থেকে সারা দেশে জারি করা হয় কারফিউ। পাশাপাশি বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য ঢাকাসহ সারা দেশে মোতায়েন করা হয় সেনাবাহিনী। সেনা মোতায়েনের পর সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। দেশে আর কোনো সহিংসতারা ঘটনা ঘটেনি। সেনা সদস্যদের অক্লান্ত প্রচেষ্টা ও কর্মদক্ষতায় রাজধানীতে জনজীবনে এখন স্বাভাবিক হয়ে উঠেছে। সহিংসতায় বন্ধ হয়ে যাওয়া অর্থনীতির চাকা আবারও সচল হতে থাকে।


রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট নৈরাজ্যকর পরিস্থিতি থেকে রাজধানীর জনজীবন স্বাভাবিক হওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন তারা। তাদের কাছে মনে হয়েছিল দ্রুত হয়ত এই সহিংসতার পরিবেশের উন্নতি হবে না। তবে জাতির এই দুঃসময়ে ত্রাণকর্তা হয়ে মাঠে নামে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী মাঠে নামার পর জাতির প্রত্যাশা অনুযায়ী খুব দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে ওঠে রাজধানীসহ সারা দেশের পরিস্থিতি।



১৮-২০ জুলাই রাজধানীর রামপুরা এলাকায় চলা তাণ্ডবের প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মো. ইমতিয়াজ বলেন, এই তিন দিন রামপুরা এলাকায় রীতিমতো ধ্বংসযজ্ঞ চলেছে। বাসার ছাদ থেকে বিটিভি ভবন জ্বলতে দেখেছি। এই কয়েকদিন ভয়ে রাস্তায় বের হওয়ার চিন্তাও করতে পারেনি। বাসায় পরিবার নিয়ে ছিলাম সেখানেও আতঙ্কে ছিলাম যে, কখন কি হয়ে যায়। রামপুরায় আমার একটি জুতার দোকান আছে। ওই সময়ে ভয়ে দোকানও খুলতে পারছিলাম না, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম। এর মধ্যে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েনের পর এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরে এসেছে। এখন কারফিউ শিথিলের সময় স্বাভাবিক সময়ের মতো ব্যবসা করতে পারছি। সেনাবাহিনী মাঠে আছে, তাই আর কোনো ভয় লাগে না।


রাজধানীর বনানী এলাকার রিকশা চালক মানিক মিয়া সহিংসতার ঘটনা ও সেনাবাহিনী মোতায়েনের পরবর্তী অবস্থা নিয়ে বলেন, ‘সেতু ভবনে যখন আগুন ধরিয়ে দেওয়া হয় তখন একটু দূরেই ছিলাম। কোনোমতে রিকশাটা নিয়ে প্রাণে বেঁচে ফিরেছি। যে কয়েকদিন এই সহিংসতার ঘটনা চলেছে আমাদের তো কাম কাজ সব বন্ধ হয়ে গিয়েছিল। আমরা গরিব মানুষ একদিন রিকশা না চালাইলে আমাদের সংসার চলে না। টানা কয়েকদিন এই অচল অবস্থা থাকার কারণে পরিবার নিয়ে অনেক সমস্যায় পড়ে গিয়েছিলাম। যখন সরকার সেনাবাহিনী নামাইছে তখন থেকে অবস্থা আস্তে আস্তে ভালো হতে থাকে। সেনাবাহিনীর নামার পর আমিও রিকশা নিয়ে রাস্তায় নেমেছি। যখন কারফিউ থাকে না তখন রিকশা চালাই। সেনাবাহিনী রাস্তায় থাকায় এখন আর কোনো ঝামেলা হয় না। সাহসের সঙ্গে রিকশা চালাইতে পারতেছি। যা টাকা আয় হইতেছে তা দিয়ে সংসার চালাইয়া ভালোই আছি।’



এদিকে সেনাবাহিনী মোতায়েনের আগে সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন অভিভাবকেরাও। সেনাবাহিনী মোতায়েনের পর এখন অনেকটা স্বস্তি ফিরেছে। তারা বলছেন, সেনাবাহিনী মোতায়েনের আগে রাজধানীর অবস্থা ছিল ভয়াবহ। ছেলেমেয়েদের বাসায় অনেক সময় আটকে রাখা যেত না। সে সময়গুলোতে তাদের নিরাপত্তা নিয়ে সবসময় শঙ্কিত থাকতেন তারা। কেননা এই সহিংসতার সময় বিভিন্ন খবর তাদেরকে আরও বিচলিত করে তুলতো। তবে সেনাবাহিনী মোতায়েনের পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসে রাজধানীতে। আর কোথাও সহিংসতা ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। ফলে সন্তানদের নিরাপত্তা নিয়ে অনেকটা স্বস্তিতে অভিভাবকেরা।


এ বিষয়ে রাজধানীর বাড্ডায় এলাকার অভিভাবক মোছা. কামরুন নাহার বলেন, আমার কলেজ পড়ুয়া ছেলে সন্তান আছে। যখন আন্দোলন হচ্ছিল সে বিভিন্ন সময় সহপাঠীদের ডাকে বের হয়ে যেত, আটকাতে পারতাম না। সেই সময়টাতে বিশেষ করে বাড্ডা এলাকায় চলছিল ভয়াবহ ঘটনা ও তাণ্ডব। পরিস্থিতি ছিল একদম নিয়ন্ত্রণহীন। এসব ঘটনার কারণে ছেলের নিরাপত্তা নিয়ে কলিজায় পানি থাকতো না। কিন্তু সেনাবাহিনী মাঠে নামার পর বাড্ডাসহ সারা রাজধানীর পরিবেশ শান্ত হয়ে আসে। তখন আমাদের অভিভাবকদের মনেও প্রশান্তি আসে। এখন ছেলে রাস্তায় কোনো কাজে গেলে আর ভয় হয় না তেমন। মনে এইটুকু বিশ্বাস আছে সেনাবাহিনী যেহেতু রাস্তায় আছে তাহলে আর কোনো সমস্যা হবে না। কারফিউ শিথিল সময় আমিও মাঝেমধ্যে বের হই।


এদিকে গত কয়েক দিন রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, কারফিউ শিথিলের পর রাজধানীর প্রায় সব এলাকা হয়ে উঠেছে কর্মচঞ্চল। স্বাভাবিক সময়ের মতো চলতে থাকে রাজধানীবাসীর কাজকর্ম। কারফিউ শিথিলের সময় রাজধানীর বিভিন্ন সড়কে থাকে যানবাহনের লম্বা লাইন। বিশেষ করে রাজধানীর বাড্ডা-রামপুরা রোড, বিজয় সরণি, কারওয়ান বাজার, মিরপুর ও পল্টন-গুলিস্তান এলাকায় থাকে যানবাহনের চাপ।


কারফিউ শিথিলের সময় ব্যাংক-বিমা থেকে শুরু করে শিল্প-কারখানা, সরকারি-বেসরকারি অফিস, আদালত, শপিংমল, রেস্তোরাঁ, ফুটপাতের সব ধরনের দোকানপাট খোলা থাকে । ফুটপাতের খাবারের দোকান থেকে শুরু করে পোশাকসহ নানা পসরা নিয়ে বসেন বিক্রেতারা।


জানা যায়, দীর্ঘ দিন বন্ধ থাকার পর সেনাবাহিনী মোতায়েনে পরিস্থিতির উন্নতি হওয়ায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা।


এদিকে, মতিঝিল ও সচিবালয়ে অফিস করতে যাওয়া অনেকের সঙ্গে কথা বলে জানান যায়, সেনাবাহিনী মোতায়েনের পর মতিঝিল ব্যাংক পাড়া ও সচিবালয় এলাকায় জনজীবন প্রায় স্বাভাবিক। মতিঝিল এলাকার ব্যাংক পাড়ায় মানুষের মধ্যে ব্যাপক কর্ম-চঞ্চলতা দেখা গেছে। কোথাও কোনো ভীতিকর অবস্থা নেই। সচিবালয়ও রয়েছে কর্মমুখর।


আরও জানা যায়, সহিংসতা ও তাণ্ডবের কারণে ব্যাংক বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্থবির হয়ে গিয়েছিল। সেনাবাহিনী মাঠে নামার পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। প্রাণ ফিরে পায় মতিঝিলের ব্যাংক পাড়া।


এদিকে খোঁজ নিয়ে জানা যায়, সেনাবাহিনী মাঠে নামার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাজধানীর বেশ কয়েকটি সিনেমা হল চালু করা হয়েছে। বিশেষ করে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সসহ আরও বেশ কয়েকটি অভিজাত সিনেমা হল খুলে দেওয়া হয়েছে।


অন্যদিকে কারফিউ চলাকালীন রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাজধানীর অনেক বাসিন্দা ও তরুণরা কারফিউর আইন সম্পর্কে সঠিক তথ্য জানেন না। তাই তারা মাঝেমধ্যে কারফিউর মধ্যেও চলাফেরা করছেন। তবে সে ক্ষেত্রে সেনাবাহিনী অনেক মানবিক আচরণ করছে। কারফিউর মধ্যে কোথাও সেনা সদস্যরা কাউকে হয়রানি করেছেন বলে এমন অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। রাজধানীতে সেনা সদস্যরা অনেক আন্তরিক ও পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করে যাচ্ছেন।


এছাড়া কারফিউ চলাকালীন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী তল্লাশিচৌকি (চেকপোস্ট) কার্যকর রেখেছে। প্রয়োজন অনুসারে টহল এবং ‘ইন এইড টু সিভিল পাওয়ার’র আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে যাচ্ছে সেনা, নৌ ও বিমানবাহিনী।


আরও খবর




দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী