শিরোনাম
অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

মাত্র ১১ মাসেই পবিত্র কোরআনের হাফেজা ১০ বছরের বুশরা ব্রাহ্মণবাড়িয়ার কসবার এক বিস্ময়কর অর্জনে আনন্দের জোয়ার

প্রকাশিত:বুধবার ০৪ মার্চ ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৪ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

সাইদুল ইসলাম,কসবা উপজেলা প্রতিনিধি পবিত্র কোরআনুল কারীম হিফজ সম্পন্ন করতে যেখানে সাধারণত ২ থেকে ৩ বছর সময় লাগে, সেখানে মাত্র ১১ মাসে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজা হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী মোছাঃ বুশরা আক্তার। তার এ অসাধারণ কৃতিত্বে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে বইছে আনন্দের জোয়ার।বুশরা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি উত্তর-পূর্ব পাড়ার বাসিন্দা। তার বাবা আবু নাসার সরকার একজন ওমান প্রবাসী এবং মা হাবিবা ইসলাম গৃহিণী। ছোটবেলা থেকেই বুশরা মেধাবী ও মনোযোগী হিসেবে পরিচিত ছিল। ধর্মীয় শিক্ষার প্রতি তার ছিল গভীর আগ্রহ। স্থানীয় কুটি নূরে হেরা মহিলা মাদরাসা থেকে সে প্রথমে কায়দা শিক্ষা গ্রহণ করে। এরপর আমপারা ও নাযেরা সম্পন্ন করে গত বছরের মার্চ মাসের শেষ দিকে হিফজ শুরু করে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মাত্র ১১ মাসের ব্যবধানে সে সম্পূর্ণ কোরআন মুখস্থ শেষ করে হাফেজা হওয়ার কৃতিত্ব অর্জন করে।মাদরাসাটির পরিচালক ও তার শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান বলেন, আল্লাহর খাস রহমত না থাকলে এত অল্প সময়ে কেউ পবিত্র কোরআনের হাফেজা হতে পারে না। এটি সম্পূর্ণ আল্লাহর অনুগ্রহ। বুশরা অত্যন্ত পরিশ্রমী ও মনোযোগী ছাত্রী। সে নিয়মিত তার সবক মুখস্থ করার পাশাপাশি আগের পড়া বারবার মুরাজাআ করত। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে কবুল করেন এবং ভবিষ্যতে সে আরও বড় হয়ে দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারে। বুশরার ভাই মো: নিশাদ সরকার জানায়, তাদের বংশে আগে কোনো হাফেজ বা আলেম না থাকলেও বুশরাই প্রথম এই মর্যাদা অর্জন করেছে। এতে তারা অত্যন্ত গর্বিত। প্রবাসে থাকা বাবা আবু নাসার সরকার মেয়ের এই সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। মা হাবিবা ইসলাম বলেন, মেয়ের এমন অর্জন তাদের স্বপ্নপূরণ করেছে।বুশরার চাচাত ভাই ইমতিয়াজ ইসলাম রাজু বলেন, আমাদের গ্রামের গর্ব আমাদের চাচাত বোন বুশরা আক্তার। এত অল্প বয়সে সে পবিত্র কোরআনের হাফেজা হয়েছে এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আমরা সত্যিই বিস্মিত ও অভিভূত। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই, যেন আল্লাহ তাকে কবুল করেন এবং ভবিষ্যতে আরও বড় হয়ে দ্বীনের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।সবমিলিয়ে, ছোট্ট বয়সে বুশরার এই অনন্য কৃতিত্বকে শিক্ষকরা আল্লাহর বিশেষ রহমত ও বাবা-মায়ের দোয়ার ফল বলেই মনে করছেন। সবার প্রত্যাশা, হাফেজা বুশরা আক্তার ভবিষ্যতে আরও বড় হয়ে ইসলামের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।


আরও খবর




অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ