শিরোনাম
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল র‍্যালি,অংশ নিলেন হাজারো ফুটবলপ্রেমী বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক লালমোহনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল সহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড অবশেষে দখলমুক্ত হলো লাকসাম নবাব ফয়জুন্নেছা জাদুঘরের প্রবেশপথ এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন অসহায় মানুষের পাশে পিএমকে: ধানমন্ডিতে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত
বুধবার ১৭ জুন ২০২৬
বুধবার ১৭ জুন ২০২৬

মব জাস্টিসে সাংবাদিক নির্যাতন,তিন দিনেও গ্রেপ্তার নেই- আসামি ধরতে পুলিশের গড়িমসি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৭ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৭ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


স্টাফ রিপোর্টার নীলফামারী


,নীলফামারীর ডিমলায় কালবেলার প্রতিনিধি ও প্রেসক্লাব ডিমলার সহ-সভাপতি কামরুজ্জামান মৃধা এবং বার্তা বাজার ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ও প্রেসক্লাব ডিমলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজোয়ান ইসলামের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তিন দিন পেরিয়ে গেলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে সাংবাদিক সমাজে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা সময়ে পুলিশ কোনো আসামি গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করতে পারেনি। এতে আহত দুই সাংবাদিক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।


এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নে পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহের সময় পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলার শিকার হন তারা। হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে তারা ডিমলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


ঘটনার দিন রাতেই সাংবাদিক মো. রেজোয়ান ইসলাম বাদী হয়ে ডিমলা থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তবে মামলা দায়েরের তিন দিন অতিবাহিত হলেও গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।


মামলার বাদী সাংবাদিক মো. রেজোয়ান ইসলাম বলেন,ঘটনার এতদিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত একজন আসামিকেও গ্রেপ্তার না করায় আমরা চরম হতাশ। এতে পুলিশের গড়িমসি ও দায়িত্বহীনতা স্পষ্ট হচ্ছে। প্রভাবশালীদের কারণে কি আসামিরা আইনের বাইরে থাকবে? আমরা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই।


আহত সাংবাদিক কামরুজ্জামান মৃধা বলেন,

এটি একটি পরিকল্পিত ও গুরুতর অপরাধ। ঘটনার পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। পুলিশ যদি দ্রুত ও নিরপেক্ষভাবে ব্যবস্থা না নেয়, তাহলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। আমরা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।


এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ডিমলা প্রেসক্লাব, নীলফামারী সাংবাদিক ইউনিয়ন, জাতীয় সাংবাদিক সংস্থা, ডিমলা উপজেলা প্রেসক্লাব, ডিমলা রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। পাশাপাশি জেলার জ্যেষ্ঠ ও প্রথিতযশা সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনাটিকে স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।


সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকরা যদি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়, তবে এর দায় প্রশাসনকেই নিতে হবে। তারা স্পষ্টভাবে জানান, আইনের শাসন প্রতিষ্ঠা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠবে।


এ ঘটনার ব্যাপারে প্রশাসনের অবস্থান জানার জন্য ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার এবং সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদীকে একাধিকবার কল করা হয়; তবে তারা ফোন রিসিভ করেননি।


আরও খবর




কক্সবাজারে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার,আটক ৩

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয়: বল্লীতে দিদারুল আলমের ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া

পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল র‍্যালি,অংশ নিলেন হাজারো ফুটবলপ্রেমী

বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার

বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

লালমোহনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল সহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড

অবশেষে দখলমুক্ত হলো লাকসাম নবাব ফয়জুন্নেছা জাদুঘরের প্রবেশপথ

এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

অসহায় মানুষের পাশে পিএমকে: ধানমন্ডিতে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

খোকসা সমাজসেবা অফিসের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসনে ৩ জনের মাঝে ৬টি ছাগল বিতরণ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পোরশায় শ্রেষ্ঠ শিক্ষক,প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

কক্সবাজারে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার,আটক ৩

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয়: বল্লীতে দিদারুল আলমের ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া

পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল র‍্যালি,অংশ নিলেন হাজারো ফুটবলপ্রেমী

বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার

বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

লালমোহনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল সহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড

অবশেষে দখলমুক্ত হলো লাকসাম নবাব ফয়জুন্নেছা জাদুঘরের প্রবেশপথ