
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধ মোঃ জসিম উদ্দিন (রহমানী)
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আংশিক নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে গাজী রাশেদ শামস্ সভাপতি এবং গাজী আতাউর রহমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই আংশিক কমিটি অনুমোদন করেন।
নবগঠিত এই আংশিক কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি মো. আবু বকর সিদ্দিক চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহিীন হাদী, সাংগঠনিক সম্পাদক মো. মাইনুল ইসলাম শাহীন এবং দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন জুয়েল মৃধা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উপজেলা যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর এই আংশিক কমিটি অনুমোদনের খবরে মির্জাগঞ্জ উপজেলা যুবদলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।




























