শিরোনাম
মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে লাকসামে সাংবাদিক সম্মেলন সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়ে বাড়ছে প্রশ্ন ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা মহাসড়কের পাশে বর্জ্যের ভাগাড় করা যাবে না- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চেয়ারম্যান হিসেবে জাকির হোসেন বাবুকে দেখতে চায় জামপুর ইউনিয়ন বাসী চন্দনাইশে ৬টি বসতঘর পুড়ে ছাই পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে নয়াবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের সিলেট আনন্দভ্রমণ সম্পন্ন কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা,মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন মাদক ব্যবসায়ীর কুঁড়েঘরে চলছে রাজকীয় জীবনযাপন,বসানো হয়েছে এয়ারকন্ডিশন (এসি)
রবিবার ১৪ জুন ২০২৬
রবিবার ১৪ জুন ২০২৬

মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে লাকসামে সাংবাদিক সম্মেলন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৪ জুন ২০২৬ | হালনাগাদ:রবিবার ১৪ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ


কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকার ব্যবসায়ী ও মজুমদার ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী শাজাহান মজুমদার তার ও তার ছেলেকে জড়িয়ে সম্প্রতি অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। 


তিনি অভিযোগগুলোকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।


রোববার গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে শাজাহান মজুমদার বলেন, সংবাদ সম্মেলনে উপস্থাপিত অভিযোগ এবং অভিযোগকারী ফারহানা মাহমুদা ঝর্ণার পূর্বে দেওয়া তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। তার দাবি, মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় করা সাধারণ ডায়েরি (জিডি), আদালতে দায়ের করা অভিযোগ এবং সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।


লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, ২২ এপ্রিল ২০২৬ তারিখে লাকসাম থানায় করা সাধারণ ডায়েরিতে অভিযোগকারী জানিয়েছিলেন, তার মেয়ে মশার কয়েল কিনতে গিয়ে বাড়িতে ফিরে আসেনি। 


পরবর্তীতে সংবাদ সম্মেলনে অপহরণ, ধর্ষণ ও অবৈধ গর্ভধারণের অভিযোগ উত্থাপন করা হয়েছে, যা পূর্বের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি দাবি করেন।


শাজাহান মজুমদারের দাবি, সংশ্লিষ্ট মেয়ের একটি সিসিটিভি ফুটেজ স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে সংরক্ষিত রয়েছে। ওই ফুটেজে তাকে তার ছোট বোনের সঙ্গে প্রতিষ্ঠান ত্যাগ করতে দেখা যায়।


এ ছাড়া আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, মেয়েটি আল-আমিন ইনস্টিটিউটে যাওয়ার পথে অপহরণের শিকার হয়। তবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র অনুযায়ী সে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল না বলে দাবি করেন তিনি।


বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন উল্লেখ করে শাজাহান মজুমদার বলেন, তিনি আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি প্রত্যাশা করেন।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবেদনশীল কোনো বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও দালিলিক তথ্য যাচাই করা প্রয়োজন।


তিনি আরও অভিযোগ করেন, তার পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। 


এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


তবে অভিযোগকারী ফারহানা মাহমুদা ঝর্ণার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


 বিষয়টি বর্তমানে আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে।


আরও খবর




মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে লাকসামে সাংবাদিক সম্মেলন

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়ে বাড়ছে প্রশ্ন

ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা

মহাসড়কের পাশে বর্জ্যের ভাগাড় করা যাবে না- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বাগাতিপাড়ায় ধর্ষণ মামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার, আরেক আসামি পলাতক

অবকাঠামোগত সংকটেও শিক্ষার আলো ছড়াচ্ছে ভাত গ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ

চেয়ারম্যান হিসেবে জাকির হোসেন বাবুকে দেখতে চায় জামপুর ইউনিয়ন বাসী

চন্দনাইশে ৬টি বসতঘর পুড়ে ছাই

পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে নয়াবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের সিলেট আনন্দভ্রমণ সম্পন্ন

কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা,মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

মাদক ব্যবসায়ীর কুঁড়েঘরে চলছে রাজকীয় জীবনযাপন,বসানো হয়েছে এয়ারকন্ডিশন (এসি)

কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

মাস্টারবাড়িতে বৃক্ষরোপণ: গাজীপুরকে ‘গ্রীন সিটি’ করার উদ্যোগ

ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত,তীব্র সমালোচনার ঝড় - পুনঃতদন্তের দাবি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়ে বাড়ছে প্রশ্ন

ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা

মহাসড়কের পাশে বর্জ্যের ভাগাড় করা যাবে না- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বাগাতিপাড়ায় ধর্ষণ মামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার, আরেক আসামি পলাতক

অবকাঠামোগত সংকটেও শিক্ষার আলো ছড়াচ্ছে ভাত গ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ

চেয়ারম্যান হিসেবে জাকির হোসেন বাবুকে দেখতে চায় জামপুর ইউনিয়ন বাসী

চন্দনাইশে ৬টি বসতঘর পুড়ে ছাই

পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে নয়াবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের সিলেট আনন্দভ্রমণ সম্পন্ন

কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা,মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন