শিরোনাম
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল র‍্যালি,অংশ নিলেন হাজারো ফুটবলপ্রেমী বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক লালমোহনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল সহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড অবশেষে দখলমুক্ত হলো লাকসাম নবাব ফয়জুন্নেছা জাদুঘরের প্রবেশপথ এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন অসহায় মানুষের পাশে পিএমকে: ধানমন্ডিতে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত
বুধবার ১৭ জুন ২০২৬
বুধবার ১৭ জুন ২০২৬

মনোনয়ন বৈধ হলেও ধোঁয়াশা: সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দুই প্রার্থী ঘিরে আলোচনা

প্রকাশিত:রবিবার ০৪ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:রবিবার ০৪ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে রাজনৈতিক উত্তাপ যখন ধীরে ধীরে বাড়ছে,ঠিক তখনই একই দল থেকে দুইজন বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণায় সাধারণ ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল,আলোচনা ও ধোঁয়াশা।শনিবার (৩ জানুয়ারি) সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ-১ আসনের বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এতে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জননেতা কামরুজ্জামান কামরুল এবং আনিসুল হক—এই দুইজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খাঁন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্রও বৈধতা পায়।একই আসনে বিএনপির দুই প্রার্থীর বৈধতা ঘোষণার খবরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও দেখা দিয়েছে বিভ্রান্তি। কে হবেন চূড়ান্ত দলীয় প্রার্থী,কার পক্ষে যাবে দলীয় মাঠপর্যায়ের সমর্থন—এ প্রশ্ন এখন সবার মুখে মুখে।সাধারণ ভোটাররা বলছেন,একই দল থেকে একাধিক প্রার্থী থাকায় ভোটের হিসাব-নিকাশ জটিল হয়ে উঠছে। অনেকেই বিষয়টি নিয়ে আগ্রহের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তাদের মতে,শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয় নির্দেশনাই ভোটের মাঠে বড় প্রভাব ফেলবে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে,একটি আসনে একই দলের একাধিক প্রার্থী থাকলে ভোট বিভাজনের আশঙ্কা থাকে।এতে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয় এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোও কৌশল নির্ধারণে বাড়তি সুবিধা পেতে পারে। সুনামগঞ্জ-১ আসনেও ঠিক এমন পরিস্থিতিরই ইঙ্গিত মিলছে।এদিকে জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেইজে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশের পর বিষয়টি আরও আলোচনায় আসে। নির্বাচনের পরবর্তী ধাপ—প্রার্থীতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিকে এখন তাকিয়ে আছেন ভোটার ও রাজনৈতিক মহল।সব মিলিয়ে,মনোনয়ন বৈধ হলেও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দুই প্রার্থী নিয়ে তৈরি হওয়া এই ধোঁয়াশা আসন্ন নির্বাচনী মাঠকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও কৌতূহলোদ্দীপক করে তুলেছে।



আরও খবর




কক্সবাজারে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার,আটক ৩

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয়: বল্লীতে দিদারুল আলমের ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া

পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল র‍্যালি,অংশ নিলেন হাজারো ফুটবলপ্রেমী

বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার

বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

লালমোহনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল সহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড

অবশেষে দখলমুক্ত হলো লাকসাম নবাব ফয়জুন্নেছা জাদুঘরের প্রবেশপথ

এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

অসহায় মানুষের পাশে পিএমকে: ধানমন্ডিতে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

খোকসা সমাজসেবা অফিসের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসনে ৩ জনের মাঝে ৬টি ছাগল বিতরণ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পোরশায় শ্রেষ্ঠ শিক্ষক,প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

কক্সবাজারে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার,আটক ৩

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয়: বল্লীতে দিদারুল আলমের ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া

পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল র‍্যালি,অংশ নিলেন হাজারো ফুটবলপ্রেমী

বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার

বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

লালমোহনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল সহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড

অবশেষে দখলমুক্ত হলো লাকসাম নবাব ফয়জুন্নেছা জাদুঘরের প্রবেশপথ