
মো কামরুল হোসেন সুমন,মনপুরাঃভোলার মনপুরা উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার সম্ভাবনাময় দ্বীপ। মেঘনা নদীর বুকে গড়ে ওঠা এই বিচ্ছিন্ন দ্বীপ তার মনোমুগ্ধকর সূর্যোদয় সূর্যাস্ত, নির্মল পরিবেশ এবং গুরুত্বপূর্ণ ল্যান্ডিং স্টেশনের জন্য ইতোমধ্যেই বিশেষ পরিচিতি লাভ করেছে। তবে সম্ভাবনার এই দ্বীপ এখনো কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া থেকে অনেকাংশেই বঞ্চিত।এমন বাস্তবতায় মনপুরাকে একটি আধুনিক, উন্নত ও রোল মডেল উপজেলায় রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন উপজেলা নির্বাচনের প্রার্থী ইসমাঈল জবিউল্লাহ শরীফ (বাপ্পী)।তিনি মনে করেন, সমন্বিত পরিকল্পনা, সঠিক নেতৃত্ব এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে মনপুরাকে দেশের একটি দৃষ্টান্তমূলক উপজেলায় পরিণত করা সম্ভব হবে।প্রার্থী বাপ্পী বলেন, মনপুরার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের বড় সম্পদ। এই সম্পদকে কাজে লাগিয়ে পর্যটন খাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করাই হবে আমার প্রধান লক্ষ্য।তিনি আরও বলেন, এই বিচ্ছিন্ন দ্বীপের উন্নয়নে একক প্রচেষ্টা যথেষ্ট নয়। প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ, আন্তরিকতা ও সহযোগিতা। আমি আপনাদেরই একজন হয়ে, আপনাদের পাশে থেকে মনপুরার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে তিনি মনপুরাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আপনাদের ভালোবাসা, সমর্থন ও সঠিক সিদ্ধান্তই পারে মনপুরার ভাগ্য পরিবর্তন করতে। মনপুরাকে একটি পরিকল্পিত, উন্নত এবং সম্ভাবনাময় উপজেলায় গড়ে তুলতে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। একইসঙ্গে তিনি মনপুরাবাসীর কাছে আন্তরিক দোয়া ও সমর্থন প্রার্থনা করেছেন।





























