শিরোনাম
মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন-সভাপতি রাশেদ,সম্পাদক আতাউর পোরশায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ লাকসামে পুলিশের অভিযানে ৬৩ মোটরসাইকেল ও ৪ পিকআপ আটক চন্দনাইশ উপজেলা গাউসিয়া কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস চৌধুরীর ইন্তেকাল মির্জাগঞ্জে দীর্ঘদিনের অবহেলিত সড়ক: চলাচলে চরম দুর্ভোগ,দ্রুত সংস্কারের দাবি ইঞ্জিনিয়ার দিদার আলম এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ পত্নীতলায় থ্রাইভ প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান,৬ জন কারাগারে
বুধবার ২৬ আগস্ট ২০২৬
বুধবার ২৬ আগস্ট ২০২৬

মনপুরায় কিশোরী ও অভিভাবকদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার ২৬ আগস্ট ২০২৬ | হালনাগাদ:বুধবার ২৬ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মো.কামরুল হোসেন সুমন, মনপুরা: ভোলার মনপুরায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর দ্বিতীয় পর্যায়ের আওতায় কিশোরী ও অভিভাবকদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোরীদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং ভবিষ্যতে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার বিষয়ে প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে কিশোরীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) মো. মাহমুদুল হোসাইন খান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের পানিসম্পদ ও সেচ ব্যবস্থাপনা শাখার উপাদান মো. রাশেদুল হক, ইরেসপো-বিআরডিবি ঢাকার উপপ্রকল্প পরিচালক মো. আবদুস সবুর এবং ভোলা জেলা বিআরডিবির উপপরিচালক মো. আজাদুর রহমান। মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহে আলম লিটন। এ সময় মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুর রহমানসহ বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বারীসহ শিক্ষক-কর্মচারী, কিশোরী, অভিভাবক, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি কিশোরীদের মধ্যে সঞ্চয় ও প্রণোদনার চেক বিতরণ করেন। চেক গ্রহণ করেন শাহিদা বেগম, সাথী, মুক্তা বেগম ও সামিয়া আক্তারসহ কয়েকজন কিশোরী। এছাড়া অভিভাবকদের মধ্যে গাছের চারা ও ছাতা বিতরণ করা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব বলেন, কিশোরী ক্লাবের মাধ্যমে মেয়েদের নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা হচ্ছে। কোনো কিশোরী ২০০ টাকা সঞ্চয় করলে প্রকল্পের মাধ্যমে সরকার তাকে ৪০০ টাকা প্রণোদনা দেবে। এতে কিশোরীরা ভবিষ্যতের জন্য সঞ্চয়ে উৎসাহিত হবে। পাশাপাশি উচ্চশিক্ষা ও কর্মজীবনের স্বপ্ন পূরণের জন্যও তারা প্রস্তুত হবে। তিনি বলেন, অনেক কিশোরী ভবিষ্যতে নার্স, প্রকৌশলীসহ বিভিন্ন পেশায় যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। এ ধরনের উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে। প্রধান অতিথি মো. মাহমুদুল হোসাইন খান বলেন, কিশোরীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি অভিভাবকদের সচেতন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরী ও অভিভাবক—উভয়কেই সচেতন হতে হবে। আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক অভিভাবক সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে পারেন না। ইরেসপো প্রকল্পের মাধ্যমে কিশোরীদের সঞ্চয়ের সঙ্গে প্রণোদনা দেওয়ায় তাদের ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, কিশোরীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে কিশোরীরা ভবিষ্যতে দক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং পরিবার ও দেশের উন্নয়নে অবদান রাখবে। অনুষ্ঠানে ইরেসপো প্রকল্পের মাঠ সংগঠক মো. মোকাম্মেলসহ বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, কিশোরী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


আরও খবর




মোহনগঞ্জে বড় পাইকুড়া উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বল্লমঝাড়ে রাস্তা নিয়ে বিরোধ, স্থায়ী সমাধানে চেয়ারম্যানের উদ্যোগ

মনপুরায় কিশোরী ও অভিভাবকদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সৌদি আরবে আগুনে নিহত ৯ কর্মীর মরদেহ বৃহস্পতিবার পৌঁছাবে

মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন-সভাপতি রাশেদ,সম্পাদক আতাউর

পোরশায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে বড় পাইকুড়া উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাউফলে মহিষ বিক্রির টাকা ও স্বর্ণের চেইন ছিনতাই : মিথ্যা মামলার শিকার এলাকাবাসী,বিচারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

বোয়ালখালীতে শ্রীপুর-খরন্দ্বীপে চেয়ারম্যান পদে হাসান চৌধুরীর প্রার্থিতা ঘোষণা

লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লাকসামে পুলিশের অভিযানে ৬৩ মোটরসাইকেল ও ৪ পিকআপ আটক

চন্দনাইশ উপজেলা গাউসিয়া কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস চৌধুরীর ইন্তেকাল

মির্জাগঞ্জে দীর্ঘদিনের অবহেলিত সড়ক: চলাচলে চরম দুর্ভোগ,দ্রুত সংস্কারের দাবি

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন


এই সম্পর্কিত আরও খবর

মোহনগঞ্জে বড় পাইকুড়া উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বল্লমঝাড়ে রাস্তা নিয়ে বিরোধ, স্থায়ী সমাধানে চেয়ারম্যানের উদ্যোগ

সৌদি আরবে আগুনে নিহত ৯ কর্মীর মরদেহ বৃহস্পতিবার পৌঁছাবে

মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন-সভাপতি রাশেদ,সম্পাদক আতাউর

পোরশায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে বড় পাইকুড়া উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাউফলে মহিষ বিক্রির টাকা ও স্বর্ণের চেইন ছিনতাই : মিথ্যা মামলার শিকার এলাকাবাসী,বিচারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

বোয়ালখালীতে শ্রীপুর-খরন্দ্বীপে চেয়ারম্যান পদে হাসান চৌধুরীর প্রার্থিতা ঘোষণা

লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত