শিরোনাম
রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩ ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬

মো. সেলিম হাসান দুর্জয় এর ৩ টি অণুগল্প

প্রকাশিত:রবিবার ০১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০১ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image


 জন্ম

আমার খোকা। চোখের সামনে ছোট্ট ছোট্ট হাত-পা গুলো ছুড়তে ছুড়তে কখন যে এতো বড় হয়ে গেল! ক্লান্তিকর অফিস শেষ করেই আমাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দিয়ে গেল। আমার বয়স হয়েছে। অসুস্থ থাকি প্রায় সময়। দাদু ভাইয়ের ভবিষ্যৎ চিন্তা করে তাই দুই বাপ-বেটা মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি। দাদু ভাইয়ের জন্য একটা সুস্থ পরিবেশ দরকার। আমার বয়স তখন পঁয়ত্রিশ। নতুন দাপুটে আমলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা। সম্মান, ক্ষমতা, চলার মতো আর্থিক সংগতি সবই ছিল। শুধু ছিল না সন্তান। এ নিয়ে আমার তেমন মাথাব্যথা না থাকলেও আশপাশের চল্লিশ বাড়ি ছাড়িয়ে চল্লিশ হাজার বাড়ির মানুষের চোখে ঘুম ছিল না। সবাই না পারলেও কেউ কেউ শিক্ষিত কিংবা অশিক্ষিত বুঝানোর চেষ্টা করতো - পৃথিবীতে আসা পুরোটাই বৃথা সন্তান ব্যতীত। আমি বিস্মিত হতাম মানুষের এমন জীবন দর্শনে।  হাসিও পেতো। তবুও সমাজের আদিমযুগীয় কুসংস্কার উপেক্ষা করতে পারিনি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি বিশেষ চিকিৎসায় চল্লিশের কাছাকাছি সময়ে খোকার জন্ম।তারপর দেখতে দেখতে কাঁচা চুল সাদা হলো। খোকার মা-ও এক সময় ওপাড়ে পাড়ি জমালো। আমলাতন্ত্রের সর্বোচ্চ পদ থেকে অবসরে আসলাম। সারাজীবনের সঞ্চয়, প্রভিডেন্ট ফান্ড সবমিলিয়ে খোকার ভবিষ্যত চিন্তায় ঢাকায় একটা ফ্ল্যাট নিলাম। ঘণ্টা কয়েক আগে সেখানেই ছিলাম। খোকার মাকে খুব মনে পরছে। হয়তো সে থাকলেও খুব খুশি হতো। যাক, ছেলেটা অফিসে নিশ্চিতে থাকতে পারবে এখন। আশীর্বাদ করি, দাদু ভাই অনেক বড় হও। নিঃশ্বাসের আদ্রতায় ফ্যাকাসে চশমার উপরিতল চুইয়ে একফোঁটা পানি মেঝেতে গড়িয়ে পড়ে।


উদ্‌ভ্রান্ত

মধ্যদুপুর। গাজীপুর চৌরাস্তা। ফ্লাইওভারের কাজ চলছে।চারিদিকে কনস্ট্রাকশনের অশ্রাব্য শব্দ, অসহ্য জ্যাম,গিজগিজ করছে পথচারী। নিয়ন্ত্রণহীন গাড়ির হুইসেল। জাগ্রত চৌরঙ্গীর গা ঘেঁষা ফ্লাইওভারের নিচে উদভ্রান্তের মতো দাঁড়িয়ে কমদামি সিগারেট ফুঁকছে একের পর এক। খোচাখোচা দাড়ি, উসখুস চুল, পরনে নোংরা শার্ট-প্যান্ট আর উদাসীন ভারসাম্যহীন চাহনি। হাতে চকচকে অফসেট একখানা পেপার। চাকরিচ্যুত হওয়ার সরকারি আদেশ। কেউ একজন পানের পিক ফেলে। প্যান্টের পদতল স্পর্শ করে ময়লায় আবৃত জুতোর খানিকটা লেপটে যায়। পথচারী বিব্রতবোধ করলেও চ্যাদভ্যাদ শূন্য নির্বিকার থাকেন তিনি। সিগারেট ফুঁকেই যাচ্ছেন। উনি আর কেউ নন, সুনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অত্যন্ত মেধাবী জনপ্রিয় শিক্ষক। তিনি সুবক্তা এবং সুলেখকও বটে। বছরখানেক আগে শিক্ষা গবেষণা  পদ্ধতি বিষয়ক একটি আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করেন। যেখানে পরিচয় ঘটে সদ্য নিয়োগ পাওয়া এক অপরূপা লাস্যময়ী নারীর সাথে। তিনিও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। তাঁর ভাষ্যমতে, তাঁর চোখে দেখা পৃথিবীর সমগ্র সৌন্দর্যের সমগ্র নির্যাস অঙ্গে মেখে দৈহিক সৌষ্ঠবে নিখুঁত দেবীর মানবী রূপে আবির্ভূত হয়েছে যেন সে। প্রথম দেখাতেই তাঁর মায়াবী চোখের, নান্দনিক নাকের আভায়, বিনয়ী আকর্ষণীয় দৃষ্টিনন্দিত মোহনীয় অস্পৃশ্য মিষ্টি হাসির মোহ মায়ায় আচ্ছন্ন হয়ে পড়ে সে। কি অপূর্ব সুমধুর বাচনভঙ্গি, আচরণে ঠিক যেন বিনয়ের অবতার! তারপর হেঁটে চলা, কথা বলা, বিনিময়, আদানপ্রদান। মনের দেহের। বেশ চলছে। যেন স্বর্গলাভে অমিয় তৃপ্তি তরুণ এই শিক্ষকের মনে মননে। সময় গড়ায়, গড়ায় সূর্যের তাপ। ওপাশে বরফ গলতে থাকে অন্য কোনো নক্ষত্রের তাপে। এপাশে সমুদ্রের উপরিভাগে মাতাল লোনাজল প্লাবিত করে তরুণ সুলেখক, মেধাবী তরুণ শিক্ষকের মিঠাপানির জলাশয়। জল অনেক গড়ায়। হঠাৎ পাওয়া স্বর্গানন্দে এতো বৈপরীত্য! বিভৎস সে বৈপরীত্য! ভয়ংকর সে বদলে যাওয়া!  মানতে পারেননি তিনি! সবাই সব পারে না! 


ভালোবাসা

আমি তোমাকে ভালোবেসেছি আমার হৃদয়ে, আত্মায় এবং আমার নিজস্ব  রংতুলিতে।  তোমার অক্ষমতা অপারগতা সীমাবদ্ধতা বিবেচনা করেছি তোমার চোখে তাকিয়ে আমার চোখের প্রতিবিম্বে। তাই আমি তোমাকে হারাইনি। তুমি আমাকে জাজ করেছো তোমার চোখে সবসময় তোমার মতো করে। তাই তুমি আমাকে নয়, তোমাতেই ঘুরপাক খেয়েছো আত্ম ছলনায়। তুমি আমাকে চিনতেই পারোনি! আমার প্রেমের প্রতিবিম্বে তুমি কেবল তোমাকেই দেখেছো। প্রতিবিম্বের পৃষ্ঠা উল্টালেই তুমি আমাকে পেতে, পেতে শাশ্বত প্রেমের অমিয় মিলনের তৃপ্তি। তেমনটা ঘটেনি! অধিকাংশ ভাঙ্গনে যা ঘটে আর কি!  আর তাই তুমি আমাকে হারিয়ে ফেলেছো তোমার অগোচরে, বুঝতেই পারোনি! আমি তোমার হৃদয়ের সুরভি চোখে মেখে তোমাকে ভালোবাসতে বাসতে কাটিয়ে দিব বাকি জীবন। আর তুমি- আমার প্রতি একবুক ঘৃণা নিয়ে কীভাবে হাঁটবে বাকিটা পথ!!


আরও খবর




রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

সোনারগাঁ‌য়ে যুবদল নেতা‌কে কু‌পি‌য়ে হত‌্যা

ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে খন্দকার জালাল রীমুর সাক্ষাৎ

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

নারায়ণগঞ্জে গান-নৃত্যে স্মরণ বিদ্রোহী কবি নজরুলকে

আশিক রেজার নতুন দুই বইয়ের পাঠোৎসব অনুষ্ঠিত

গল্প: দত্তর

কংক্রিটের শহর

কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬ পেলেন শামীমা নাইস

শাম্মী তুলতুলের কবিতা মা আমার বিশ্ব

দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা

প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ