শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

মোহনগঞ্জ পল্লিবিদ্যুৎ: লাইনম্যান দীপক চন্দ্র দাসের বিরুদ্ধে আরইবিতে লিখিত অভিযোগ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

আকির হোসেন, মোহনগঞ্জ: নেত্রকোনার মোহনগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতির জোনাল অফিসের লাইনম্যান দীপক চন্দ্র দাসের বিরুদ্ধে মিটার পরিবর্তন, সংযোগের সেকশন বদল ও খুঁটি স্থানান্তরের নামে গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জালিয়াতির মাধ্যমে টাকা নিলেও কাজ না করে দেওয়া এবং টাকা ফেরত না দেওয়ার সুনির্দিষ্ট একাধিক অভিযোগ এনে বাংলাদেশ পল্লিবিদ্যুদায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।​গত ১৯ আগস্ট পৌর শহরের কাজিয়াটি এলাকার বাসিন্দা রতন মিয়া আরইবি চেয়ারম্যানের কাছে এই প্রতিকার চেয়ে আবেদন করেন।​অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুন ঝড়ে রতন মিয়ার বৈদ্যুতিক মিটার নষ্ট হয়ে গেলে লাইনম্যান দীপক চন্দ্র দাস পাশের একটি দোকানে নিয়ে আবেদন ও ক্ষতিপূরণের কথা বলে তার কাছ থেকে ২ হাজার টাকা নেন। কিন্তু দীর্ঘদিনেও মিটার না পেয়ে রতন জোনাল অফিসে গিয়ে খোঁজ নিতে গেলে দীপকের একই ধরনের জালিয়াতির শিকার অন্যান্য গ্রাহকদের বিষয়ে জানতে পারেন। পরে বিষয়টি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারকে (ডিজিএম) জানালে পরের দিনই নতুন মিটার দেওয়া হয়। তবে প্রদেয় ২ হাজার টাকা আর ফেরত পাননি তিনি। রতন মিয়া জানান, "আমি গরীব মানুষ, ঋণ করে টাকাটা দিয়েছিলাম। কোনো উপায় না পেয়ে আরইবি চেয়ারম্যানের কাছে বিচার চেয়েছি।"​একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন বার্ত্তারগাতী এলাকার প্রিয়া আক্তার। ঝড়ে তাদের পাঁচটি মিটার নষ্ট হলে প্রতিটি মিটারের জন্য ১,৫০০ টাকা করে মোট ৭,৫০০ টাকা নেন ওই লাইনম্যান। পরবর্তীতে অফিসে যোগাযোগের পর নতুন মিটার বসানো হলেও দীপক টাকা ফেরত দেননি। এছাড়া বাহাম গ্রামের বাসিন্দা উজ্জ্বল মিয়ার ফিশারিতে ভোল্টেজ বাড়ানোর দোহাই দিয়ে এক খুঁটি থেকে অন্য খুঁটিতে সেকশন পরিবর্তন করে দেওয়ার বিনিময়ে দীপক দাস ১২ থেকে ১৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।​অভিযোগের বিষয়ে জানতে চাইলে লাইনম্যান দীপক চন্দ্র দাস বলেন, "রতনের অভিযোগের বিষয়ে স্থানীয়ভাবে মীমাংসার জন্য বসা হচ্ছে। বাকি বিষয়ে কথা বলার নিয়ম আমার নেই, ঊর্ধ্বতন কর্মকর্তারা বলবেন।"​মোহনগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতির ডিজিএম মো. এমদাদুল হক জানান, বিষয়গুলো খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।​নেত্রকোনা পল্লিবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকরাম হোসেন জানান, আরইবি থেকে প্রেরিত অভিযোগের চিঠি পাওয়া গেছে। দ্রুত তদন্ত কমিটি গঠন করে সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে যথাযথ আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর




অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল