শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন আজ

প্রকাশিত:শুক্রবার ০২ মে ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০২ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আজ ২ মে, প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন। পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামের এক মধ্যবিত্ত শিক্ষিত পরিবারে জন্ম নেওয়া এই গুণীজন শুধু কলমের নায়ক নন, তিনি একাধারে একজন সমাজভাবুক সংগঠক, গভীরচিন্তক ইসলামি চিন্তাবিদ ও সুপরিচিত সম্পাদক।

স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব আকন এবং মরহুমা শাহীনা বেগমের চার সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। শৈশবেই যিনি পাঠাভ্যাস ও লেখালেখির প্রতি গভীর আগ্রহ দেখান, সেই শিশুটি পরবর্তীতে হয়ে ওঠেন বাংলা সাহিত্য ও সাংবাদিকতার এক পরিচিত মুখ। শিক্ষাজীবনে তার অর্জন বিস্ময় জাগানিয়া—ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা ভাষা ও সাহিত্য, ইসলামী শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি সাহিত্যসহ একাধিক বিষয়ে মাস্টার্স করেছেন।

নব্বইয়ের দশকে জনপ্রিয় সাপ্তাহিক ছায়াছন্দ ম্যাগাজিনে লেখালেখির মাধ্যমে তার সাহিত্যিক অভিযাত্রা শুরু। এরপর দীর্ঘ প্রায় তিন দশক ধরে তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ করেছেন সংবাদদাতা, সাহিত্য সম্পাদক ও নির্বাহী সম্পাদক হিসেবে। তার কলমের নাম ছিল কখনো ‘মোস্তফা কামাল মাহদী’, কখনো ‘ইবনে আঃ রব’, কখনো বা ‘সানী মতিউর’। প্রতিটি নামে তিনি রেখে গেছেন সাহিত্য ও সাংবাদিকতার স্পষ্ট ছাপ।

সম্পাদক হিসেবে ‘বুনন’, ‘আয়না’, ‘শিক্ষা পরিক্রমা’ এবং ‘দেশকণ্ঠ’-এর মতো পত্রিকাগুলোর নেতৃত্ব দিয়েছেন। একই সঙ্গে ‘বুনন সাহিত্য সাংস্কৃতিক সংসদ’ ও ‘সকাল সাংস্কৃতিক সংসদ’-এ সক্রিয় ভূমিকা রেখে সাংগঠনিক ক্ষেত্রেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ দিন বদলের পালা (২০০৬) ও কাব্য জোছনা (২০১৮) পাঠকপ্রিয়তা পেয়েছে, আর অপ্রকাশিত রয়েছে প্রায় এক ডজন পান্ডুলিপি। ২০১৮ সালে দক্ষিণ বাংলা গ্রন্থ উৎসবে সংবর্ধিত হন তিনি। ২০১৯ সালে তিনি মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন। পরবর্তীতে ২০২০ ও ২০২১ সালে পেয়েছেন মাদারীপুর জেলা মিডিয়া সেন্টার, তর্কবাগীশ সাহিত্য স্মারক ও চিত্রনায়ক ওমর সানী ফ্যান ক্লাবের সম্মাননা।

বর্তমানে তিনি বহুল প্রচারিত সাপ্তাহিক দেশগ্রাম, দেশগ্রাম২৪.কম–এর সম্পাদক ও প্রকাশক এবং দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

একজন মানুষ, যিনি সাহিত্যে, সাংবাদিকতায়, সংগঠনে ও রাজনীতিতে একযোগে আলোকিত হয়েছেন—মোস্তফা কামাল মাহ্দী সেই বিরল প্রজন্মের প্রতিনিধি। তাঁর জীবন ও কর্ম অনুপ্রেরণা হয়ে থাকুক নতুন প্রজন্মের জন্য।


আরও খবর
গল্প: দত্তর

বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬

কংক্রিটের শহর

বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬





লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

গল্প: দত্তর

কংক্রিটের শহর

কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬ পেলেন শামীমা নাইস

শাম্মী তুলতুলের কবিতা মা আমার বিশ্ব

দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা

প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

বইমেলায় আসছে নাহিদ আহসানের 'মায়ের নীল শাড়ি'

রাজশাহীতে গুণিজন সম্মাননা পেলেন কবি শামীমা নাইস