শিরোনাম
গজারিয়ায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার গুরুদাসপুরের ধারাবারিষা ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুবেল আহমেদের গণসংযোগ শ্রীপুরে মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পত্নীতলায় নেচে-গেয়ে কারাম উৎসব উদযাপন কালীগঞ্জে বালীগাঁও বিপিএল সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাকটাইটানের জয় আমতলীতে ৪৪ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ দখলমুক্ত জেলা পরিষদের জমি,আতঙ্কে সহস্রাধীক স্থাপনা নির্মাণকারী মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রূপগঞ্জের ১৮ মামলার আসামী শ্রাবন ওরফে কুত্তা শ্রাবন তিন সহযোগী সহ গ্রেফতার এসআই মিজানের তৎপরতায় ৭ দিনে ধর্ষণ মামলার আসামি এনসিপি নেতা গ্রেপ্তার
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে আলুর আবাদ কমেছে

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ০২ মার্চ ২০২৪ | হালনাগাদ:শনিবার ০২ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

লোকসান-উৎপাদন খরচ বৃদ্ধি এবং অন্য ফসলের দিকে আগ্রহ তৈরি হওয়ায় মুন্সীগঞ্জে কৃষকদের আলু আবাদে আগ্রহ কমেছে। পরিসংখ্যান বলছে, গত ছয় বছরে জেলায় ধারাবাহিকভাবে আলু চাষ কমেছে। অন্যদিকে তেল ও বিদ্যুতের দাম বাড়ায় আলু উৎপাদন-পরিবহন ও সংরক্ষণে কৃষকের খরচ বেড়েছে। কৃষি অধিদপ্তরের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আলু উৎপাদনে শীর্ষ জেলা মুন্সীগঞ্জে প্রতিবছর গড়ে প্রায় সাড়ে ১০ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়। যেখানে জেলার ৬৮টি কোল্ডস্টোরেজের ধারণক্ষমতা প্রায় সাড়ে ৫ লাখ মেট্রিক টন, সেখানে উৎপাদিত বাকি আলু নিয়ে প্রতিবছরই কৃষকের হিমশিম খেতে হয়। আবার কোল্ডস্টোরেজে সংরক্ষণে খরচ বাড়ায় কম লাভে খেত থেকেই আলু বিক্রি করে দেন তারা। এতে লোকসানে পড়তে হয়।


জেলায় ২০১৯ সালে ৩৮ হাজার ৯০০ হেক্টর জমিতে আলুর চাষ হতো। ২০২৪ সালে এসে দেখা গেছে ৪ হাজার ৫৪৫ হেক্টর জমিতে এখন আর আলু চাষ হচ্ছে না। লক্ষ্যমাত্রার চেয়ে প্রতিনিয়ত আলুর আবাদ কমলেও বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছে কৃষি অধিদপ্তর। তারা বলছে, যেহেতু কৃষক প্রতিবছরই বলছে আলুতে তাদের লোকসান হচ্ছে তাই তাদের বিকল্প হিসেবে ভুট্টা ও সরিষা চাষের পরামর্শ দেওয়া হয়েছে। ধীরে ধীরে তারা সেটি অনুসরণ করছেন। জেলা কৃষি অফিস জানায়, মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলাতে এবছর ৩৪ হাজার ৩৫৫ হেক্টর জমিতে আলুর আবাদ করেছেন কৃষকরা। এর মধ্যে সদর, টংগিবাড়ী ও সিরাজদিখানে বেশি চাষ হয়েছে। আর দুই সপ্তাহের মধ্যেই জেলাজুড়ে পুরোদমে শুরু হবে আলু উত্তোলন।


কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তেলের দাম বাড়ায় গত বছরের তুলনায় আলু পরিবহনে কৃষকের দেড় গুণ খরচ বেড়েছে। অন্যদিকে বিদ্যুৎতের দাম বাড়ায় বস্তাপ্রতি কোল্ডস্টোরেজ ভাড়াও বেড়েছে ২০-৩০ টাকা। কোল্ডস্টোরেজে প্রতি বস্তা আলু সংরক্ষণে কৃষকের ব্যয় হবে ২৫০-২৭০ টাকা। বাজার ঘুরে খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি আলু বর্তমানে বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। টংগিবাড়ী উপজেলার হাসাইল এলাকার কৃষক আহসান জমাদ্দার জানান, গত বছরের তুলনায় এ বছর খেত থেকে কোল্ডস্টোরেজে আলু পরিবহনের খরচ দেড় গুণ বেড়েছে। দেশে জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়তি খরচ বহন করতে হবে কৃষকের। এ ছাড়া গত বছর কোল্ডস্টোরেজ মালিকরা প্রতি বস্তায় ২৬০ টাকা রেট নির্ধারণ করেছিলেন। এ বছর দর আরও বাড়বে। আবির অ্যাগ্রো কোল্ডস্টোরেজের স্বত্বাধিকারী মোশাররফ হোসেন পুস্তি জানান, বিদ্যুৎতের দাম বাড়ায় বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন থেকে প্রতি বস্তা আলু সংরক্ষণে গত বছর ২৬০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ বছর এই রেট আরও বাড়তে পারে।


মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি এলাকার আলুচাষি খোরশেদ ব্যাপারী বলেন, ‘৪০ লাখ টাকা ব্যয়ে এ বছর ২০ কানি জমিতে আলু আবাদ করেছি। আলুর পাশাপাশি জমির আইলে সামান্য পরিমাণ সরিষার আবাদ করেছি। ভালো দামে বিক্রি হলে সামনের বছর আলুর আবাদ কমিয়ে সরিষা করব।’


সিরাজদিখানের রশুনিয়া এলাকার কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘এ বছর আমি ৪০ শতাংশ জমিতে আলুর আবাদ করেছি। বাকি ২০ শতাংশ জমিতে স্থানীয় কৃষি অফিসের পরামর্শে সরিষা চাষ করেছি।’ তিনি বলেন, ‘আমার মতো এই এলাকার অনেক কৃষক আলুর আবাদ কমিয়ে বিকল্প সবজি চাষ করেছে।’ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আব্দুল আজিজ বলেন, সার্বিকভাবে যদিও জেলায় আলুর আবাদ কমছে কিন্তু বিষয়টি ইতিবাচক। যেহেতু কৃষকও বলছে, আলুতে তাদের প্রতিবার লোকসান হচ্ছে তাই তাদের আলুর বিকল্প সরিষা, ভুট্টা ও শাকসবজি চাষ করার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষককে বুঝিয়েছি, মুন্সীগঞ্জ আলুর রাজধানী হলেও লোকসান দিয়ে তো আর ব্যবসা করা যাবে না। আলু আবাদ কমে আসছে এটি অবশ্যই ইতিবাচক।’


রপ্তানি ও প্রক্রিয়াজাত উপযোগী আলুর জাত ছাড়করণ ও কৃষকপর্যায়ে জনপ্রিয় করার বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলেন, ‘মুন্সীগঞ্জে বেশি চাষ হওয়া আলুর জাতের মধ্যে একটি হচ্ছে ডায়মন্ড। এ ছাড়া অরিকো, মালতা ও পেরটোনাইস জাতের আলু বেশি চাষ হয় এখানে। অন্যদিকে বিদেশে রপ্তানিযোগ্য যে জাতগুলো রয়েছে যেমন বিএডিসির সানশাইন, কুইন এনি, বারী আলু-৬২ সেগুলো সম্পর্কে আমরা কৃষককে জানাচ্ছি। উৎপাদন প্রক্রিয়া সেখানোর চেষ্টা করছি। এই জাতগুলোর উৎপাদন বাড়ানো গেলে আলুচাষিরা বেশি লাভবান হবে। অন্যদিকে বিদেশে আলু রপ্তানি অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।’


আরও খবর




গাইবান্ধায় সাংবাদিকদের পেশাদারিত্ব নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রায়গঞ্জে রায়ের পরও জমিতে বাধার অভিযোগ

রাঙ্গাবালীতে গভীর সমু‌দ্রে ট্রলারডুবি, ৯ জেলে জী‌বিত উদ্ধার

তাহিরপুরের সমস্যা-সম্ভাবনা নিয়ে নবাগত ইউএনও রিপামনির মতবিনিময়

পঞ্চগড়ের বোদায় পেশাদার মাদকসেবীকে ৭ দিনের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা

আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গজারিয়ায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

গুরুদাসপুরের ধারাবারিষা ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুবেল আহমেদের গণসংযোগ

শ্রীপুরে মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পত্নীতলায় নেচে-গেয়ে কারাম উৎসব উদযাপন

কালীগঞ্জে বালীগাঁও বিপিএল সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাকটাইটানের জয়

আমতলীতে ৪৪ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ দখলমুক্ত জেলা পরিষদের জমি,আতঙ্কে সহস্রাধীক স্থাপনা নির্মাণকারী

মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

লিবিয়ায় অপহরণ, দেশে মুক্তিপণ: ৫০ লাখ টাকা আদায়ের ঘটনায় গ্রেপ্তার ২

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু


এই সম্পর্কিত আরও খবর

গাইবান্ধায় সাংবাদিকদের পেশাদারিত্ব নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রায়গঞ্জে রায়ের পরও জমিতে বাধার অভিযোগ

রাঙ্গাবালীতে গভীর সমু‌দ্রে ট্রলারডুবি, ৯ জেলে জী‌বিত উদ্ধার

তাহিরপুরের সমস্যা-সম্ভাবনা নিয়ে নবাগত ইউএনও রিপামনির মতবিনিময়

পঞ্চগড়ের বোদায় পেশাদার মাদকসেবীকে ৭ দিনের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা

আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গজারিয়ায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

গুরুদাসপুরের ধারাবারিষা ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুবেল আহমেদের গণসংযোগ

শ্রীপুরে মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত