শিরোনাম
ময়মনসিংহ সাংবাদিক সমিতির সাধারণ সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নাঙ্গলকোটে পল্লী বিদ্যুত সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে গৃহ বধুর ঘর পুড়ে ছাঁই পত্নীতলার পাটিচড়া ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেপ্তার পত্নীতলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো কৃষক : বায়ার কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই কিশোর আটক ; ৫ জনের বিরুদ্ধে মামলা রায়গঞ্জে অসহায় কলিমুদ্দিনের পাশে জেলা পুলিশ,পেলেন হুইলচেয়ার মিঠামইনে রেজিস্ট্রেশনের তালিকায় নাম না থাকায় এসএসসি পরীক্ষায় অনিশ্চিত ১ শিক্ষার্থী এসএসসি-দাখিল পরীক্ষার ফলাফল ও শিক্ষার মানোন্নয়নে মুরাদনগরে মতবিনিময় সভা
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

ময়মনসিংহ সাংবাদিক সমিতির সাধারণ সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

প্রকাশিত:মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


তানজিদ শুভ্র:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় কার্যকরের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরতে হবে।

তিনি বলেন, ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত কাউকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে ও ফুলের পাপড়ি ছিটিয়ে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন যারা দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তা কার্যকর করা হবে। বাংলাদেশের আইনকে সবার শ্রদ্ধা করতে হবে। একইভাবে সব দেশের আইনকে সংশ্লিষ্ট দেশগুলোর শ্রদ্ধা করা উচিত।

ময়মনসিংহের সাংবাদিকদের মধ্যে ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহের উন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবাইকে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। বৃহত্তর স্বার্থে সবাইকে অন্তর্ভুক্ত করে একটি বৃহৎ সাংবাদিক পরিবার গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ময়মনসিংহ বিভাগের অবকাঠামোগত উন্নয়নে ৩ হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণের কথা জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রশাসনিক ও পরিকল্পনাগত ধাপ অতিক্রম করতে হয়। ইতিমধ্যে পরিকল্পনা টিম প্রাথমিক ধাপ পেরিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ময়মনসিংহ বিভাগের প্রতিটি উপজেলায় উন্নয়নের সুফল পৌঁছাবে।

তিনি বলেন, ময়মনসিংহের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামের সড়ক, সেতু এবং অন্যান্য অবকাঠামোর উন্নয়নে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এসব এলাকার উন্নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়নের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ করতে চায় সরকার।

সাংবাদিকদের কল্যাণে সরকারের উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের আর্থিক অসচ্ছলতা ও অসুস্থতাসহ বিভিন্ন সংকটে সহায়তা দেওয়া হয়। এ খাতে অনুদানের পরিমাণ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জন্য সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন।

ঢাকা শহরের যানজট পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগে যেখানে যানবাহনের গতি ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার ছিল, বর্তমানে তা বেড়ে ১১ থেকে ১২ কিলোমিটারে পৌঁছেছে। যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বয়ংক্রিয় ক্যামেরা ও ট্রাফিক লাইট স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এ ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি নিষিদ্ধ সংগঠন বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। তাদের আগুন সন্ত্রাসের রাজনীতি আবারও ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। এ ধরনের অপতৎপরতা রুখতে সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাই ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকরা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি হামিদুল হক মানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংসদ সদস্য জাকির হোসেন বাবুল, লুৎফাহিল মাজেদ বাবু, আকতারুজ্জামান বাচ্চু ও কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, নেত্রকোনা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ, টাঙ্গাইল জেলা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, সাংবাদিক লুৎফুল বারী হামিম, দৈনিক আজকের খবরের সম্পাদক মোশারফ হোসেন, মোহনা টেলিভিশনের হেড অব নিউজ রাশেদুল হক, সাংবাদিক বাদল সরকার, সৌরভ জাহাঙ্গীর, সিরাজুল ইসলাম, সামছুর রহমান শামস ও দেলোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব গোলাম কিবরিয়া।

শুভ্র/


আরও খবর




ময়মনসিংহ সাংবাদিক সমিতির সাধারণ সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে হবে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

নাঙ্গলকোটে পল্লী বিদ্যুত সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে গৃহ বধুর ঘর পুড়ে ছাঁই

পত্নীতলার পাটিচড়া ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেপ্তার

পত্নীতলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো কৃষক : বায়ার কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই কিশোর আটক ; ৫ জনের বিরুদ্ধে মামলা

বন্দরে দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

রায়গঞ্জে অসহায় কলিমুদ্দিনের পাশে জেলা পুলিশ,পেলেন হুইলচেয়ার

মিঠামইনে রেজিস্ট্রেশনের তালিকায় নাম না থাকায় এসএসসি পরীক্ষায় অনিশ্চিত ১ শিক্ষার্থী

পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের

উদয়ন মহিলা কলেজে নতুন নেতৃত্ব, নারীশিক্ষার অগ্রযাত্রায় আশার আলো খাদিজা বেগম

ভালো কাজের স্বীকৃতি, লালপুরের ১২০০ ব্যবসায়ীকে শুভেচ্ছা কার্ড পাঠালেন প্রতিমন্ত্রী

আত্রাইয়ে চালককে রক্তাক্ত জখম করে অটো-ভ্যান ছিনতাই, গ্রেফতার ১

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন


এই সম্পর্কিত আরও খবর

হালুয়াঘাট থানার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এমপি সালমান ওমর রুবেল

হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর জন্মদিনে বিনামূল্যে চক্ষুসেবা, রোগীর ঢল

তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্যক্তিগত উদ্যোগে বিশাল খেলার মাঠ উদ্বোধন

আনোয়ারায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

লালপুরে জাতীয় যুব পুরস্কার বিজয়ী কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা

শার্পের আয়োজনে কাজিপুরে লিগ্যাল এইড বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত

জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

মেয়ের গলায় ছুরি, বাইরে উৎকণ্ঠায় স্বজনেরা; টিন খুলে উদ্ধার বাবা-মেয়ে

গোয়াইনঘাট সীমান্তে অস্ত্র-কার্তুজসহ বিএসএফ সদস্য আটক