
এম এম ইউসুফ আলী
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নারানদিয়া জামেয়া কেরআনিয়া মাদানিয়া মাদরাসা মিলনাআয়তনে "কওমী মাদরাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান" শীর্ষক সেমিনার ১২ জুলাই রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
দারুল উলুম শর্শদি ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম শাইখুল হাদিস আল্লামা আফজালুর রহমানের সভাপতিত্বে ও নারানদিয়া জামিয়া কোরানিয়া মাদানিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মামুনুর রশীদ সাহেবের সার্বিক ব্যবস্থাপনায় মাওলানা শরিফুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন শিহর জামেয়া রহমানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল আমিন, সিংগিরিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাকসুদ, দারুত তাকওয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল নূর, বাম মোবারকপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন, নাঙ্গলকোট কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি আলমগীর হোসেন, শিহর জামিয়া রহমানিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা সাজ্জাদুল ইসলাম রাহাত, সুমাইয়া রাদিয়াল্লাহু তা'আলা আনহু মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল কাদের,আইটপাড়া মাদ্রাসার মোহাদ্দিস মাওলানা মোজাম্মেল ,মাওলানা শফিকুল ইসলাম সহ প্রমুখ।
উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ।
সেমিনারে বক্তারা কওমী মাদরাসার দীর্ঘ ইতিহাস, ইসলামী শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ গঠন এবং সমাজ ও রাষ্ট্রে আলেমদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী ও মানসম্মত ইসলামী শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তারা আরো বলেন কওমী মাদরাসা শুধু ধর্মীয় শিক্ষার কেন্দ্র নয়, বরং আদর্শ মানুষ গঠন এবং মানবিক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।





























