
শফিকুল স্টাফ রিপোর্টারঃ রাজধানী ঢাকাসহ সারা দেশে দুষ্কৃতিকারীদের ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ এবং নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী অবঃ ফোর্সেস ফোরাম (আবেদিত), ঢাকা মহানগর উত্তর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ইসিবি চত্বর (বটতলা) এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশে চলমান নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে সংগঠনের আহ্বায়ক কর্নেল (অব.) জগলুল আহসান এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান উপস্থিত ছিলেন। কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় তাঁরা সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এছাড়া সমাবেশ থেকে জানানো হয়, চলতি মাসের শেষের দিকে সংগঠনটির একটি বৃহৎ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই কর্মসূচি সফল করতে সারা দেশের নেতৃবৃন্দকে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।



























