শিরোনাম
দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

নারায়ণগ‌ঞ্জে স্কুলে স্কুলে পাঠ্যবই বিতরণ শুরু

প্রকাশিত:মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

‌মো. ম‌নির হো‌সেন সুমন:

নারায়ণগঞ্জে নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বই বিতরণ চলে, যা বিকেল পর্যন্ত অব্যাহত থাকে। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে শিক্ষা বিভাগের এই কর্মসূচি ঘিরে ছিল ব্যস্ততা ও উৎসবের আমেজ।
সদর উপজেলার ৮৩ নম্বর ভূইগড় জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। এখান থেকে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য পাঠ্যবই সরবরাহ করা হয়। সকাল থেকেই বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত হয়ে নিজেদের বিদ্যালয়ের জন্য বরাদ্দ বই বুঝে নেন।
বই বিতরণ কার্যক্রম সরেজমিনে তদারকি করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগম। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফউদ্দিন বিপ্লব এবং সহকারী শিক্ষা কর্মকর্তা মোছা. আল্পনা সরকার, নুরুন্নাহার বিউটি, তাসলিমা আখতার, শওকত উল্লাহ ও রেবেকা সুলতানা। তারা প্রতিটি বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী বই দেওয়া হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করেন।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফউদ্দিন বিপ্লব বলেন, এ বছর সদর উপজেলায় বইয়ের মোট চাহিদা ছিল ৬ লাখ ১৫ হাজার ৮৩৮টি। শতভাগ বই ইতোমধ্যে পাওয়া গেছে। সরকারি ও বেসরকারি বিদ্যালয় মিলিয়ে দুই দফায় মোট চারবার বই বিতরণ করা হবে। মঙ্গলবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম দফায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আগামী ২৮ ডিসেম্বর পশ্চিম জালকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাকি বই বিতরণ করা হবে। জায়গা সংকটের কারণে দুটি বিদ্যালয়ে অস্থায়ীভাবে বই মজুদ রাখা হয়েছে। একইভাবে ২৪ ও ২৯ ডিসেম্বর বেসরকারি বিদ্যালয়গুলোতে বই বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। বর্তমানে সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১২১টি এবং বেসরকারি বিদ্যালয় রয়েছে ৪৮৪টি।
বই বিতরণ প্রসঙ্গে সাইফউদ্দিন বিপ্লব বলেন, পুরো কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হচ্ছে। লিখিত চাহিদার বাইরে একটি বইও অতিরিক্ত দেওয়ার সুযোগ নেই। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় থেকে নতুন বই হাতে পাবে।
আইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র চন্দ্র বর্মন বলেন, এবার চাহিদা অনুযায়ী শতভাগ বই পাওয়া যাচ্ছে। প্রথম দফায় প্রয়োজনীয় বই সংগ্রহ করেছি। বই আনা–নেওয়ায় কিছুটা কষ্ট হলেও এটি আমাদের কাছে অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিবছর দু–একবার এই কষ্ট হয়, কিন্তু এটাকে আমরা কষ্ট মনে করি না। আমাদের এই পরিশ্রমের বিনিময়ে কোমলমতি শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে বসে নতুন বই পাবে, সেই আনন্দের কাছে আমাদের কষ্ট কিছুই না।
সরেজমিনে দেখা যায়, ৮৩ নম্বর ভূইগড় জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা ভিড় জমিয়েছেন। কেউ বইয়ের বান্ডিল গুনে নিচ্ছেন, কেউ তালিকার সঙ্গে মিলিয়ে দেখছেন। কারও হাতে খাতা, কারও হাতে কলম। নতুন শিক্ষাবর্ষকে ঘিরে সবার মধ্যেই ছিল এক ধরনের প্রস্তুতি ও প্রত্যাশা।


আরও খবর




দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড


এই সম্পর্কিত আরও খবর

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা