শিরোনাম
ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

নির্বাচন যত এগোচ্ছে নারী প্রার্থীদের লক্ষ্য করে বাড়ছে সাইবার হামলা ও অপপ্রচার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৮ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:রবিবার ১৮ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ভোটের দিন যত ঘনিয়ে আসছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ততই বাড়ছে সাইবার অপরাধ ও অপতথ্য। বিশেষ করে নারী প্রার্থীদের লক্ষ্য করে ছড়ানো হচ্ছে ভুয়া ছবি, এআই-তৈরি ভিডিও ও মনগড়া গল্প। এতে প্রশ্নবিদ্ধ হচ্ছে নারীদের সম্মান, নিরাপত্তা ও রাজনৈতিক অংশগ্রহণ। বিশেজ্ঞরা বলছেন, ভুয়া ছবি, বিকৃত ভিডিও আর মনগড়া গল্প ছড়িয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে নারীদের সম্মান, নিরাপত্তা ও রাজনৈতিক অংশগ্রহণ। অপপ্রচারের নেপথ্যের চিত্র উদঘাটনে ৩০টি অনলাইন কনটেন্ট বিশ্লেষণ করেছে 

জাতীয় নির্বাচন সামনে রেখে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নারীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। চ্যানেল 24-এর বিশ্লেষণে দেখা যায় এসব ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে নির্বাচনকেন্দ্রিক ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।


‘ইমাম উদ্দিন’ নামের একটি ফেইক আইডিতে চ্যানেল 24 এর নাম ব্যবহার করে ছড়ানো হয় বেশকিছু ফটোকার্ড। যার একটিতে লেখা হয়... বিকাশে টাকা পাঠানো মানুষের ভিড় তাসনিম জারার বাড়িতে। একই পেইজের আরেকটি ভিডিওতে দেখানো হয়, ভোটের জন্য নৃত্য করছে জামায়াতের নারীরা। কিন্তু, ফ্যাক্ট চেকিং বলছে ভিডিওটি এআই জেনারটেড।


‘মিয়া সিমান’ ফেসবুক আইডিতে পোস্ট করা আরেকটি ফটোকার্ডে বলায় হয়, ঝালকাঠি-১ আসনে এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতু রাতে বাসায় ফেরার সময় সংঘবদ্ধ ধর্ষণের শিকার। এই দুটি তথ্যই যাচাইয়ে করে কোনও সত্যতা পাওয়া যায়নি।


এ ছাড়া ‘ভোলা খবর কণ্ঠ’ নামের একটি পেইজ থেকে জুবাঈদা রহমানের নামে একটি এআই ভিডিও পোস্ট করা হয়। যেখানে ভোটের বিনিময়ে বিকাশে টাকা দেয়ার প্রতিশ্রুতির ভুয়া তথ্য দেয়া হয়। 


‘মো. মাহমুদ মিরন’ নামের অন্য একটি পেইজে একটি ভিডিওতে দাবি করা হয় এক বয়স্ক নারীকে থাপ্পড় দিচ্ছেন রাজশাহীর এক যুবদল নেতা। ফ্যাক্ট চেকিং করে দেখায় যায়, ওই ভিডিওটি ভারতের পুরোনো একটি ঘটনার। 


অনলাইনে ভুয়া তথ্য নিয়ে চলতি বছরের ১২ জানুয়ারি এক প্রতিবেদন প্রকাশ করে রিউমার স্ক্যানার। যাতে হয়, ২০২৫ সালে শনাক্ত হয়েছে ৪ হাজার ১৯৫টি ভুল ও বিভ্রান্তিকর তথ্য। এর মধ্যে ৩০৯টি নির্বাচন সংশ্লিষ্ট এবং ২ হাজার ২৮১টি রাজনৈতিক অপতথ্য।


এ বিষয়ে রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্টচেকার তানভীর মাহতাব আবীর বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসে, রাজনৈতিক স্বার্থে কিছু রাজনীতিবিদ ও কর্মী পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার ও সম্মানহানির কুৎসিত রাজনীতি চালাতে থাকে।


তিনি বলেন, এআই কনটেন্টে আমরা বেশি শনাক্ত করি রাজনীতিবিদ ও পরিচিত ব্যক্তিদের। তারা অবশ্যই কোনও না কোনও গণমাধ্যমে কথা বলেন, বা তাদের বক্তব্য প্রকাশিত হওয়ার কথা। আপনি যদি একই সময়ে দেখেন যে একটি ভিডিও ছড়াচ্ছে, যেখানে কারও কথা বলা হচ্ছে, তাহলে সেটি গণমাধ্যমে এসেছে কি না তা যাচাই করা উচিত। স্বাভাবিকভাবে আসার কথা, যেহেতু তারা পাবলিক ফিগার; তাদের কথাবার্তা গণমাধ্যমে প্রকাশ হয়ই। কিন্তু যদি সেই বিষয়টি গণমাধ্যমে না দেখেন, তাহলে আপনার মনে সন্দেহের জায়গা তৈরি হওয়া উচিত।


এই ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞের মতে, এসব অপপ্রচারের লক্ষ্য শুধু ভোটের ফল প্রভাবিত করা নয়, নারীর রাজনৈতিক অংশগ্রহণ, আত্মবিশ্বাস এবং জনপরিসরে তাদের উপস্থিতিকেই প্রশ্নবিদ্ধ করা।


নারীদেরকে নিয়ে যেহেতু ব্যক্তি আক্রমণটা খুব বেশি হয়, তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয় বা অ্যাডাল্ট কনটেন্ট ছড়ানো হয়, এর প্রথম ইফেক্টটাই হচ্ছে, এটা মানসিকভাবে তাদের দুর্বল করে দেয়।


আরও খবর




লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

গাজীপুরের কাশিমপুরে ঝুটের গুদামে আগুন, পৌনে ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ সদরের ১১ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ওষুধ বিতরণ

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ!

মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ হত‌্যা মামলার আসামী রাজন গ্রেপ্তার

রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা

বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা

শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা