শিরোনাম
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল র‍্যালি,অংশ নিলেন হাজারো ফুটবলপ্রেমী বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক লালমোহনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল সহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড অবশেষে দখলমুক্ত হলো লাকসাম নবাব ফয়জুন্নেছা জাদুঘরের প্রবেশপথ এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন অসহায় মানুষের পাশে পিএমকে: ধানমন্ডিতে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত
বুধবার ১৭ জুন ২০২৬
বুধবার ১৭ জুন ২০২৬

নিষিদ্ধ এলাকায় দিবালোকে চাষ,রংচি হিজল বাগান ধ্বংসের নেপথ্যে অদৃশ্য শক্তি কারা?

প্রকাশিত:শনিবার ০৩ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৩ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


স্টাফ রিপোর্টার:

দেশের দ্বিতীয় রামসার সাইট ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওর আজ চরম অস্তিত্ব সংকটে। হাওরের পরিবেশগত ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রংচি হিজল বাগানে প্রশাসনের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রকাশ্যে অব্যাহত রয়েছে অবৈধ চাষাবাদ। ফলে এলাকাবাসীর মনে তীব্র প্রশ্ন—এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে কারা রয়েছে?


সম্প্রতি মধ্যনগর উপজেলা প্রশাসন রংচি হিজল বাগানে সব ধরনের চাষাবাদ নিষিদ্ধ ঘোষণা করলেও মাঠপর্যায়ে তার কোনো কার্যকর বাস্তবায়ন দেখা যাচ্ছে না। উল্টো নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে স্থানীয় একটি দুষ্কৃতকারী ও প্রভাবশালী চক্র দিবালোকে জমি প্রস্তুত, হালচাষ ও ফসল উৎপাদনে ব্যস্ত রয়েছে।


স্থানীয়দের অভিযোগ,চাষের নামে শতবর্ষী হিজল গাছের শিকড় কেটে ফেলা হচ্ছে। এতে ধ্বংস হচ্ছে মাছের প্রজনন ক্ষেত্র, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থল এবং ব্যাহত হচ্ছে হাওরের স্বাভাবিক জলপ্রবাহ। বিশেষজ্ঞদের মতে, এর ফলশ্রুতিতে ভবিষ্যতে ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।


এলাকাবাসীর দাবি,সাধারণ মানুষ প্রতিবাদ করলেই ভয়ভীতি ও হুমকির মুখে পড়ছে। অথচ নিষিদ্ধ এলাকায় দিনের পর দিন নির্বিঘ্নে চাষাবাদ চলা প্রশাসনিক নীরবতার পাশাপাশি কোনো প্রভাবশালী ছত্রচ্ছায়ার ইঙ্গিত দিচ্ছে।


পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, রংচি হিজল বাগান ধ্বংস মানেই টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক প্রতিরক্ষা ভেঙে দেওয়া। এভাবে চলতে থাকলে হাওর তার আন্তর্জাতিক রামসার মর্যাদা হারানোর ঝুঁকিতে পড়বে, যা দেশের জন্য বৈশ্বিক অঙ্গনে নেতিবাচক বার্তা বহন করবে।


এ পরিস্থিতিতে স্থানীয় পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা অবিলম্বে অবৈধ চাষাবাদ উচ্ছেদ, দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং হিজল বাগান রক্ষায় স্থায়ী নজরদারি ব্যবস্থার দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয়—আইনের নিষেধাজ্ঞা কেবল কাগজে থাকবে, নাকি টাঙ্গুয়ার হাওর ধ্বংসের নেপথ্যে থাকা অদৃশ্য শক্তিকে চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।




আরও খবর




কক্সবাজারে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার,আটক ৩

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয়: বল্লীতে দিদারুল আলমের ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া

পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল র‍্যালি,অংশ নিলেন হাজারো ফুটবলপ্রেমী

বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার

বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

লালমোহনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল সহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড

অবশেষে দখলমুক্ত হলো লাকসাম নবাব ফয়জুন্নেছা জাদুঘরের প্রবেশপথ

এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

অসহায় মানুষের পাশে পিএমকে: ধানমন্ডিতে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

খোকসা সমাজসেবা অফিসের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসনে ৩ জনের মাঝে ৬টি ছাগল বিতরণ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পোরশায় শ্রেষ্ঠ শিক্ষক,প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

কক্সবাজারে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার,আটক ৩

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয়: বল্লীতে দিদারুল আলমের ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া

পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল র‍্যালি,অংশ নিলেন হাজারো ফুটবলপ্রেমী

বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার

বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

লালমোহনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল সহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড

অবশেষে দখলমুক্ত হলো লাকসাম নবাব ফয়জুন্নেছা জাদুঘরের প্রবেশপথ