শিরোনাম
গজারিয়ায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার গুরুদাসপুরের ধারাবারিষা ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুবেল আহমেদের গণসংযোগ শ্রীপুরে মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পত্নীতলায় নেচে-গেয়ে কারাম উৎসব উদযাপন কালীগঞ্জে বালীগাঁও বিপিএল সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাকটাইটানের জয় আমতলীতে ৪৪ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ দখলমুক্ত জেলা পরিষদের জমি,আতঙ্কে সহস্রাধীক স্থাপনা নির্মাণকারী মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রূপগঞ্জের ১৮ মামলার আসামী শ্রাবন ওরফে কুত্তা শ্রাবন তিন সহযোগী সহ গ্রেফতার এসআই মিজানের তৎপরতায় ৭ দিনে ধর্ষণ মামলার আসামি এনসিপি নেতা গ্রেপ্তার
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬

নিয়মিত বাজার মনিটরিংয়ে পণ্যের দাম কমছে : রংপুরে ভোক্তা ডিজি

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ৩০ মার্চ ২০২৪ | হালনাগাদ:শনিবার ৩০ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নিয়মিত বাজার মনিটরিংয়ের কারণে দ্রব্যমূল্য কমছে বলে দাবি করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান। 



তিনি বলেছেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের কারণে আগের চেয়ে দ্রব্যমূল্য এখন অনেকটাই কমছে। মনিটরিংয়ের কারণে বর্তমানে ৮০০ টাকার তরমুজ আজকে ২০০ টাকা বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম ৮০০ টাকা থেকে ৫৯৫ টাকায় এবং ১০০ টাকার বেগুন ৩০ টাকায় বিক্রি হচ্ছে। যার ফলে বাজার নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, না হলে পাগলা ঘোড়ার মতো দাম বাড়তো।


শনিবার (৩০ মার্চ) দুপুরে রংপুর মহানগরীর সিটি বাজার মনিটরিং ও ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগত মান নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।


শুধু পণ্যের দাম বাড়লে মিডিয়ায় প্রচার না করে দাম কমলেও তা প্রচার করতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান। এ সময় তিনি বলেন, বেগুনের কেজি ১০০ টাকা ছিল, এতদিন সেটি মিডিয়ায় প্রচার হয়েছে। বর্তমানে দাম কমে বেগুন এখন রংপুরে ৩০ টাকা কেজি, লেবুর হালি ৮০ টাকা প্রচার হলেও বর্তমানে ২৫ থেকে ৩০ টাকা হালি বিক্রি হচ্ছে। সেটি মিডিয়ায় প্রচার হয়নি। মিডিয়ায় উচ্চ দ্রব্যমূল্যের বিষয়টি প্রচার হলেও পণ্যের দাম কমার বিষয়ে প্রচার হয় না। যার ফলে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই সুযোগটা গ্রহণ করে।



ভোক্তার ডিজি বলেন, পবিত্র মাহে রমজানে উত্তরাঞ্চলে দ্রব্যমূল্য কেন বাড়ছে সেই বিষয়ে মনিটরিংয়ে আমরা এসেছি। তাছাড়া আমরা বাজারে আসলে দাম কমে, চলে গেলে আবার দাম বাড়ে এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য বাজার মনিটরিং করছি। অন্যান্য জেলায় এই মনিটরিং করা হচ্ছে।


তিনি আরও বলেন, প্রতিটি জেলায় ভেজাল, নকল প্রতিরোধে কাজ করছি। রংপুরের বাজারে ভোজ্যতেল অস্বাস্থ্যকর ড্রামে রেখে বিক্রি করা হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাছাড়া ড্রামে রাখার কারণে কোনটা সয়াবিন তেল আর কোনটা পাম ওয়েল সেটা বোঝা মুশকিল। এই সব বিষয় নিয়ে কাজ করছি।


সিটি বাজার মনিটরিংয়ের সময় বিএসটিআইয়ে নকল লোগো ব্যবহারের দায়ে ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে ১ হাজারসহ মোট দুইজন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। 


এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন প্রমুখ।  


পরে দুপুর ১২টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগত মান নিশ্চিতকরণে ডিজিটাল মনিটরিং ও খোলাতেল বাজারজাত বন্ধকরণে সচেতনতা বৃদ্ধি- শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম, ডিএনসিআরপির মহাপরিচালক এ. এইচ. এম শফিকুজ্জামান, অতিরিক্ত সচিব (শিল্প মন্ত্রণালয় ও  প্রকল্প পরিচালক) মো. শামীমুল হক, যুগ্ম সচিব

(শিল্প মন্ত্রণালয় ও প্রকল্প উপর পরিচালক) মো. জাকির হোসেন, গেইন বাংলাদেশের পোর্টফোলিও লিড ড. আশেক মাহফুজ প্রমুখ। 


কর্মশালায় প্রশাসনের সরকারি কর্মকর্তারা ছাড়াও ব্যবসায়ী, সুশীল সমাজ, শিক্ষক, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।  


আরও খবর




গাইবান্ধায় সাংবাদিকদের পেশাদারিত্ব নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রায়গঞ্জে রায়ের পরও জমিতে বাধার অভিযোগ

রাঙ্গাবালীতে গভীর সমু‌দ্রে ট্রলারডুবি, ৯ জেলে জী‌বিত উদ্ধার

তাহিরপুরের সমস্যা-সম্ভাবনা নিয়ে নবাগত ইউএনও রিপামনির মতবিনিময়

পঞ্চগড়ের বোদায় পেশাদার মাদকসেবীকে ৭ দিনের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা

আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গজারিয়ায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

গুরুদাসপুরের ধারাবারিষা ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুবেল আহমেদের গণসংযোগ

শ্রীপুরে মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পত্নীতলায় নেচে-গেয়ে কারাম উৎসব উদযাপন

কালীগঞ্জে বালীগাঁও বিপিএল সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাকটাইটানের জয়

আমতলীতে ৪৪ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ দখলমুক্ত জেলা পরিষদের জমি,আতঙ্কে সহস্রাধীক স্থাপনা নির্মাণকারী

মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

লিবিয়ায় অপহরণ, দেশে মুক্তিপণ: ৫০ লাখ টাকা আদায়ের ঘটনায় গ্রেপ্তার ২

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু


এই সম্পর্কিত আরও খবর

গাইবান্ধায় সাংবাদিকদের পেশাদারিত্ব নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রায়গঞ্জে রায়ের পরও জমিতে বাধার অভিযোগ

রাঙ্গাবালীতে গভীর সমু‌দ্রে ট্রলারডুবি, ৯ জেলে জী‌বিত উদ্ধার

তাহিরপুরের সমস্যা-সম্ভাবনা নিয়ে নবাগত ইউএনও রিপামনির মতবিনিময়

পঞ্চগড়ের বোদায় পেশাদার মাদকসেবীকে ৭ দিনের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা

আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গজারিয়ায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

গুরুদাসপুরের ধারাবারিষা ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুবেল আহমেদের গণসংযোগ

শ্রীপুরে মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত