শিরোনাম
আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

নরসিংদীতে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে জেলার পাঁচটি সংসদীয় আসনের ৬৬৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম চলছে।

নির্বাচনের শুরুতেই নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও নরসিংদী-২ (পলাশ) আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন, জামায়াত মনোনীত নরসিংদী-১ এর প্রার্থী ইবরাহীম ভূইয়া ও গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী এড. শিরিন আক্তার সহ অন্যান্য প্রার্থীরা।

‎সকালে পলাশ উপজেলার চরনগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ড. আব্দুল মঈন খান। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি সকল ভোটারকে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, জনগণ তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করবেন।

‎অন্যদিকে সকাল ৮টায় নরসিংদী সদরের চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন খায়রুল কবির খোকন। ভোট শেষে তিনিও ভোটারদের শান্তিপূর্ণভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে সাংবিধানিক অধিকার প্রয়োগের আহ্বান জানান। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা কেন্দ্রের বাইরে অবস্থান করলেও সার্বিক পরিবেশ শান্ত ছিল।

‎এদিকে সকাল পৌনে ৮টায় নরসিংদী সদর-১ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন। এবং রাজাদী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী এড. শিরিন আক্তার।

‎সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন জানান, নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে রয়েছে ৫ শতাধিক সেনাবাহিনীর সদস্য, প্রায় ১ হাজার ৫ শত পুলিশ সদস্য, ১৩ প্লাটুন বিজিবি, র‌্যাব ও আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া জেলাজুড়ে ৪৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

‎তিনি আরও জানান, চরাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সেনাবাহিনীর একটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।

‎নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ১৯ লাখ ৪৭ হাজার ৯ শত ৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

‎প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, সারাদিন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।


আরও খবর




আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

রাঙ্গাবালীতে শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ

বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, দৌলতপুর সীমান্তে শূন্যরেখায় ১২ জন

দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার নতুন কমিটি : সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক তাশরিক

অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার

সাদুল্লাপুরে ঘোড়া জবাই ও মাংস পাচারের অভিযোগে ৭ জন আটক

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন