শিরোনাম
গজারিয়ায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার গুরুদাসপুরের ধারাবারিষা ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুবেল আহমেদের গণসংযোগ শ্রীপুরে মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পত্নীতলায় নেচে-গেয়ে কারাম উৎসব উদযাপন কালীগঞ্জে বালীগাঁও বিপিএল সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাকটাইটানের জয় আমতলীতে ৪৪ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ দখলমুক্ত জেলা পরিষদের জমি,আতঙ্কে সহস্রাধীক স্থাপনা নির্মাণকারী মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রূপগঞ্জের ১৮ মামলার আসামী শ্রাবন ওরফে কুত্তা শ্রাবন তিন সহযোগী সহ গ্রেফতার এসআই মিজানের তৎপরতায় ৭ দিনে ধর্ষণ মামলার আসামি এনসিপি নেতা গ্রেপ্তার
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬

নতুন স্বপ্ন দেখাচ্ছে রঙিন ফুলকপি

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন গোলাম মোস্তফা নামের এক কৃষক। চাষাবাদে তুলনামূলক খরচ কম হওয়ায় ও বাজারে সাদা ফুলকপির চেয়ে দাম বেশি পাওয়ায় লাভের আশা করছেন তিনি। অধিক লাভ ও পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় চাষে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয় চাষিরা। এই জাতের ফুলকপির আবাদ বাড়াতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সবমিলিয়ে এই অঞ্চলে নতুন জাতের এই কপি স্বপ্ন দেখাচ্ছে চাষিদের।


হিলির খট্টামাধবপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামে কৃষি বিভাগের পরামর্শে প্রদর্শনী হিসেবে ২০ শতক জমিতে ভ্যালেন্টিনা পিংক ফুলকপি চাষ করেন কৃষক গোলাম মোস্তফা। ইতোমধ্যে ক্ষেতে শোভা পাচ্ছে বেগুনি রঙের কপি। নতুন জাতের দৃষ্টিনন্দন এই কপি দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। স্বাদ নিতে অনেকে ক্ষেত থেকেই কিনে নিয়ে যাচ্ছেন। তার মতো আবাদ করে ভাগ্যবদলের স্বপ্ন দেখছেন অনেকে।



চাষাবাদের আগ্রহের কথা জানিয়ে বলরামপুর গ্রামের কৃষক লুৎফর রহমান বলেন, ‘আমাদের গ্রামের আর কোথাও এই জাতের ফুলকপি চাষাবাদ হয়নি। গোলাম মোস্তফা প্রথম চাষাবাদ করেছেন। লোকমুখে শুনে দেখতে এসেছি। এতদিন সাদা ফুলকপি দেখলেও এই প্রথম বেগুনি রঙের দেখলাম। দেখতে যেমন সুন্দর লাগছে, এর স্বাদ ও পুষ্টিগুণ নাকি বেশি। বাজারে সাদা ফুলকপির চেয়ে দাম এবং চাহিদাও বেশি। এ কারণে চাষ লাভজনক। তাই গোলাম মোস্তফার কাছ থেকে পরামর্শ নিলাম কীভাবে লাগিয়েছেন, কোথায় বীজ পেয়েছেন। স্থানীয় কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করে আগামীতে আমিও চাষ করবো।’


একই গ্রামের কৃষক মিরাজুল ইসলাম বলেন, ‘বেগুনি রঙের ফুলকপি দেখতে এবং পরামর্শ নিতে এসেছি। বেশ সাড়া ফেলেছেন কৃষক গোলাম মোস্তফা। বাজারে দামও ভালো পাচ্ছেন। আগামীতে এই রঙিন ফুলকপি চাষাবাদ করবো। এজন্য মোস্তফা ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিচ্ছি।’


গোলাম মোস্তফার কৃষিজমিতে কাজ করা শ্রমিক সবুজ হোসেন বলেন, ‘এটি সম্পূর্ণ নতুন ধরনের ফুলকপি। আবহাওয়া ও মাটি উর্বর হওয়ায় ফলন ভালো হয়েছে। চারা রোপণ, পানি, সার, নিড়ানি দেওয়া থেকে শুরু করে সবকিছু করেছি আমি। বর্তমানে গাছে ফুলকপি ধরেছে। আকার বেশ বড়। রঙিন হওয়ায় দেখতে বেশ সুন্দর লাগছে। নতুন ফসলটি স্থানীয় কৃষকরা দেখতে আসছেন, ছবি তুলছেন এবং পরামর্শ নিচ্ছেন।’


কৃষি অফিসের পরামর্শ নিয়ে উপজেলায় প্রথমবারের মতো এই জাতের কপি চাষ করেছেন বলে জানালেন কৃষক গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘মাটি ও আবহাওয়া ভালো হওয়ায় এবং কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ওষুধ-সার ব্যবহার করায় ভালো ফলন হয়েছে। চারা রোপণের ৬০-৬৫ দিনের মাথায় গাছে ফল আসতে শুরু করে। ইতোমধ্যে বাজারজাত শুরু করেছি। বাজারে সাদা ফুলকপির চেয়ে এর দাম ও চাহিদা বেশি। সাদা ফুলকপি ২০ টাকা কেজি বিক্রি হলেও এটি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ক্ষেত থেকেই অনেকে কিনছেন। চাষাবাদে ১৪-১৫ হাজার টাকার মতো খরচ হয়েছে। বাজারে যে দাম রয়েছে তাতে ৪৫ হাজার টাকার কপি বিক্রি করতে পারবো। তাতে খরচ বাদ দিয়ে ৩০ হাজার টাকার মতো লাভ থাকবে।’




উপজেলায় প্রথমবারের মতো নতুন জাতের ফুলকপি চাষাবাদ হয়েছে বলে জানিয়েছেন হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম। তিনি বলেন, ‘এটি পারপেল কালার। বিটা ক্যারোটিন সমৃদ্ধ হওয়ায় এর মধ্যে ক্যানসার প্রতিরোধী গুণ রয়েছে। সেইসঙ্গে ঔষধিগুণ সম্পন্ন। বাজারে যে সাদা ফুলকপি পাওয়া যায়, তার চেয়ে এর পুষ্টিগুণ অনেক বেশি। আগামীতে যাতে আরও বড় পরিসরে কৃষকরা রঙিন ফুলকপি চাষাবাদ করতে পারেন, সে লক্ষ্যে আমাদের কৃষি অফিস থেকে কারিগরি সহযোগিতা দেওয়া হবে।’


আরও খবর




গাইবান্ধায় সাংবাদিকদের পেশাদারিত্ব নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রায়গঞ্জে রায়ের পরও জমিতে বাধার অভিযোগ

রাঙ্গাবালীতে গভীর সমু‌দ্রে ট্রলারডুবি, ৯ জেলে জী‌বিত উদ্ধার

তাহিরপুরের সমস্যা-সম্ভাবনা নিয়ে নবাগত ইউএনও রিপামনির মতবিনিময়

পঞ্চগড়ের বোদায় পেশাদার মাদকসেবীকে ৭ দিনের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা

আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গজারিয়ায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

গুরুদাসপুরের ধারাবারিষা ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুবেল আহমেদের গণসংযোগ

শ্রীপুরে মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পত্নীতলায় নেচে-গেয়ে কারাম উৎসব উদযাপন

কালীগঞ্জে বালীগাঁও বিপিএল সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাকটাইটানের জয়

আমতলীতে ৪৪ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ দখলমুক্ত জেলা পরিষদের জমি,আতঙ্কে সহস্রাধীক স্থাপনা নির্মাণকারী

মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

লিবিয়ায় অপহরণ, দেশে মুক্তিপণ: ৫০ লাখ টাকা আদায়ের ঘটনায় গ্রেপ্তার ২

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু


এই সম্পর্কিত আরও খবর

গাইবান্ধায় সাংবাদিকদের পেশাদারিত্ব নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রায়গঞ্জে রায়ের পরও জমিতে বাধার অভিযোগ

রাঙ্গাবালীতে গভীর সমু‌দ্রে ট্রলারডুবি, ৯ জেলে জী‌বিত উদ্ধার

তাহিরপুরের সমস্যা-সম্ভাবনা নিয়ে নবাগত ইউএনও রিপামনির মতবিনিময়

পঞ্চগড়ের বোদায় পেশাদার মাদকসেবীকে ৭ দিনের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা

আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গজারিয়ায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

গুরুদাসপুরের ধারাবারিষা ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুবেল আহমেদের গণসংযোগ

শ্রীপুরে মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত