শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬

অধিক লাভজনক হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন রংপুরের কৃষকরা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:রবিবার ১৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৯ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দেশের ভোজ্যতেলের সিংহভাগই উৎপাদন হয় রংপুর অঞ্চল থেকে। আর তা হয় সরিষা আবাদের মাধ্যমে। বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের এক অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। গবেষকরা বলছেন, গত পাঁচ বছরে রংপুরে সরিষার আবাদ বেড়েছে দ্বিগুণের বেশি। একইসাথে নতুন নতুন জাত সংযুক্তির কারণে বেড়েছে ফলনও। কৃষকরা বলছেন, অন্যান্য আবাদের চেয়ে সরিষায় কম খরচে অধিক লাভ।



আর এই সরিষার ফলন বৃদ্ধিতে শনিবার (১৮ জানুয়ারি) রংপুরের বদরগঞ্জে বারি সরিষা-২০ এর মাঠ দবিসের আয়োজন করে রংপুরের বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কামরুল ইসলাম।


রংপুরের বদরগঞ্জ উপজেলায় সরেজমিনে দেখা যায়, কয়েক বছর আগেও পতিত পড়ে থাকা জমিতে আবাদ হচ্ছে নজর কাড়া সরিষার। বাতাসে হলুদিয়া ফুলের দোল আর মৌমাছির গুণ গুণ শব্দে বিমোহিত সবাই। মুগ্ধতা ছড়ানো এই সরিষা নিয়ে দীর্ঘ বছর ধরে গবেষণা করছে কৃষি গবেষণা কেন্দ্র। গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের প্রধান ভোজ্য তেলবীজ ফসল সরিষা। গত বছর দেশে ১০ লাখ হেক্টর জমিতে আবাদ হয়েছে এই ফসল। চলতি বছর দশ লাখের বেশি জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সারাদেশের মধ্যে রংপুর বিভাগেই প্রায় এক লাখ হেক্টর জমিতে আবাদ হচ্ছে এই ফসল। 


কৃষকরা বলছেন, কম খরচে অধিক লাভজনক হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন তারা।


বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. মনিরুল ইসলাম বলেন, সরিষার আবাদ বৃদ্ধিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্র, বারি সরিষা-১৪, বারি সরিষা-১৫, বারি সরিষা- ১৭ ও বারি সরিষা-২০ নামে স্বল্পমেয়াদী চারটি উচ্চ ফলনশীর জাত উদ্ভাবন করেছে। এ জাতগুলোর জীবনকাল ৮০ থেকে ৮৫ দিন ও হেক্টর প্রতি বীজের ফলন দেড় থেকে দুই টন। আমন ধান কাটার পর এ জাতগুলো চাষ করে কৃষকরা বোরো ধানের চাষ করতে পারে। জাতগুলোর বীজের রং হলুদ বিধায় ৩ থেকে ৪ ভাগ তেল বেশী নিষ্কাশন করা যায়।


মনরিুল ইসলাম বলনে, জনপ্রতি প্রতিদিন ৩০ গ্রাম দৃশ্যমান তেলে খাবার দরকার। তাই তেলের উৎপাদন বৃদ্ধিতে ৭৫ থেকে ৮৫ দিনের উন্নত সরিষার জাত উদ্ভাবন করা হয়েছে। যেগুলো সহজে আমন ধানের পর বোরো ধানের আগে এই মাঝামাঝি সময়ে চাষ করা যায়।


তিনি বলেন, রবি মৌসুমে মূলত সরিষার চাষ হয়ে থাকে। রবি মৌসুমে এদেশে সরিষা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ফসল যেমন- গম, ভুট্টা, আলু, ডালজাতীয় ফসল এবং শাক সবজির চাষ হয়ে থাকে। কাজেই সরিষার আবাদি জমির পরিমাণ বৃদ্ধি করার সম্ভাবনা খুবই সীমিত। তবে আগাম আমন ধান কর্তনের পর সেই জমিতে বোরো ধান চাষের পূর্বে স্বল্প মেয়াদী জাতের সরিষা আবাদ করে সরিষার উৎপাদন বৃদ্ধি করার যথেষ্ট সুযোগ রয়েছে।



রংপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কামরুল ইসলাম বলেন, রংপুর অঞ্চলে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে গবেষণা ও উন্নত জাত সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র।


তিনি বলেন, রংপুর অঞ্চলে ৩ লাখ হেক্টর  দোফসলি ধানের জমি রয়েছে। যেগুলোতে বারি জাতের সরিষা অন্তর্ভুক্ত করে উৎপাদন বাড়ানো সম্ভব। চলতি বছর রংপুর অঞ্চলে ৭৮ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। আরও ২ লাখ হেক্টর জমিতে সরিষা আবাদ করা গেলে ৩ থেকে ৪ লাখ টন সরিষা উৎপাদন করা সম্ভব। যেখান থেকে দেড় লাখ টন তেল পাওয়া যাবে। যা থেকে দেড় থেকে দুই হাজার কোটি টাকা আমদানি ব্যয় কমানো যাবে।


কৃষি গবেষণা কেন্দ্রের তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের সমন্বয়ক রবিউল ইসলাম বলেন, তেল জাতীয় ফসল উৎপাদন  বৃদ্ধির আওতায় উন্নত বারি সরিষার জাতসমূহ বিদ্যমান ফসল বিন্যাসে অন্তর্ভুক্তির গবেষণা এবং সম্প্রসারণ কার্যক্রম চলছে এবং এতে ভাল ফলন হয়েছে। অল্প খরচে বারি সরিষা আবাদে বেশি লাভবান হওয়া যায়।


কৃষি গবেষণা কেন্দ্র বলছে, বাংলাদেশের প্রায় ২২ লাখ হেক্টর মৌসুমী পতিত জমি রয়েছে। অন্যদিকে ২০ লাখ হেক্টর জমি আছে যেগুলো আমন ও বোরোর মাঝামাঝি পতিত থাকে। এই জমিগুলোতে সরিষা আবাদ হলে এই ফলন বৃদ্ধি পাবে। একইসঙ্গে দেশের ভোজ্যতেলের ঘাটতি কমবে।


বিশেজ্ঞরা বলছেন, সরিষার উন্নত জাত, মানসম্পন্ন বীজ এবং উন্নত উৎপাদন কৌশল বিষয়ে কৃষদের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি উৎপাদিত ফসল সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা করতে হবে।


আরও খবর




লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা