শিরোনাম
২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

অভিনয়ে সরব টয়া

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:সোমবার ১৯ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৯ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। সদা হাস্যোজ্জ্বল, সাবলীল অভিনয়, মোহনীয় রূপমাধুর্যে এরই মধ্যে জায়গা করে নিয়েছেন অসংখ্য দশর্কের হৃদয়ে। অভিনয়ে যেমন পটু, নাচেও বেশ পারদর্শী। পাশাপাশি উপস্থাপনায়ও সাবলীল। প্রায় ১৩ বছরের ক্যারিয়ার তার। এর মধ্যে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিছবি।


এর বাইরে ওয়েব কিংবা সিনেমায়ও দেখা গেছে এ লাক্সসুন্দরীকে। বিয়ের পর বিরতি নিয়েছিলেন। এরপর আবার কাজে ফেরেন; তবে নিয়মিত হননি। নতুন বছরে পরিকল্পনা করছেন নিয়মিত হবেন অভিনয়ে।


মুমতাহিনা টয়া বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই ভালো কাজের সঙ্গে থাকতে পেরেছি, এটা আমাকে আনন্দ দেয়। আমার পুরো ক্যারিয়ারে এ রকম অনেক কাজই আছে যেগুলো দর্শকের প্রশংসিত। এখনও অনেকের কাছ থেকে মন্তব্য কিংবা মেসেজ পাই সে কাজগুলো নিয়ে। সেই ভালোবাসার টানেই আমি সব সময় নিয়মিত থাকার চেষ্টা করেছি। মাঝে বলতে পারেন একটা লম্বা বিরতি নিয়েছিলাম। এরপর অল্প কিছু কাজ করলেও সেভাবে নিয়মিত হতে পারছিলাম না। পরিবার এবং অন্যান্য কাজ নিয়ে নিজের কিছু ব্যস্ততা ছিল। তা ছাড়া আমি যে সময়টায় বিরতি নিয়েছিলাম তখন ভালো গল্প কিংবা স্ক্রিপ্ট পাচ্ছিলাম না। তাই ভাবলাম একটু বিরতি নিই। যে ধরনের কাজ সব সময় করে আসছিলাম ঠিক সেসবই আসছিল আমার কাছে। বিরতিটা একদম নিজের ইচ্ছাতে নেওয়া, অন্য কোনো কারণ এখানে নেই।’


তিনি আরও বলেন, ‘এ বছর নিয়মিত কাজ করব। পরিকল্পনা করেছি। কিছু কাজ নিয়ে কথা হচ্ছে। শিগগিরই শুরু করব। দীর্ঘদিন ধরে এখানে আছি, এখান থেকে অনেকের অনেক ভালোবাসা পেয়েছি। দর্শকেরও আমাদের প্রতি অনেক প্রত্যাশা থাকে। অনেকেই জিজ্ঞেস করেন কেন কাজ করছি না! কবে দেখতে পাবÑ এ রকম নানা প্রশ্ন। আর বিরতি নেব না, এখন অভিনয়ে সময় দেব।’


টয়ার বাবা ব্যবসায়ী, মা স্কুলশিক্ষক। দাদাবাড়ি নোয়াখালী হলেও সেখানে খুব বেশি থাকা বা যাওয়া হয়নি। এখন যেকোনো উৎসব বা পারিবারিক অনুষ্ঠানের সূত্রে যাওয়া হয়। কিন্তু বেড়ে ওঠা, কিশোরবেলা সবটুকুই কেটেছে রাঙামাটির প্রকৃতির সঙ্গে। পাহাড়ের ওপর তাদের একটা সুন্দর বাড়ি। এখনও পরিবারের সবাই মিলে মাঝেমধ্যে সেখানে বেড়াতে যান। ২০১১ সালের শুরুতে লাক্স সুপারস্টার হিসেবে শোবিজে পথচলা তার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।


২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি সায়েদ জামান শাওনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ অভিনেত্রী। শাওন পেশায় কেবিন ক্রু ও অভিনেতা। তার সঙ্গে পাঁচ-ছয় বছরের পরিচয় ছিল টয়ার। চিরকুট নামে একটি শর্টফিল্ম করতে গিয়ে দুজনের বন্ধুত্ব হয়। তারপর ধীরে ধীরে প্রেম, পরিণয়। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করেন। কাজে একটু বিরতি আসে। তবে হারিয়ে যাননি অন্য অনেকের মতো। প্রতিবারই জানান দিয়েছেন তিনি আছেন। মুমতাহিনা টয়ার ভাষ্যে, ‘আমি কিন্তু হারিয়ে যাইনি। ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে আমার একটু বিরতি দরকার, তা নিয়েছি। অভিনয় একটু কমিয়েছিলাম। এ ছাড়া যেকোনো অনুষ্ঠান কিংবা প্রয়োজনে আমাকে কিন্তু পাওয়া যায়। যেহেতু স্বামী, সংসার আছে সবকিছু সামলে নিজেকেও কিছুটা সময় দিতে হয়।’


নাটকের পাশাপাশি ওটিটিতেও সরব হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন টয়া। সেই সঙ্গে জানিয়েছেন সুযোগ পেলে বড়পর্দায়ও হাজির হতে চান। ভালো গল্প এবং পরিচালক হলে ‘হ্যাঁ’ বলতে দ্বিতীয়বার ভাববেন না বেঙ্গল বিউটি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হওয়া টয়া।


নিউজ ট্যাগ: টয়া

আরও খবর




২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল

মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই