শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

অভিযানের খবরে উৎকণ্ঠা নাবিকদের পরিবারে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৮ মার্চ ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৮ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জিম্মির ছয় দিন পেরিয়ে গেলেও জাহাজ এমভি আব্দুল্লাহর মালিকপক্ষের সঙ্গে জলদস্যুরা যোগাযোগ করেনি। মালিকপক্ষও জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। এতে জাহাজটির ২৩ নাবিকের পরিবারে উৎকণ্ঠা বেড়েছে। সেই উৎকণ্ঠায় নতুন করে ঘি ঢেলেছে ভারতীয় নৌবাহিনীর একটি অভিযানের তথ্য। ভারতের নৌবাহিনী এক্স (সাবেক টুইটার) বার্তায় জানিয়েছে, তারা জলদস্যুদের কবল থেকে মাল্টার পতাকাবাহী এমভি রুয়েন নামক বাল্ক ক্যারিয়ার উদ্ধার করেছে। অভিযানের সময় জাহাজে থাকা ৩৫ জলদস্যু আত্মসমর্পণ করেছে; উদ্ধার হয়েছেন ১৭ নাবিক।



এমন তথ্য প্রচারের পর বাংলাদেশি পতাকাবাহী এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক পরিবারে উৎকণ্ঠা বেড়েছে। এসব পরিবারের সদস্যরা ভাবছেন, ভারতীয় নৌবাহিনী যদি এমভি আবদুল্লাহ উদ্ধার করতে অভিযান শুরু করে এবং যদি গোলাগুলির ঘটনা ঘটে, তাহলে নাবিকদের বিপদ হতে পারে। ভারতীয় বাহিনী যদি অভিযান শুরু না-ও করে, জলদস্যুরা যদি প্রতিশোধপরায়ণ হয়ে এমভি আব্দুল্লাহর নাবিকদের ওপর চড়াও হতে পারে।


বৃহস্পতিবার থেকে বাংলাদেশে ভারতীয় নৌবাহিনীর দুটি খবর প্রচার পায় বাংলাদেশে। প্রথম খবরটি এরই মধ্যে গুজব হিসেবে চিহ্নিত হয়েছে। দ্বিতীয় খবরটি দেয় ভারতীয় নৌবাহিনী। তারা এক্স বার্তায় জানায়, ‘বিশেষ কমান্ডো অভিযান চালিয়ে সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মাল্টার পতাকাবাহী জাহাজ উদ্ধার করা হয়েছে। এ সময় ১৭ নাবিককে উদ্ধার করা হয় এবং ৩৫ জলদস্যু আত্মসমর্পণ করে।’ এ খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়।


খবর এসেছে, ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ এরই মধ্যে এমভি আবদুল্লাহকে অনুসরণ করেছে এবং ছবি তুলেছে।এ বিষয়টিকে ভালোভাবে নেয়নি এমভি আব্দুল্লাহর জলদস্যুরা। জিম্মি নাবিকদের একজনের স্বজনের মাধ্যমে জানা গেছে, জলদস্যুরা জিম্মিদের কাছে জানতে চেয়েছে, জাহাজের ভেতরের খবর বাংলাদেশের গণমাধ্যমে কীভাবে প্রচার পাচ্ছে। ওই নাবিক জাহাজের অভ্যন্তরীণ খবর খুব বেশি প্রচার না করার জন্য অনুরোধ জানিয়েছেন।


এমভি আব্দুল্লাহর সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলামের স্ত্রীর ভাই শিবলি মাহমুদ বলেন, ‘আমরা শুনেছি ভারতীয় নৌবাহিনী এমভি আব্দুল্লাহ উদ্ধারে অভিযান শুরু করেছে। এতে আমাদের দুশ্চিন্তা আরও বেড়েছে। কারণ ভারতীয় নৌবাহিনীর অভিযানের কারণে যদি জলদস্যুরা ক্ষিপ্ত হয়! তখন তারা আমাদের লোকজনদের ওপর চড়াও হতে পারে। তাই এখন আমাদের মধ্যে বিষয়টি নিয়ে আরও বেশি দুশ্চিন্তা কাজ করছে।’


তবে এমভি আব্দুল্লাহ উদ্ধারে ভারতীয় নৌবাহিনী অভিযানে গেছে বা যাবে এমন কোনো খবর পাওয়া যায়নি। গণমাধ্যমে প্রচারিত কিছু খবরের কারণে এমন শঙ্কা তৈরি হয়েছে। এরপর ভারতীয় নৌবাহিনীর মাল্টার পতাকাবাহী জাহাজ উদ্ধারের খবরে উৎকণ্ঠা ছড়ায়।


জিম্মি একাধিক নাবিকের পরিবার এমন আশঙ্কা করলেও কিছুটা আশার কথা শুনিয়েছেন এমভি আবদুল্লাহর প্রধান কর্মকর্তা আতিকুল্লাহ খানের ছোট ভাই আব্দুল্লাহ খান আসিফ। তিনি বলেন, ‘এমভি আবদুল্লাহ এখন সোমালিয়ার উপকূলে। আমার ধারণা, সোমালিয়ার উপকূল পর্যন্ত যাবে না ভারতীয় নৌবাহিনীর জাহাজ। এ ছাড়া গত বৃহস্পতিবার যখন স্যাটেলাইট ফোন থেকে আমার ভাই কথা বলেন তখন জানিয়েছিলেন, এমভি আবদুল্লাহ থেকে ভারতীয় জাহাজটি আর দেখা যাচ্ছে না। এরপর জলদস্যুরা জাহাজটি নোঙর তুলে আরও দূরবর্তী স্থানে নিয়ে নতুনভাবে নোঙর করেছে। তাই আমার ধারণা, বাংলাদেশি নাবিকদের পরিবারের এখন আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই।’


এমভি আবদুল্লাহর সঙ্গে সর্বশেষ কখন যোগাযোগ হয়েছে এমন প্রশ্নের জবাবে জাহাজটির মূল প্রতিষ্ঠান কেএসআরএমের (কবির গ্রুপ) মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাত ৮টায় সর্বশেষ যোগাযোগ হয়। ওই সময় পর্যন্ত জাহাজটি আগের স্থানে নোঙর করা ছিল। শনিবার নতুন করে স্থানান্তর করেছে কি না তা দুপুর পর্যন্ত নিশ্চিত হতে পারিনি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জলদস্যুদের পক্ষ থেকে এখন পর্যন্ত যোগাযোগ করা হয়নি। আমাদের জাহাজ কোম্পানি এসআর শিপিং লাইন্স সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ করছে। জিম্মি নাবিকদের উদ্ধার করতে জলদস্যুদের এজেন্টদের সঙ্গে যোগাযোগের অপেক্ষায় আছি আমরা।’


চট্টগ্রামভিত্তিক শিল্পগ্রুপ কেএসআরএমের জাহাজ কোম্পানি এসআর শিপিং লাইন্সের জাহাজ এমভি আব্দুল্লাহ। এর আগে ২০১০ সালের ডিসেম্বর একই কোম্পানির জাহাজ জাহান মনি অপহরণ করে সোমালিয়ার জলদস্যুরা। কোম্পানিটি প্রায় ১০০ দিন চেষ্টা চালিয়ে জাহাজ ও নাবিকদের উদ্ধার করতে সক্ষম হয় সে সময়।


এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী ক্যাপ্টেন মেহেরুল করিম অভিজ্ঞ ব্যক্তি। তিনি জাহান মনি ছিনতাইয়ের পর সার্বক্ষণিকভাবে উদ্ধার তৎপরতায় জড়িত ছিলেন। জিম্মি জাহাজ উদ্ধারে তাকে বলা হয় অভিজ্ঞ লোক। কারণ বাংলাদেশি অন্য কোনো কোম্পানির জাহাজ অতীতে জিম্মি হয়নি। এরই মধ্যে মেহেরুল করিম সম্ভাব্য সব পক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। কিন্তু জলদস্যুদের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় আনুষ্ঠানিক আলাপ শুরু হয়নি।



আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী