শিরোনাম
নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক
বুধবার ২৮ অক্টোবর ২০২৬
বুধবার ২৮ অক্টোবর ২০২৬

অ্যানেস্থেসিওলজিস্ট সংকটের মধ্য দিয়ে চলছে স্বাস্থ্য খাত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

‘সন্তানের এ মৃত্যু আমি কীভাবে মেনে নিই! কোনও বাবাই মেনে নিতে পারে না। ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি ওদের বিচার চাই।’— এভাবেই বলছিলেন শিশু আহনাফ তাহমিদ আলম আয়হামের (১০) বাবা মোহাম্মদ ফখরুল আলম। রাজধানীর মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল চেকআপ সেন্টারে গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সুন্নতে খতনা করানোর সময় শিশুটি মারা যায়। তার বাবার দাবি, ডাবল অ্যানেস্থেসিয়া দিয়ে তার সন্তানকে হত্যা করা হয়েছে।


বেশ কিছুদিন ধরেই অ্যানেস্থেসিয়ার ভুল প্রয়োগে রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া যাচ্ছে। এর আগে রাজধানীর সাঁতারকুলে ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে খতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদ (৬) মারা গেছে। গত ৩১ ডিসেম্বর ওই হাসপাতালে খতনা করানোর জন্য আনা হয় আয়ানকে। সেদিন সকাল ৯টায় খতনা করার জন্য তাকে পুরোপুরি অজ্ঞান করা হয়। খতনা শেষে পর বেলা ১১টায়ও জ্ঞান না ফিরলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে এনে লাইফ সাপোর্টে রাখা হয় আয়ানকে।


এর সাত দিন পর লাইফ সাপোর্ট খুলে নিয়ে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।


আয়ানের চাচার অভিযোগ, ‘আংশিক অচেতন করে খতনা করানোর কথা থাকলেও চিকিৎসকরা আয়ানকে পুরোপুরি অজ্ঞান করেছিল। রাতেই ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ আয়ানের মৃত্যু সনদ দিয়েছে। তাতে বলা হয়েছে— আয়ানের মৃত্যুর কারণ কার্ডিও-রেসপিরেটরি ফেইলিওর, মাল্টিঅর্গান ফেইলিওর এবং কার্ডিয়াক অ্যারেস্ট।’


অ্যানেস্থেসিয়া প্রয়োগের ফলে পর পর দুটি শিশুর মৃত্যুতে আতঙ্কে ভুগছেন অভিভাবকরা। কোনও ধরনের অভিজ্ঞতা ও দক্ষতা ছাড়া এনেস্থেসিয়া প্রয়োগের ঘটনা প্রতিনিয়ত ঘটছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে অনেক বড় ঝুঁকির মধ্যে আছেন চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা।


দেশে দুই হাজারের বেশি অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন। তবে এ সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম। সরকারি হাসপাতালগুলোতে গড়ে সার্জন রয়েছেন একজন। প্রতি দুটি হাসপাতালের বিপরীতে অ্যানেস্থেসিওলজিস্ট আছে একজনেরও কম। এসব হাসপাতালে গড়ে প্রতি তিন জন সার্জনের বিপরীতে অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন মাত্র একজন। একটি হাসপাতালে অস্ত্রোপচারের কাজ করেন সার্জন, আর রোগীকে অচেতন করা এবং জ্ঞান ফিরিয়ে নিয়ে আসার কাজটি করেন অ্যানেস্থেসিওলজিস্ট।


‘বাংলাদেশ হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি ২০২৩’ এর তথ্যমতে, অনেক হাসপাতালে সার্জন রয়েছে, কিন্তু অ্যানেস্থেসিওলজিস্ট বা ল্যাব টেকনিশিয়ান নেই। যে কারণে সেখানে কোনও অস্ত্রোপচার করা হয় না।


পর পর কয়েকটি দুর্ঘটনার কারণে বেসরকারি হাসপাতালগুলোকে ১০টি বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সেখানে বলা হয়েছে, ‘কোনও অবস্থাতেই লাইসেন্সপ্রাপ্ত বা নিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক ব্যতীত চেম্বারে, অথবা ডায়াগনস্টিক সেন্টারে অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে না। বিএমডিসি স্বীকৃত বিশেষজ্ঞ ছাড়া যেকোনও ধরনের অপারেশন বা সার্জারি বা ইন্টারভেনশনাল প্রসিডিউর করা যাবে না।’


মালিবাগের ঘটনায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার পর স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান জানান, হাসপাতালটির সব তথ্য আমাদের হাতে এসেছে। আমরা সেগুলো পর্যবেক্ষণ-পর্যালোচনা করছি। যতটুকু পেয়েছি, প্রতিষ্ঠানটির হাসপাতাল কার্যক্রম চালানোর কোনও অনুমোদন ছিল না। তবে তাদের ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনার অনুমোদন রয়েছে। সুতরাং, তারা যদি কোনও রোগীকে এনেস্থেসিয়া দিয়ে থাকে, সেটি অন্যায় করেছে। আর যিনি অপারেশন করেছেন, তার বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নিচ্ছি। ব্যবস্থা নিতে অধিদফতর বিএমডিসিকে চিঠি দিয়েছে।’


চিকিৎসকদের মতে, অস্ত্রোপচারের আগে রোগীর শারীরিক অবস্থা কেমন, তা বোঝার জন্য পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। রিপোর্ট দেখে একজন অ্যানেস্থেসিওলজিস্ট সিদ্ধান্ত দেবেন— অস্ত্রোপচার চলবে কিনা। যদি সব কিছু ঠিক থাকে, তবে সার্জন অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেবেন।


বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্ট- এর তথ্য অনুযায়ী, দেশে উচ্চতর পোস্ট-গ্র্যাজুয়েটধারী অ্যানেস্থেসিলজিস্টসের সংখ্যা তিন হাজারের বেশি। এর মধ্যে সরকারি হাসপাতালে রয়েছেন ৮০০ থেকে ৯০০ জন। অনেকে দেশের বাইরে আছেন। আন্তর্জাতিক মান অনুযায়ী, দেশে অ্যানেস্থেসিওলজিস্ট প্রয়োজন কমপক্ষে ১২ থেকে ১৩ হাজার। ঘাটতি পূরণ না হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ না থাকা একটি অন্যতম কারণ। সোসাইটির মতে,  মেডিক্যালের অন্যান্য বিষয়ের চেয়ে অ্যানেস্থেসিয়া বিষয়টি জটিল। যারা এই বিষয়ে ক্যারিয়ার গড়তে চাইছেন, তাদের বেতন ও সামাজিক মর্যাদা অনান্য চিকিৎসকের তুলনায় অনেক কম।


বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টসের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অ্যানেস্থেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের অধ্যাপক অধ্যাপক ডা. দেবব্রত বনিক বলেন, ‘অ্যানেস্থেসিয়া এমন একটি বিষয়, যেখানে সব পোস্টগ্র্যাজুয়েশন করা চিকিৎসকরাই প্র্যাক্টিস করেন। কিন্তু আমাদের জনবলের সংকট আছে। সংকটের কারণেই অনেক ক্ষেত্রে দেখা যায়— অন্য অ্যানেস্থেসিওলজিস্ট অ্যানেস্থেসিয়া দিয়ে দেন। আবার অনেক ক্ষেত্রে যারা সার্জারি করেন, তারা কোনও না কোনোভাবে অ্যানেস্থেসিয়া দিয়ে থাকেন। এর ফলে কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।’


তিনি আরও বলেন, ‘আমাদের সরকারি-বেসরকারি দুই পর্যায়ে অনেক জনবল দরকার। যে জনবল বর্তমানে আছে, তা খুবই অপ্রতুল। হিসাব করে দেখেছি, আমাদের সাড়ে আট হাজার লোক দরকার। কিন্তু সেটা তো আর একদিনে সম্ভব না। পাশাপাশি শুধু জনবল তৈরি করলে তো চলবে না— পোস্ট গ্র্যাজুয়েট লাগবে, পদায়ন লাগবে।  পোস্ট গ্র্যাজুয়েট ছাড়া যদি অ্যানেস্থেসিয়ার কাজ করতে চান, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। কারণ, এমবিবিএসে তো অ্যানেস্থেসিয়ার বিষয়ে তেমন কিছু নেই। একজন মানুষকে ‘মৃত’ করা এবং ‘জীবিত’ করা অ্যানেস্থেসিওলজিস্টের কাজ। এছাড়া খুব ক্রিটিক্যাল রোগীকে বাঁচাতেও অ্যানেস্থেসিওলজিস্টের প্রয়োজন আছে।’


বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কাওসার সরদার বলেন, ‘‘আমাদের দেশে অ্যানেস্থেসিওলজিস্টের সংকট রয়েছে। দেখা যায়, প্রশিক্ষণ নেই বা অন্য বিষয় নিয়ে লেখাপড়া করেছেন, তিনিও অ্যানেস্থেসিয়া দিচ্ছেন। এটি দেওয়ার জন্য যে ‘স্ট্যান্ডার্ড সেটআপ’ দরকার, সেটি অনেক অপারেশন থিয়েটারে নেই। অ্যানেস্থেসিয়া দেওয়া থেকে শুরু করে, সেখানে যদি রোগীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, সেটি পুনরায় সচল করার ব্যবস্থা থাকতে হবে। সেটি অনেক জায়গায় থাকে না। অথচ সার্জারি চলছে।’


আরও খবর




নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের

ফতুল্লায় জামায়াত নেতা দেলোয়ার হো‌সে‌নের ওপর সন্ত্রাসী হামলার অ‌ভি‌যোগ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের

অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ

উলিপুরে ৫০০পিস ইয়াবা নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত মাদক ব্যাবসায়ি নয়ন গ্রেপ্তার

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক

বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে