শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

অ্যাসিডের কবলে চাষের জমি, ফলন কমছে দিন দিন

প্রকাশিত:রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

এ বছর অগ্রিম শীতকালীন ফসল হিসেবে মূলা চাষ করেছিলেন কুমিল্লা সদর উপজেলার কৃষক মো. সুজন। কিন্তু ফলন তুলতে গিয়ে দেখেন সব মুলা কালো হয়ে গিয়েছে এবং ফেটে গেছে।


পরে তিনি কৃষি কর্মকর্তাদের শরণাপন্ন হলে তারা বলেন, তার জমির মাটিতে অ্যাসিড বা অম্ল মান বেড়ে গেছে।


সদর উপজেলার আমতলী গোমতীর চরের এই কৃষক বলেন, “চাহিদা থাকায় মাঠে থাকা অবস্থাতেই প্রায় সাড়ে ছয় লাখ টাকার মুলা বিক্রিও করেছিলাম। পরে ক্রেতাকে সে দাম আবার ফেরত দিতে হয়েছে। শুধু এক মাঠেই আমার সাড়ে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।”


শুধু মো. সুজনের জমি নয়, বরং ‘নীরব ঘাতকের’ মতো বাড়ছে অ্যাসিড বা অম্ল মান বাড়ছে কুমিল্লাসহ চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার কৃষি জমিতেও।


এর মধ্যে কুমিল্লা জেলার প্রায় ৫০ শতাংশ জমিতে অ্যাসিডের ক্ষতিকর পরিমাণ বেড়েছে, তার মধ্যে চার উপজেলার শতভাগ জমি এই রোগে আক্রান্ত হয়েছে বলে জানালেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান।


তিনি বলেন, কৃষি সমৃদ্ধ এলাকা কুমিল্লা জেলার সদর উপজেলা, লাকসাম, বরুড়া ও লালমাই উপজেলার প্রায় শতভাগ জমিতে অ্যাসিডের পরিমাণ বিপদজনক হারে বেড়েছে। পুরো জেলার প্রায় ৫০ শতাংশ জমি এই রোগে আক্রান্ত। যে কারণে বেশি খরচ করে ফসলের চাষ করেও আশানুরূপ উৎপাদন পাচ্ছেন না কৃষকরা।


তবে মাটিতে জৈব পদার্থের পরিমাণ কমে যে অ্যাসিডের পরিমাণ বাড়ছে তার জন্য কৃষকের অসচেতনতাকেই দায়ী করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। তারা বলছেন, জৈব সারের ব্যবহার ছাড়া একই জমিতে একাধিক মৌসুমের ফলন করতে গিয়ে রাসায়নিক সার ব্যবহারের ফলে এই দশার সৃষ্টি হয়েছে।


মাটি ও সার গবেষকরা বলছেন, আবাদি জমিতে পিএইচ বা পটেনশিয়াল হাইড্রোজেনের মান ৫ দশমিক ৫ এর নিচে নেমে আসা আশানুরূপ ফলন উৎপাদনের জন্য শঙ্কার বিষয়।


তারা বলছেন, অ্যাসিড বা অম্ল মান বেড়ে গেলে সার দিলেও মাটি থেকে গাছ পুষ্টি সংগ্রহ করতে পারে না। আর এই সমস্যা দিন দিন বাড়ছে।


গত মৌসুমে কুমিল্লায় এক লাখ ৯৪ হাজার ১২২ হেক্টর জমিতে চার লাখ ৮৩ হাজার ৮৯৫ টন আমন ধান এবং ৫৬ হাজার ২৪৭ টন সবজি উৎপাদন হয়েছে। যদি মাটির গুণাগুন ঠিক না থাকে তাহলে এ বছর উৎপাদনের পরিমাণ কমে আসার আশঙ্কা রয়েছে।


কুমিল্লা জেলার মৃত্তিকা গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আবু মো. শাহাদাত হোসেন বলেন, “কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ৯৩ শতাংশ মাটিতে জৈব পদার্থের ঘাটতি রয়েছে। এ ছাড়া এই অঞ্চলের অন্তত ৪৭ শতাংশ মাটিতে অ্যাসিডের মান বেড়ে গেছে। এই অঞ্চলটিতে ৯৭ শতাংশ মাটিতে নাইট্রোজেনের ঘাটতি, ৮৬ শতাংশ মাটিতে ফসফরাসের ঘাটতি, ৮৯ শতাংশ মাটিতে পটাসিয়ামের ঘাটতি এবং ৬৬ শতাংশ মাটিতে সালফারের ঘাটতি রয়েছে।”


তিনি বলেন, “এই তিন জেলার ১৮ হাজার ৮০৫ হেক্টর জমিতে খুবই শক্তিশালীভাবে অ্যাসিডের উপস্থিতি দেখা গেছে। এ ছাড়া দুই লাখ ৭৬ হাজার ২৮৬ হেক্টর জমিতে পিএইচ এর মান ৪ দশমিক ৫ ছুঁয়েছে। অর্থাৎ এসব জমিতে আশানুরূপ ফলন পাওয়া খুবই কষ্টসাধ্য বিষয়।”


সদর উপজেলার আমতলী গোমতীর চরের কৃষক আমিনুল ইসলাম বলেন, “আমরা আসলেই বুঝি না। এত সার দেই, এত পরিচর্যা তাও কেন ফসল পাই না। আমাদের এই জমিগুলোতে এক বছরে একাধিক ফলন হয়। হঠাৎ যদি ফলন না হয় তাহলে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়।”


কুমিল্লার লালমাই উপজেলার কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বলেন, “আমরা কৃষকদের মাটি পরীক্ষার জন্য বলছি এবং আমরাও মাটি পরীক্ষার জন্য মৃত্তিকা গবেষণা কেন্দ্রে পাঠিয়েছি। কৃষকদের মাটি পরীক্ষার পর মাটিতে নিয়ম মেনে সার ব্যবহারের পরামর্শ দেই আমরা।”


সদর দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবির খান বলেন, “দীর্ঘদিন কৃষি জমিতে একটানা রাসায়নিক সার ব্যবহারের কারণে এই অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। এজন্য আমরা খুব সহজ একটি উপায় কৃষকদের বলে থাকি। যে, আপনারা জমি চাষের পূর্বে ডলোচুন ব্যবহার করুন।”


কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, “কৃষক যদি আশানুরূপ ফলন না পায় তাহলে তাদের যেমন ব্যক্তিগত আর্থিক ক্ষতি হয়। কিন্তু এর একটি বিশাল প্রভাব আমাদের খাদ্য মজুদেও পড়বে।


“আমরা যদি খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন না করতে পারি তাহলে তা আমাদের স্থানীয় অভাব মেটানোও সম্ভব হবে না।”


মিজানুর রহমান বলেন, “তিন বছরে একবার ডলোচুন বা গোড়া চুন ব্যবহার করলে ভাল। এতে সারেরও গুণাগুণ বাড়বে এবং মাটিতে সারের গুণাগুণ বাড়বে।


“এ ছাড়া সালফার জাতীয় সারের যদি আধিক্য বাড়ায় তাতেও কিন্তু সালফার আয়ন ও ম্যাগনেসিয়াম আয়নের আধিক্য বাড়ে। যার কারণে এই এসিডিটি কমে আসবে।”


তবে জৈব সার প্রয়োগে জোর দিয়ে তিনি বলেন, জৈব সার মাটির প্রাণ। জৈব সার যদি না পাওয়া যায়, মাটিতে যদি উপকারী অণুজীব না থাকে- সে ক্ষেত্রে মাটি স্বাভাবিক পর্যায়ে আসা কঠিন।”


“অন্যদিকে আমাদের মাটির টপ সয়েল বা উপরিভাগও বাঁচাতে হবে। তাহলে কৃষক বাঁচবে। না হয় ফলন কমে- জাতীয়ভাবে আমরা ক্ষতির মুখোমুখি হবো।”



আরও খবর




পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ